লোভনীয় গুঁড়ো দুধের কালাকান্দ
গুঁড়ো দুধের কালাকান্দ বানানোর উপকরণ
- গুঁড়ো দুধ ২০০ গ্রাম
- চিনি ৫০ গ্রাম
- টক দই ৩ চামচ
- জল প্রয়োজন মতো
- ঘি ১ টেবিল চামচ
- এলাচ গুঁড়ো ১/৪ চা চামচ
সুস্বাদু গুঁড়ো দুধের কালাকান্দ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি কড়াইতে জল ঢেলে গরম করতে থাকুন। ফুটতে শুরু হলে তাতে গুঁড়ো দুধ যোগ করুন।
- (২) দুধের মিশ্রণটি মাঝারি আঁচে রান্না করুন। মাঝে-মধ্যেই নেড়ে নিন। মিশ্রণটি ঘন হয়ে আসা শুরু করলে তাতে দই যোগ করুন ও ভালো করে মিশিয়ে নিন। এবার চিনি, এলাচ গুঁড়ো যোগ করুন এবং ঘি দিয়ে দিন।
- (৩) মিশ্রণটি ঘন হয়ে গেলে গ্যাস থেকে নামিয়ে নিন। একটি তেলের ব্রাশ দিয়ে পাত্রের তলায় ঘি লাগিয়ে মিশ্রণটি ঢেলে দিন।
- (৪) এবার কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে ছোট ছোট টুকরো করে কেটে পরিবেশন করুন।