মুখরোচক পনির ভুজিয়া
পনির ভুজিয়া বানানোর উপকরণ
- ২০০ গ্রাম পনির
- পেঁয়াজ ১ টি (কুচি করা)
- রসুন বাটা ১ চা চামচ
- কাঁচা লঙ্কা ১টি কুচি করা ও ২টি গোটা
- হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
- মিষ্টি লবণ স্বাদ অনুযায়ী
- জিরা গুঁড়ো ১/২ চা চামচ
- লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
- ধনে পাতা কিছু (কুচি করা)
- তেল ২ টেবিল চামচ
সুস্বাদু পনির ভুজিয়া প্রস্তুত প্রণালি
- (১) প্রথমে পনির নিয়ে ভালো করে ম্যাশ করে নিন।
- (২)এবার একটি প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুন বাটা দিয়ে সোনালী রঙ হওয়া পর্যন্ত ভাজুন।
- (৩) তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরা গুঁড়ো যোগ করুন। মিশ্রণটি ভালোভাবে নেড়ে ১-২ মিনিট ভাজুন।
- (৪) এরপর ম্যাশ করা পনির মশলা মিশ্রণের মধ্যে দিয়ে দিন। তারপর মশলায় ভালোভাবে মিশিয়ে নিন ও একটু রান্না করে নিন।
- (৫) তারপর লবণ দিয়ে ২-৩ মিনিট ঢেকে রেখে দিন।
- (৬) এবার ধনে পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।