সুস্বাদু নিরামিষ চানা পনির
নিরামিষ চানা পনির বানানোর উপকরণ
- ৩০০ গ্রাম কাবলি চানা
- ২ টি আলু
- ২০০ গ্রাম পনির
- ১ চা চামচ আদা বাটা
- ১ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ লঙ্কাগুঁড়ো
- ১ চা চামচ জিরে গুঁড়ো
- ১ চা চামচ ধনে গুড়ো
- স্বাদমতো নুন
- স্বাদ অনুযায়ী চিনি
- ১/২ চা চামচ গোটা গরম মশলা
- ১ টা টম্যাটো
- পরিমাণমতো ধনে পাতা
- পরিমাণ মতো সাদা তেল
- পরিমাণ মতো জল
সুস্বাদু নিরামিষ চানা পনির প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে আগের রাত থেকে ভিজিয়ে রাখা চানা গুলিকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিন ও পনির গুলিকে সাদা তেল-এ ভেজে তুলে রাখুন।
- (২) তারপর সেই তেল-এ কেটে রাখা আলু দিয়ে ভেজে লাল করে বার করে নিন। তারপর সেই তেল-এ গোটা গরম মশলা ফোড়ন দিন মধ্যম আচে।
- (৩) এবার আস্তে আস্তে আদা বাটা ও সমস্ত গুড়ো মশলা গুলো পরিমাণ মতো যোগ করে মশলা গুলি ভালো করে কষিয়ে নিন এবার ভেজে রাখা আলু ও সিদ্ধ চানা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিন।
- (৪) তারপর নুন, চিনি, টমেটো, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমান মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ চানা পনির।