সুস্বাদু ঝাল সরু চাকলি পিঠা
ঝাল সরু চাকলি পিঠা বানানোর উপকরণ
- ২০০ গ্রাম সুজি
- ১/২ কাপ নারকেলের টুক
- ১টি গ্রেট করা গাজর
- ১টি কুচোন পেঁয়াজ
- ধনেপাতা কুচি ১ মুঠো
- স্বাদমতো লবণ
- অল্প একটু চিনি
- পরিমান মতো জল
- ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
- ১/৪ চা চামচ লঙ্কার গুঁড়ো
- ১/৪ চা চামচ জিরে গুঁড়ো
- ১/৪ চা চামচ ধনে গুঁড়ো
- ১/৪ চা চামচ গরম মসলার গুঁড়ো
- ৩ চা চামচ তেল
লোভনীয় ঝাল সরু চাকলি পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি মিক্সিং জারের মধ্যে সুজি, নারকেলের টুকরো ও জল দিয়ে ভালো করে পেস্ট করে নিন।
- (২) এবার এই পেস্টটি একটি মিক্সিং বোলার মধ্যে নিয়ে নিন। এর মধ্যে আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। অল্প একটু নুন ও চিনি দিয়ে দিন। এবার সব মসলাগুলো এর মধ্যে দিয়ে দিন।
- (৩) তারপর একটি প্যানে অল্প তেল গরম করে তার মধ্যে হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে ও ভাজা হয়ে গেলে ফোল্ড করে তুলে নিন।
- (৪) এবার গরম গরম ঝাল সরু চাকলি পিঠা পরিবেশন করুন।