উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্র উত্তর সহ HS 4th Semester Sanskrit Question Paper 2026 ডাউনলোড করো। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার সমস্ত রকম প্রশ্নপত্র উত্তরসহ।
রাত্রে সকল উত্তর দেওয়া হবে
HS 4th Semester Sanskrit Question Paper 2026
SANSKRIT
SEMESTER-IV (New System)
[Total Time: 2 Hours]
[Total Marks: 40]
বিভাগ-ক
[2 নম্বরের প্রশ্ন]
1. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও: 13×2=26
A) ‘হাসবিদ্যকথা’ গল্পটির উৎস কী? এর লেখক কে?
Ans:- ‘হাসবিদ্যকথা’ গল্পটির উৎস হল বিদ্যাপতি রচিত ‘পুরুষপরীক্ষা’ নামক গ্রন্থ। এর লেখক হলেন বিদ্যাপতি।
B) ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজা ও তাঁর রাজধানীর নাম কী?
Ans:- ‘হাসবিদ্যকথা’ গল্পে রাজা নাম সুপ্রতাপ। তাঁর রাজধানীর নাম কাঞ্চী।
C) ‘ত্বমেব কিং ন বপসি?’ কে, কাকে একথা বলেছিলেন?
Ans:- ‘ত্বমেব কিং ন বপসি?’ একথা রাজা নাম সুপ্রতাপ চতুর্থ চোরকে বলেছিলেন।
D) ‘কিরাতার্জুনীয়ম্’ মহাকাব্যে সর্গসংখ্যা কয়টি? ‘বনেচরভাষণম্’ কোন্ সর্গ থেকে গৃহীত হয়েছে?
Ans:- ‘কিরাতার্জুনীয়ম্’ মহাকাব্যে সর্গসংখ্যা 18 টি। ‘বনেচরভাষণম্’ প্রথম সর্গ থেকে গৃহীত হয়েছে।
E) বনবাসকালে যুধিষ্ঠির কোন্ বনে অবস্থান করেছিলেন? তাঁর নিকটে কে উপস্থিত হয়েছিলেন?
Ans:- বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈতবনে অবস্থান করছিলেন। তাঁর নিকটে কুরুরাজ দুর্যোধনের কার্যকলাপ ও ষড়যন্ত্রের সংবাদ নিয়ে বনচর বা কিরাত নামক এক গুপ্তচর উপস্থিত হয়েছিলেন।
F) ‘বরং বিরোধোহপি সমং মহাত্মভিঃ’ এই উক্তিটির তাৎপর্য লেখো।
Ans:- আলোচ্য উক্তিটির বক্তা হলো বনেচর। তিনি বলতে চেয়েছেন, নীচ বাক্তিদের সঙ্গে মিত্রতা অপেক্ষা স্বীয় উন্নতি বিধায়ক মহাত্মদের সঙ্গে বিরোধও বরং ভাল।
G) ‘হা, প্রিয়সখি! ইদৃশস্ত্রে নির্মাণভাগঃ।’ এটি কার উক্তি ? ‘প্রিয়সখি’ পদের দ্বারা কাকে সম্বোধন করা হয়েছে?
Ans:- ‘হা, প্রিয়সখি! ইদৃশস্ত্রে নির্মাণভাগঃ।’ এটি বনদেবতা বাসন্তীর উক্তি। ‘প্রিয়সখি’ পদের দ্বারা সীতা দেবীকে সম্বোধন করা হয়েছে।
H) স্নানের জন্য বাল্মীকি কোন্ নদীতে গিয়েছিলেন? সেখানে তিনি কী দেখেছিলেন?
Ans:- স্নানের জন্য বাল্মীকি তমসা নদীতে গিয়েছিলেন। সেখানে তিনি এক ব্যাধ কর্তৃক কামমগ্ন এক জোড়া ক্রৌঞ্চ পাখির মধ্যে পুরুষ পাখিটিকে তীরের আঘাতে হত্যা করতে দেখেছিলেন।
2. আটটি প্রশ্নের মধ্যে যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও:
A) স্ত্রী প্রত্যয় কাকে বলে? একটি উদাহরণ দাও।
Ans:- যে সকল প্রত্যয় যোগ করে পুংলিঙ্গবাচক শব্দকে স্ত্রীলিঙ্গবাচক শব্দে রূপান্তরিত করা যায়, সেই সকল প্রত্যয়গুলিকে স্ত্রী প্রত্যয় বলে। কয়েকটি স্ত্রী প্রত্যয়ের উদাহরণ হল- টাপ্, ঙীপ্, ঙীষ্ ও ঊঙ্ ইত্যাদি।
B) ব্যুৎপত্তি নির্ণয় করো: (i) পিপাসতি (ii) দেদীয়তে।
Ans:- (i) পিপাসতি – পা + সন্ + লট্ তি, (ii) দেদীয়তে – দা + যঙ্ + লট্ তে
C) কারক-বিভক্তি নির্ণয় করো: বাতায় কপিলা বিদ্যুৎ।
Ans:- এখানে ‘বাতায়’ পদটিতে ‘উৎপাতেন জ্ঞাপিতে চ’ এই বার্তিকের দ্বারা চতুর্থী বিভক্তি হয়েছে।
D) উদাহরণসহ ব্যাখ্যা করো: আখ্যাতোপযোগে।
Ans:- “আখ্যাতোপযোগে” অর্থাৎ, যার কাছ থেকে নিয়ম পূর্বক বিদ্যাগ্রহণ করা বোঝায় সে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়। উদাহরণ – ছাত্রঃ শিক্ষকাৎ ব্যাকরণম্ অধীতে।
E) ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ সূত্রে কোন্ বিভক্তি হয়, উদাহরণ সহ লেখো।
Ans:- ‘যস্য চ ভাবেন ভাবলক্ষণম্’ সূত্রে সপ্তমী বিভক্তি হয়। উদাহরণ- সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। এখানে সূর্য উদয়রূপ ক্রিয়া দ্বারা পদ্ম ফোটারূপ অন্য ক্রিয়াটি লক্ষিত হচ্ছে, তাই ‘সূর্যে’ ও ‘উদিতে’ পদে সপ্তমী বিভক্তি হয়েছে।
F) দ্বন্দ্ব সমাস কাকে বলে? একটি উদাহরণ দাও।
Ans:- যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ এই উভয় পদেরই অর্থ প্রধান তাকে দ্বন্দ্ব সমাস বলে। অথবা সমাহার অর্থও প্রধান হয়। যেমন- হরিশ্চ হরশ্চ=হরিহরৌ, করৌ চ চরণৌ চ=করচরণম্।
G) সমাস নির্ণয় করো: নীলকণ্ঠঃ।
Ans:- নীলকণ্ঠঃ – নীলঃ কণ্ঠঃ যস্য সঃ (বহুব্রীহি সমাস)।
H) সমাসবদ্ধ পদ লেখো: (i) দ্বয়োঃ অহ্নোঃ সমাহারঃ। (ii) শূলঃ পাণৌ যস্য সঃ।
Ans:- (i) দ্বয়োঃ অহ্নোঃ সমাহারঃ = দ্ব্যহম্ (সমাহার দ্বিগু সমাস), (ii) শূলঃ পাণৌ যস্য সঃ = শূলপাণিঃ (ব্যধিকরণ বহুব্রীহি সমাস)
3. ছয়টি প্রশ্নের মধ্যে যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও:
A) ‘দশকুমারচরিতম্’ এর রচয়িতা কে? তাঁর অপর একটি সাহিত্যকৃতির নাম লেখো।
Ans:- ‘দশকুমারচরিতম্’ এর রচয়িতা হলেন – আচার্য দণ্ডী। তাঁর অপর একটি সাহিত্যকৃতির নাম হল- ‘কাব্যাদর্শ’।
B) চরকসংহিতার প্রথম দুটি স্থানের নাম লেখো।
Ans:- চরকসংহিতার প্রথম দুটি স্থানের নাম হল- সূত্র স্থান এবং নিদান স্থান।
C) চম্পূকাব্য কাকে বলে? মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পুকাব্যের নাম লেখো।
Ans:- চম্পূকাব্যের সংজ্ঞা দিতে গিয়ে আলংকারিকরা বলেছেন, “গদ্যপদ্যময়ং কাব্যং চম্পূরিত্যভিধীয়তে” অর্থাৎ গদ্য-পদ্যময়ী ভাষাতে যে কাব্য রচিত হয় তাকে চম্পূকাব্য বলে। মহাভারত অবলম্বনে রচিত একটি চম্পুকাব্যের নাম হল- অনন্তভট্টের ভারতচম্পূ।
D) ‘হর্ষচরিতম্’-এর রচয়িতা কে? সাহিত্যটি কোন্ শ্রেণির?
Ans:- ‘হর্ষচরিতম্’-এর রচয়িতা হলেন- বাণভট্ট। সাহিত্যটি আখ্যায়িকা শ্রেণির গদ্যকাব্য।
E) সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম লেখো।
Ans:- সিদ্ধেশ্বর চট্টোপাধ্যায় বিরচিত দুটি নাটকের নাম.হল- অথ কিম্ ও ননাবিতাড়নম্।
F) সীতানাথ আচার্য কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
Ans:- সীতানাথ আচার্য পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার রাসন গ্রামে জন্মগ্রহণ করেন।
বিভাগ-খ
[4 নম্বরের প্রশ্ন]
4. দুটি প্রশ্নের মধ্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: 1×4=4
- A) ভারতীয় আয়ুর্বেদের ইতিহাসে সুশ্রুতসংহিতার গুরুত্ব আলোচনা করো।
- B) শ্রীজীব ন্যায়তীর্থের সাহিত্যকৃতি ও রচনাশৈলীর সংক্ষিপ্ত পরিচয় দাও।
বিভাগ-গ
[5 নম্বরের প্রশ্ন]
5. চারটি প্রশ্নের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: 2×5=10
- A) স্বর্ণণীজ বপনে কেউ রাজি হননি কেন?
- B) ‘হিতং মনোহারি দুর্লভং বচঃ’ – ব্যাখ্যা করো।
- C) ‘আত্রেয়ী বনদেবতা সংবাদঃ’ পাঠ্যটির নামকরণের সার্থকতা বিচার করো।
- D) আত্রেয়ীর অগস্ত্য আশ্রমে যাওয়ার কারণ ব্যাখ্যা করো।

Sir question 100% common chelo
Sir exam khud valo hoyeche
Thank You 💖💖