সুস্বাদু বাঁধাকপির স্যুপ
বাঁধাকপির স্যুপ বানানোর উপকরণ
- ১ কাপ বাঁধাকপি কুচি করে কাটা
- ২ টা টমেটো লম্বা করে কুচনো
- স্বাদ অনুযায়ী লবণ
- ১ চা চামচ গোল মরিচ গুঁড়ো
- স্বাদ মতো গোটা গোল মরিচ
- ২ টো পেঁয়াজ
- ২ টো কিউব মাখন
মুখরোচক বাঁধাকপির স্যুপ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে বাঁধাকপি ঝিরঝিরে করে কেটে নিলাম আর টমেটো লম্বা টুকরো করে কেটে নিলাম।
- (২) প্রেসার কুকারে দুটো কিউব করে কাটা মাখন দিন। তাতে গোটা গোল মরিচ দিয়ে সব্জিগুলো দিন।
- (৩) এবার জল দিন এবং প্রেসার কুকারে ১ টা সিটি দিন।
- (৪) ১ টা সিটি দিয়ে নামিয়ে নিন। আর ওপরে গোল মরিচ গুড়ো দিন। এবার গরম গরম পরিবেশন করে নিন।