পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দেওয়া হল।

Table of Contents

পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও

প্রশ্ন:-পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।

ভূমিকা:- বিংশ শতকে পাঞ্জাবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে যা ব্রিটিশ সরকারের মনে আতঙ্কের সৃষ্টি করে। লালা হরদয়াল, অজিত সিং, সুফি অস্বাপ্রসাদ, রাসবিহারী বসু প্রমুখ বিপ্লবীর উদ্যোগে পাঞ্জাব বিপ্লবের অগ্নিকুণ্ডে পরিণত হয়।

সাহারাণপুর গুপ্তসমিতি

প্রবাসী বাঙালি জে এম চট্টোপাধ্যায় ১৯০৪ খ্রিস্টাব্দে কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে পাঞ্জাবের সাহারানপুরে একটি গুপ্ত বিপ্লবী সমিতি গড়ে তোলেন। পরবর্তীকালে লালা হরদয়াল, সর্দার অজিত সিং, সুফি অস্বাপ্রসাদ প্রমুখ বিপ্লবী এই সমিতিতে যোগ দেন। অজিত সিং ও অন্বাপ্রসাদ কয়েকটি বিপ্লবী পত্রিকা প্রকাশ করেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘স্বরাজ’, ‘ঝিঙ্গের শিয়াল’ প্রভৃতি।

আর্য সমাজের ভূমিকা

আর্য সমাজের সক্রিয় সহযোগিতায় পাঞ্জাবে বেশ কয়েকটি গুপ্তসমিতি গড়ে ওঠে। এইসব সমিতির সদস্যরা বোমা তৈরি, অস্ত্রশস্ত্র সংগ্রহ প্রভৃতি কাজের সঙ্গে যুক্ত ছিল। পাঞ্জাবের গভর্নর মাইকেল ও ডায়ার জানান যে, ১৯০৭ থেকে ১৯২৫ খ্রিস্টাব্দের মধ্যে পাঞ্জাবের সন্ত্রাসবাদী কাজকর্মের জন্য যে অসংখ্য হিন্দু অভিযুক্ত হয়েছিল তারা সকলেই আর্য সমাজের লোক ছিল।

হরদয়ালের ভূমিকা

লালা হরদয়াল ১৯০৮ খ্রিস্টাব্দে লন্ডন থেকে ফিরে এসে পাঞ্জাবে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি প্রবাসী ভারতীয় বিপ্লবীদের সহায়তায় ১৯১৩ খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে গদর পার্টি প্রতিষ্ঠা করেন। ভারতেও এর শাখা গড়ে ওঠে। পাঞ্জাব থেকে এই পার্টির সাপ্তাহিক পত্রিকা ‘গদর’ প্রকাশিত হতে থাকে।

রাসবিহারী বসুর ভূমিকা

প্রবাসী বাঙালি বিপ্লবী রাসবিহারী বসু পাঞ্জাবের বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে বৈপ্লবিক আদর্শের প্রচার শুরু করেন। তাঁর পরামর্শে তাঁর অনুগামী বসন্ত বিশ্বাস দিল্লিতে বড়োলাট লর্ড হার্ডিঞ্জের শোভাযাত্রায় বোমা নিক্ষেপ করে। রাসবিহারীর পরিকল্পনা অনুযায়ী পাঞ্জাবের সহকারী পুলিশ কমিশনার গর্ডনকে হত্যার উদ্দেশ্যে লাহোরের লরেন্স গার্ডেনে বিপ্লবীরা বোমা রাখেন। তিনি ১৯১৫ খ্রিস্টাব্দের ২১ ফেব্রুয়ারি সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের গোপন পরিকল্পনা করেন। অবশ্য বাস্তবায়নের আগেই এই পরিকল্পনা ফাঁস হয়ে যায়।

ভগৎ সিং -এর ভূমিকা

সাইমন কমিশন-বিরোধী আন্দোলনের সময় পুলিশের লাঠির আঘাতে পাঞ্জাবের বিপ্লবী নেতা লালা লাজপৎ রায়ের মৃত্যু হয়। এর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও আজাদ পুলিশ অফিসার সণ্ডার্সকে হত্যা করেন। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত দিল্লি আইনসভায় বোমা নিক্ষেপ করেন। পরে লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে ১৯৩১ খ্রিস্টাব্দে ভগৎ সিং রাজগুরু ও শুকদেবের ফাঁসি হয়।

উপসংহার:- পাঞ্জাবের বিপ্লবীদের সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয়। ফলে সরকার বিপ্লবীদের ওপর তীব্র দমনপীড়ন শুরু করে। ধীরে ধীরে পাঞ্জাবের বিপ্লবী আন্দোলনের গতি হ্রাস পায়।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ব্রিটিশ-বিরোধী নারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?
(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
  • আইন অমান্য আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
  • মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?
  • ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
  • বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান সম্পর্কে কি জান?
(৭.১.চ.) দীপালি সংঘ
  • বাংলার বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান উল্লেখ করো। অথবা, বাংলার বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা, ইতিহাসে লীলা নাগ স্মরণীয় কেন?
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
  • বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান সম্পর্কে আলোচনা করো।
(৭.১.জ.) কল্পনা দত্ত
  • বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান আলোচনা করো। অথবা, ইতিহাসে কল্পনা দত্ত স্মরণীয় কেন?
(৭.১.ঝ.) বীণা দাস
  • বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন?

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

  • বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী তথা লক্ষ্মী সায়গলের ভূমিকা কি ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • বিশ শতকে জাতীয় আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  • টীকা লেখ – কার্লাইল সার্কুলার।
  • ১৯০৫-১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ছাত্র আন্দোলনের পরিচয় দাও।
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
  • ১৯২০-২২ খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ভারতের ছাত্র আন্দোলনের পরিচয় দাও।
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
  • ১৯২০ দশকের শেষদিকে, বিশেষ করে আইন অমান্য আন্দোলন পর্বে বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের পরিচয় দাও।
  • দ্বিতীয় গোলটেবিল বৈঠক সম্পর্কে কী জান?
  • ১৯৩০-৩৪ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন পর্বে ভারতের ছাত্র আন্দোলনের বিবরণ দাও।
  • ভারতের স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং -এর অবদান আলোচনা কর।
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
  • ১৯৪২ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলন পর্বে ভারতের ছাত্র আন্দোলনের বিবরণ দাও।
  • আজাদ হিন্দ বাহিনীর বন্দি সেনাদের মুক্তির দাবিতে ছাত্র আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
  • মহারাষ্ট্রের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
  • ভারতের বাইরে ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ সংক্ষেপে আলোচনা করো।
  • টীকা লেখো: লাহোর ষড়যন্ত্র মামলা (১৯১৫ খ্রি.)।
  • বিনায়ক দামোদর সাভারকার স্মরণীয় কেন?
  • বিপ্লবী আন্দোলনের ব্যর্থতার প্রধান কারণগুলি কী ছিল?
  • জার্মানিতে ভারতীয় বিপ্লবীদের কার্যকলাপ কীরূপ ছিল?
  • টীকা লেখো: আলিপুর বোমার মামলা।
  • অলিন্দ যুদ্ধ সম্পর্কে আলোচনা করো।
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অবদান কি ছিল?
  • বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান কী ছিল?
  • টিকা লেখ- ‘গদর পার্টি’।
  • ভারতের স্বাধীনতা সংগ্রামে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অবদান কী ছিল?
  • বাংলার বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির কী ভূমিকা ছিল?
  • প্রথম বিশ্বযুদ্ধ পর্যন্ত বাংলায় সশস্ত্র বৈপ্লবিক কার্যকলাপের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • টীকা লেখো বুড়িবালামের যুদ্ধ (১৯১৫ খ্রি) অথবা, বাঘাযতীন স্মরণীয় কেন?
  • বিপ্লবী আন্দোলনে প্রফুল্ল চাকির অবদান কী ছিল?
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
  • অ্যান্টি-সার্কুলার সোসাইটি সম্পর্কে টীকা লেখো। অথবা, শচীন্দ্রপ্রসাদ বসু স্মরণীয় কেন?
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
  • টীকা লেখো: বেঙ্গল ভলান্টিয়ার্স।
(৭.২.জ.) সূর্য সেন
  • মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন?
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস
  • টীকা লেখো: রশিদ আলি দিবস।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
  • কোন প্রেক্ষাপটে পুনা চুক্তি (১৯৩২ খ্রি.) স্বাক্ষরিত হয়?
  • দলিত শ্রেণির অধিকারের বিষয়ে গান্ধিজির সঙ্গে আম্বেদকরের বিতর্ক সম্পর্কে আলোচনা করো।
  • দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল?
  • ‘দলিত আন্দোলন’ বলতে কী বোঝ? দলিত আন্দোলনে ড. আম্বেদকরের ভূমিকা কী ছিল?
  • বিশ শতকের প্রথমার্ধে ভারতে দলিতদের অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন উদ্যোগগুলি উল্লেখ কর।
  • বিশ শতকের শুরুতে ভারতে দলিতদের পরিচয় দিয়ে তাদের অধিকার উল্লেখ কর।
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন
  • ঔপনিবেশিক বাংলায় নমঃশূদ্র আন্দোলন হওয়ার কারণগুলি কী ছিল?
  • ঔপনিবেশিক আমলে নমঃশূদ্র সংগঠনগুলির পরিচয় দাও।
  • ঔপনিবেশিক শাসনকালে বাংলায় নমঃশূদ্র সম্প্রদায়ের পরিচয় দাও।
  • রাজনৈতিক অধিকার অর্জনের দাবিতে বাংলার নমঃশূদ্রদের উদ্যোগ ও আন্দোলনের পরিচয় দাও।
  • ঔপনিবেশিক শাসনকালে বাংলায় নমঃ শূদ্র আন্দোলনের পরিচয় দাও।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment