মুখরোচক ফুলঝুরি পিঠা
ফুলঝুরি পিঠা বানানোর উপকরণ
- ১ কাপ ময়দা
- প্রয়োজন মত নারকেলের দুধ
- ১ চামচ এলাচ গুঁড়ো
- পরিমান মত চিনি
- ৪-৫ চা চামচ গুঁড়ো দুধ
- ১/২ চামচ বেকিং সোডা
- পরিমান মত তেল
সুস্বাদু ফুলঝুরি পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে পরিমান মত চিনি, গুড়ো দুধ, এলাচ গুড়ো, বেকিং সোডা দিয়ে ভালো করে নাড়তে হবে আর অল্প অল্প করে নারকেলের দুধ দিয়ে একটি মিডিয়াম ঘনত্বের ব্যাটার বানিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে।
- (২) এবার একটি কড়াইতে পরিমান মত তেল দিয়ে সেটা গরম করতে হবে এবং তেলের ভিতরে ডাইশ গরম করে ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে।
- (৩) ব্যস এভাবেই সব গুলো ভেঁজে নিতে হবে। সব গুলো এপিঠ ওপিঠ করে ভেজে নিলেই তৈরি ফুলঝুরি পিঠে।
- (৪) এখন মুচমুচে ফুলঝুরি পিঠা পরিবেশন করুন।