সুস্বাদু কাকড়া পিঠা
কাকড়া পিঠা বানানোর উপকরণ
- ১ কাপ সুজি
- ১ চা চামচ মৌরি
- ১ টেবিল চামচ কিসমিস
- ২ টেবিল চামচ ঘি
- ১ বাটি কোরানো নারকেল
- ১ কাপ চিনি
- পরিমান মতো সাদা তেল
- পরিমান মতো জল
লোভনীয় কাকড়া পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে কড়াইতে অল্প করে জল দিয়ে তাতে এক টেবিল চামচ চিনি, মৌরি ও অল্প পরিমাণে ঘি দিয়ে দিতে হবে।
- (২) জল গরম হলে তাতে সুজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুজির মন্ড বানিয়ে নিতে হবে।
- (৩) এবার অন্য একটি কড়াইয়ে ঘি দিয়ে তাতে কোরানো নারকেল ঢেলে দিতে হবে এবং তার মধ্যে দিতে হবে কিসমিস ও চিনি। এবার ভালো করে নাড়াচাড়া করে পুর করে নিতে হবে।
- (৪) তারপর সুজির মন্ডটাকে ভালো করে ঘি দিয়ে মেখে বড়ো বড়ো করে লেচি কেটে গোল করে নিতে হবে। এবার গোল লেচিটাকে আঙুলের সাহায্যে বাটি করে তার মধ্যে নারকেলের পুর ভরে মুখ বন্ধ করে গোল করে নিতে হবে।
- (৫) এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম করে হালকা আঁচে ভেজে নিতে হবে। আরেকটি কড়াইতে চিনি ও জল মিশিয়ে একটি শিরা তৈরি করে নিতে হবে। তার মধ্যে ভাজা কাকড়া পিঠাগুলো দিয়ে দিতে হবে।
- (৬) তারপরে গ্যাস অফ করে দশ মিনিট চিনির শিরার মধ্যে পিঠা গুলো রেখে দিতে হবে। এবার কড়াই থেকে তুলে নিলেই কাকড়া পিঠা একদমই রেডি।