বিগত শতকে ইতিহাসচর্চার প্রধান বিষয়বস্তু

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা হতে বিগত শতকে ইতিহাসচর্চার প্রধান বিষয়বস্তুগুলি কী ছিল তা আলোচনা করা হল।

Table of Contents

বিগত শতকে ইতিহাসচর্চার প্রধান বিষয়বস্তু

প্রশ্ন:- বিগত শতকে ইতিহাসচর্চার প্রধান বিষয়বস্তুগুলি কী ছিল?

ভূমিকা :- লিখিত ইতিহাসের যুগ এবং লিখিত ইতিহাসের আগের যুগের সমাজ, রাজনীতি, অর্থনীতি, ধর্মসহ বিভিন্ন বিষয়ের চর্চাই হল ইতিহাস। আগে মূলত সমাজের উচ্চস্তর, সমাজ, রাজনীতি ও ধর্মের বড়ো বড়ো ঘটনাবলি প্রভৃতির আলোচনাই ছিল ইতিহাসচর্চার বিষয়বস্তু। যেমন –

রাজারাজড়ার কাহিনি

বিগত শতকে ইতিহাসচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিভিন্ন রাজবংশের উত্থান-পতন, যুদ্ধবিগ্রহ, রাজ্যজয়, সেনাপতি ও দিগ্‌বিজয়ী বীরদের সাফল্য-ব্যর্থতা প্রভৃতি কাহিনী।

উচ্চবর্গের কাহিনি

আগের শতকে সমাজের উচ্চবর্গ অর্থাৎ রাজার পারিষদগণ, অভিজাত শ্রেণি, স্থানীয় ভূস্বামী, জমিদার ও শাসকগোষ্ঠী প্রমুখের জীবনযাত্রার ঘটনাবলি ইতিহাসের আলোচ্য বিষয় ছিল।

ধর্মীয় কাহিনি

বিগত শতকে ইতিহাসের আলোচনার একটি প্রধান বিষয় ছিল মানুষের ধর্মীয় জীবন ও নানা ধর্মীয় ক্রিয়াকলাপ।

রাজনৈতিক ঘটনাবলি

অতীতের বড়ো ধরনের বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি আগে ইতিহাসের আলোচনায় স্থান লাভ করত। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, পাশ্চাত্য ভাবধারার প্রসার, যুদ্ধবিগ্রহ প্রভৃতি সহজেই ইতিহাসের আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে।

প্রাকৃতিক বিপর্যয়

অতীতের বিভিন্ন বড়ো ধরনের বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়-সহ মহামারি, দুর্ভিক্ষ প্রভৃতির ফলে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনাও আগেকার দিনের ইতিহাসের আলোচনায় উঠে আসত।

উপসংহার :- বর্তমানে ইতিহাসের ধারণার পরিবর্তন ঘটেছে। ইতিহাসের পরিধি অনেক বেশি সম্প্রসারিত হয়েছে। তবে ইতিহাসের এই নতুন ধারাকে সর্বজনগ্রাহ্য করে তুলতে হলে সংগৃহীত তথ্যগুলোকে হাতে কলমে যাচাই করে ব্যবহার করতে হবে।

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

১.১. আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য

(১.১.ক.) নতুন সামাজিক ইতিহাস

  • নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  • ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?
  • ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? কোন্ দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়?

(১.১.খ.) খেলার ইতিহাস

  • সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?

(১.১.গ.) খাদ্যাভাসের ইতিহাস

  • সাম্প্রতিককালের খ্যাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঘ.) শিল্পচর্চার ইতিহাস (সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র)

  • দৃশ্যশিল্পের শাখা হিসেবে নৃত্যশিল্পের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাসে নাটকের ইতিহাসচর্চা কীভাবে কীরূপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে শিল্পচর্চার কোন শাখাগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে? শিল্পের ইতিহাসচর্চায় সংগীত কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

(১.১.ঙ.) পোশাক পরিচ্ছদের ইতিহাস

  • সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
  • সাম্প্রতিককালে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা কী?

(১.১.চ.) যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস

  • যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ছ.) দৃশ্য শিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি)

  • দৃশ্য শিল্পের ক্ষেত্রে চিত্রকলা ও ফোটোগ্রাফির ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির গুরুত্ব কী?

(১.১.জ.) স্থাপত্যের ইতিহাস

  • আধুনিককালে স্থাপত্যের ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঝ.) স্থানীয় ইতিহাস

  • স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঞ.) শহরের ইতিহাস

  • শহরের ইতিহাস ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ট.) সামরিক ইতিহাস

  • সামরিক ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঠ.) পরিবেশের ইতিহাস

  • সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ড.) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস

  • সাম্প্রতিককালে বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঢ.) নারী ইতিহাস

  • নারী ইতিহাস সম্পর্কে টীকা লেখ।
  • নারী ইতিহাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।

এইসব ইতিহাসচর্চার ধারার মূল বৈশিষ্ট্যসমূহ অতিসংক্ষিপ্ত আলোচনা করে ইতিহাসের বিভিন্ন দিকের ধারণা।(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

১.২. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি

  • আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?

(১.২.ক.) সরকারি নথিপত্র (পুলিশ/গোয়েন্দা/সরকারি আধিকারিকদের প্রতিবেদন/ বিবরণ/চিঠিপত্র)

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?

(১.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথা {সত্তর বৎসর (বিপিনচন্দ্র পাল), জীবনস্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর), জীবনের ঝরাপাতা (সরলা দেবী চৌধুরাণী)}

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ এর গুরুত্ব কী ?
  • ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী ছিল?
  • জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
  • ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ এর গুরুত্ব কী ?

(১.২.গ.) চিঠিপত্র {ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি (Letters from a Father to His Daughter)}

  • আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
  • ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কি ছিল?
  • ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কী?

(১.২.ঘ.) সাময়িকপত্র ও সংবাদপত্র (বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ)

  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
  • সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?

টুকরো কথা

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার। ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা।

  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেটের সুবিধা কী?
  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?

উপরের উপাদানগুলি ব্যবহারের পদ্ধতি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

Leave a Comment