আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা হতে আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করা হল।

Table of Contents

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা

প্রশ্ন:- আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো।

অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির গুরুত্ব কী?

ভূমিকা :- ক্যামেরার সাহায্যে কোনো ঘটনা বা বিষয়ের ছবি তোলার প্রক্রিয়া সাধারণভাবে ফোটোগ্রাফি বা আলোকচিত্র নামে পরিচিত। আধুনিক ভারতের ইতিহাসচর্চায় বা ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

তথ্য প্রদান

ক্যামেরায় তোলা বিভিন্ন ঐতিহাসিক ঘটনার ছবি ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করেথাকে। যেমন – জন মুরে, ফেলিক্স বিয়াতো, লাল দীনদয়াল প্রমুখ ফোটোগ্রাফারের তোলা ১৮৫৭ খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের বিভিন্ন ছবিগুলি মহাবিদ্রোহের ইতিহাসের মূল্যবান উপাদান হিসেবে বিবেচিত হয়। জাতীয় কংগ্রেসের নানা অধিবেশনের ছবিগুলি সেই সময়ের রাজনৈতিক ইতিহাসের দলিলরূপে বিবেচিত হয়।

তথ্যকে সমর্থন

ফোটোগ্রাফ বিভিন্ন ঐতিহাসিক তথ্যকে আরও জোরালো করে তোলে। যেমন – ১৯৪৬ খ্রিস্টাব্দে কলকাতায় যে ভয়াবহ দাঙ্গা সংঘটিত হয়েছিল বলে তথ্য পাওয়া যায় তাকে আরও জোরালো করে তোলে সেইসময় তোলা দাঙ্গার বিভিন্ন ছবিগুলি।

তথ্যের যথার্থতা নির্ণয়

কোনো ঐতিহাসিক ঘটনা সম্পর্কেলোকমুখে বহু গুজব বা ভ্রান্ত তথ্য ঘুরে বেড়ালেও সেই ঘটনার বিষয়ে ক্যামেরায় তোলা ছবি থেকে সঠিক ঐতিহাসিক তথ্য পাওয়া যেতে পারে। যেমন – ১৯৪৭ খ্রিস্টাব্দে দেশভাগএবং তারপর উদ্‌বাস্তুদের জীবন-যন্ত্রণার ভয়াবহতা কোনো কোনো রাজনীতিক ছোটো করে দেখাতে চাইলেও সমকালীন ফোটোগ্রাফগুলি সেই ভয়াবহতার প্রমাণ দেয়।

সতর্কতা অবলম্বন

ইতিহাসের উপাদান হিসেবেফোটোগ্রাফ ব্যবহারের সময় যথেষ্ট সচেতন থাকা উচিত। কারণ, ফোটোগ্রাফার অনেকসময় নিজের দৃষ্টিভঙ্গির ছাপ রাখার উদ্দেশ্যে প্রকৃত ঘটনা থেকে পৃথক ছবি তুলে নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে বিশেষ বিশেষ কিছু ছবি তুলতে পারেন। সেই ছবিতে ইতিহাসের প্রকৃত তথ্য না-ও থাকতে পারে। যেমন – ১৯৪০ খ্রিস্টাব্দে জিন্নার নেতৃত্বে মুসলিম লিগ পৃথক পাকিস্তানের দাবিতে আন্দোলন শুরু করলেও ১৯৪৪ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে তোলা ছবিতে জিন্না ও গান্ধিজির আন্তরিক সুসম্পর্ক ধরা পড়ে। কিন্তু এই ‘সুসম্পর্ক’ কতটা বাস্তব ছিল তা নিয়ে বিতর্ক আছে।

উপসংহার :- আধুনিক কালের ইতিহাস রচনার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল ফোটোগ্রাফি। ফোটোগ্রাফির কিছু সীমাবদ্ধতাথাকলেও সাবধানে ফোটোগ্রাফিকে ইতিহাস রচনার কাজে ব্যবহার করলে তা ইতিহাসের সার্থক উপাদান হয়ে উঠতে পারে।

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

১.১. আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য

(১.১.ক.) নতুন সামাজিক ইতিহাস

  • নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  • ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?
  • ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? কোন্ দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়?

(১.১.খ.) খেলার ইতিহাস

  • সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?

(১.১.গ.) খাদ্যাভাসের ইতিহাস

  • সাম্প্রতিককালের খ্যাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঘ.) শিল্পচর্চার ইতিহাস (সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র)

  • দৃশ্যশিল্পের শাখা হিসেবে নৃত্যশিল্পের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাসে নাটকের ইতিহাসচর্চা কীভাবে কীরূপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে শিল্পচর্চার কোন শাখাগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে? শিল্পের ইতিহাসচর্চায় সংগীত কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

(১.১.ঙ.) পোশাক পরিচ্ছদের ইতিহাস

  • সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
  • সাম্প্রতিককালে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা কী?

(১.১.চ.) যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস

  • যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ছ.) দৃশ্য শিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি)

  • দৃশ্য শিল্পের ক্ষেত্রে চিত্রকলা ও ফোটোগ্রাফির ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.জ.) স্থাপত্যের ইতিহাস

  • আধুনিককালে স্থাপত্যের ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঝ.) স্থানীয় ইতিহাস

  • স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঞ.) শহরের ইতিহাস

  • শহরের ইতিহাস ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ট.) সামরিক ইতিহাস

  • সামরিক ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঠ.) পরিবেশের ইতিহাস

  • সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ড.) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস

  • সাম্প্রতিককালে বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঢ.) নারী ইতিহাস

  • নারী ইতিহাস সম্পর্কে টীকা লেখ।
  • নারী ইতিহাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।

এইসব ইতিহাসচর্চার ধারার মূল বৈশিষ্ট্যসমূহ অতিসংক্ষিপ্ত আলোচনা করে ইতিহাসের বিভিন্ন দিকের ধারণা।(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

১.২. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি

  • আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?

(১.২.ক.) সরকারি নথিপত্র (পুলিশ/গোয়েন্দা/সরকারি আধিকারিকদের প্রতিবেদন/ বিবরণ/চিঠিপত্র)

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?

(১.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথা {সত্তর বৎসর (বিপিনচন্দ্র পাল), জীবনস্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর), জীবনের ঝরাপাতা (সরলা দেবী চৌধুরাণী)}

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ এর গুরুত্ব কী ?
  • ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী ছিল?
  • জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
  • ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ এর গুরুত্ব কী ?

(১.২.গ.) চিঠিপত্র {ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি (Letters from a Father to His Daughter)}

  • আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
  • ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কি ছিল?
  • ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কী?

(১.২.ঘ.) সাময়িকপত্র ও সংবাদপত্র (বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ)

  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
  • সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?

টুকরো কথা

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার। ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা।

  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেটের সুবিধা কী?
  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?

উপরের উপাদানগুলি ব্যবহারের পদ্ধতি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

Leave a Comment