ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকা

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়টি হল ফরাসি বিপ্লবের কয়েকটি দিক।

Class 9 History Chapter 1 Long Question Answer (MARKS-8) in Bengali.

Table of Contents

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ব্যাখ্যামূলক প্রশ্ন ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো (ফরাসি বিপ্লবের কয়েকটি দিক)

নবম শ্রেণী (প্রথম অধ্যায়) ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন

শ্রেণীনবম
অধ্যায়প্রথম অধ্যায়
Question Typeব্যাখ্যামূলক প্রশ্ন
Marks8

প্রশ্ন:- ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।

ভূমিকা :- একদল ঐতিহাসিক মনে করেন যে, বিপ্লবের আগে মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো, ডি’ এলেমবার্ট-সহ বিভিন্ন দার্শনিক তাঁদের রচনার মাধ্যমে ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ত্রুটিবিচ্যুতিগুলি সাধারণ মানুষের চোখ খুলে দেওয়ায় ফ্রান্সে বিপ্লব ঘটেছিল। আবার অন্য একদল ঐতিহাসিক ফরাসি বিপ্লব সংঘটনের পিছনে দার্শনিকদের ভূমিকাকে খুব বেশি গুরুত্ব দেন নি।

দার্শনিকদের ভূমিকার সপক্ষে যুক্তি

ঐতিহাসিক টেইন, রুস্তান, রাইকার, সেতোব্রিয়াঁ, মাদেলা, জোরেস, মাতিয়ে, লাব্রুজ, মর্নে প্রমুখ মনে করেন যে, ফরাসি বিপ্লব ঘটার পিছনে দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই ঐতিহাসিকদের যুক্তিগুলি হল –

(ক) জনগণের সচেতনতা

কোনো সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় বৈষম্য থাকলেই তার বিরুদ্ধে জনগণ বিপ্লব শুরু করে না। এই ত্রুটিবিচ্যুতিগুলির বিরুদ্ধে জনগণ সচেতন হলেই তার বিরুদ্ধে বিপ্লব হতে পারে। ফ্রান্সের দার্শনিকগণ জনগণকে সচেতন করার কাজটি করেছিলেন।

(খ) দার্শনিকদের জনপ্রিয়তা

অষ্টাদশ শতকে ফ্রান্সে বিভিন্ন দার্শনিকের মতবাদ খুবই জনপ্রিয় ছিল। প্যারিসের চায়ের দোকান ও ক্লাবগুলিতেও দার্শনিকদের মতামত আলোচিত হত। এই সব স্থান থেকে তাঁদের মতামত সারা দেশের জনগণের মধ্যে ছড়িয়ে পড়ত।

(গ) দার্শনিকদের মৌলিক চিন্তা

দার্শনিকরা সকলেই মৌলিক চিন্তার অধিকারী বলে তাঁদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। এই মতপার্থক্য সত্ত্বেও সামাজিক ও রাষ্ট্রীয় অন্যায়-অবিচার সম্পর্কে দার্শনিকরা সকলেই একমত ছিলেন।

দার্শনিকদের ভূমিকার বিপক্ষে যুক্তি

লেফেভর, মনিয়র, মর্স স্টিফেন্স, ম্যালে-দ্য-পান প্রমুখ ঐতিহাসিক বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার বিপক্ষে নিম্নলিখিত যুক্তি দিয়েছেন। –

(ক) প্রত্যক্ষ যোগের অভাব

দার্শনিকরা ফ্রান্সের পুরাতনতন্ত্র ও সমাজব্যবস্থার ভুলত্রুটির উল্লেখ করলেও তাঁরা প্রত্যক্ষভাবে বিপ্লবের ডাক বা নেতৃত্ব দেন নি। অর্থাৎ বিপ্লবের সঙ্গে দার্শনিকদের প্রত্যক্ষ যোগ ছিল না।

(খ) পুরাতনতন্ত্র

ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যে অসংখ্য দোষত্রুটি ছিল তার জন্যই সেখানে বিপ্লব হয়েছিল। এই বিপ্লবে দার্শনিকদের ভূমিকা ছিল খুবই সামান্য। মর্স স্টিফেন্স বলেছেন যে, “ফরাসি বিপ্লবের কারণ ছিল মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক, দার্শনিক ও সামাজিক নয়।”

(গ) দার্শনিকদের মতানৈক্য

ফ্রান্সের বিভিন্ন দার্শনিকের মতের মধ্যে যথেষ্ট অমিল ছিল। মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। অন্যদিকে, রুশো ছিলেন প্রজাতন্ত্রের সমর্থক।

(ঘ) নিরক্ষরতা

বিপ্লবের আগে ফ্রান্সের বেশিরভাগ সাধারণ মানুষ ছিল নিরক্ষর। তারা দার্শনিকদের রচনাবলি পড়ত না। তাই দার্শনিকদের মতবাদ ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল না।

উপসংহার :- ফরাসি বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের ভূমিকা সম্পর্কে ঐতিহাসিক ডেভিড টমসন বলেছেন যে, “বিপ্লব ঘটার পিছনে দার্শনিকদের প্রভাব ছিল ক্ষীণ ও পরোক্ষ। তবে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন যে, “দার্শনিকগণ জনগণের মধ্যে বিপ্লবের যে বীজ বপণ করেছিলেন তা উপযুক্ত জমিতে যথাসময়ে অঙ্কুরিত হয়। তাই বলা যায় যে, “বিপ্লব ছিল দর্শনের কন্যা।”


নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর (Class 9 History Forashi Biplober Koyekti Dik Question and Answer)

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর (সঠিক বিকল্প নির্বাচন)

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে MCQ প্রশ্ন উত্তর
  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে সঠিক বিকল্প বক্তব্য নির্বাচন

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় SAQ প্রশ্ন উত্তর (অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর)

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে অতি সংক্ষিপ্ত (SAQ) প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ভুল বা ঠিক নির্ধারণ প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে ভুল বা ঠিক নির্ধারণ

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় স্তম্ভ মেলাও প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে স্তম্ভ মেলাও

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে শূন্যস্থান পূরণ

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

  • নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় হতে বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর

নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় বড় প্রশ্ন উত্তর

  1. ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো।
  2. ফরাসি বিপ্লবের (১৭৮৯ খ্রি.) ফলাফল বা প্রভাব সম্পর্কে আলোচনা করো।
  3. সন্ত্রাসের শাসনের ফলাফল সম্পর্কে আলোচনা করো। বিপ্লবের সময়ে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। অথবা, সন্ত্রাসের শাসনের গুরুত্ব কী ছিল? সন্ত্রাসের রাজত্বকে কি সমর্থন করা যায়?
  4. বিপ্লবের আগে ফ্রান্সের বিভিন্ন সামাজিক শ্রেণি ও সামাজিক বৈষম্য সম্পর্কে আলোচনা কর।
  5. ফরাসি বিপ্লবে দার্শনিকদের ভূমিকা বা অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
  6. ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকদের ভূমিকার মূল্যায়ন করো। অথবা, ফরাসি দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
  7. ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি আলোচনা করো।
  8. ফরাসি সংবিধান সভার (১৭৮৯ খ্রি.) কার্যাবলি সম্পর্কে আলোচনা করো।
  9. ফ্রান্সের নতুন আইনসভার (১৭৯১-১৭৯২ খ্রি.) পরিচয় দাও।
  10. ফ্রান্সে সন্ত্রাসের শাসন চালু হওয়ার কারণ কী ছিল? সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো।
  11. ফ্রান্সে সন্ত্রাসের শাসন পরিচালনা সম্পর্কে আলোচনা করো। সন্ত্রাসের শাসনের বিভিন্ন কৃতিত্ব বা সাফল্যগুলি উল্লেখ করো।

Leave a Comment