লোভনীয় মুখশলা পিঠা
মুখশলা পিঠা বানানোর উপকরণ
- ৩ ছোট কাপ চালের গুঁড়ো
- ১/২ কাপ নারকোল কোরা
- ২০০ গ্রাম খেঁজুর পাটালি গুড়
- ৫০০ গ্রাম খেঁজুরের ঝোলা গুড়
- ১ চিমটি নুন
- ৪ টে এলাচ গুঁড়ো
- ৪ চা চামচ ঘি
- ৮ চা চামচ সাদা তেল
সুস্বাদু মুখশলা পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে নারকেল কোরা, পাটালি গুড় ও এলাচ গুঁড়ো দিয়ে নারকেলের ছই তৈরী করতে হবে। এরপর কড়াই গরম করে মিডিয়াম ফ্লেমে চালের গুঁড়ো নাড়াচাড়া করতে হবে ২ মিনিট। তারপর চালের গুঁড়ো আলাদা করে রেখে দিতে হবে।
- (২) এরপর ৩ কাপ জল কড়াইতে ফুটিয়ে তাতে খেঁজুরের পাটালি দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিয়ে, এবার চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ডো তৈরী করতে হবে।
- (৩) তারপর ডো ঠান্ডা হলে সেটা থেকে লেচি কেটে হাতের তালু দিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে তাতে নারকেলের ছই ভরে পিঠে পুলির আকারে গড়ে নিতে হবে।
- (৪) এরপর কড়াইতে তেল ও ঘি গরম করে মিডিয়াম ফ্লেমে পিঠে গুলো ভেজে নিতে হবে। ব্যস এবার একটি প্লেটে তুলে সাজিয়ে পরিবেশন করুন।