ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা

বর্তমান ব্যস্ত জীবনে আমরা প্রায়ই গুরুত্বপূর্ণ কাজগুলো পিছিয়ে দিই এবং কম গুরুত্বপূর্ণ কাজে সময় নষ্ট করি। ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা নিয়ে সঠিক অগ্রাধিকার নির্ধারণ, লক্ষ্য স্থিরকরণ এবং পরিকল্পনার মাধ্যমে কাজের চাপ কমিয়ে অধিক ফলাফল অর্জন করা যায়।

ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা

বিষয়ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা
সবচেয়ে কঠিন কাজ আগে করুনসকালে গুরুত্বপূর্ণ কাজ দিয়ে দিন শুরু করুন
পরিষ্কার লক্ষ্য নির্ধারণদৈনিক ও সাপ্তাহিক লক্ষ্য লিখে রাখুন
পরিকল্পনা করে কাজTo-do লিস্ট তৈরি করুন
80/20 নিয়মসবচেয়ে ফলপ্রসূ কাজগুলো চিহ্নিত করুন
পরিণতি ভাবুনঅগ্রাধিকার ঠিক করতে ফলাফল বিশ্লেষণ করুন
সময় ব্লকিং পদ্ধতিক্যালেন্ডারে কাজের সময় নির্ধারণ করুন
প্রস্তুতি সম্পূর্ণ রাখুনকাজের আগে ফাইল/ডকুমেন্ট প্রস্তুত রাখুন

ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা

ভূমিকা :- ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান আত্মোন্নয়নমূলক বক্তা ও লেখক। তাঁর রচিত ‘ইট দ্যাট ফ্রগ’ বইটি ২০০১ সালে প্রকাশিত হয়। বইটি এখন পর্যন্ত ৪২টির বেশি ভাষায় অনূদিত হয়েছে। এ বইয়ের শিক্ষা বাস্তবজীবনে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া সম্ভব।

বইটির রূপকার্থ

এই বইতে লেখক গুরুত্বপূর্ণ কাজকে রূপক অর্থে ব্যাঙ খাওয়ার সঙ্গে তুলনা করেছেন। কারণ, ব্যাঙ খাওয়া যেমন কঠিন ও বিরক্তিকর, তেমনি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করাও কঠিন। শুরুতে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজটি সম্পন্ন করতে পারলে সহজ বা পছন্দের কাজ করতে সমস্যা হয় না। সবচেয়ে প্রয়োজনীয় থেকে শুরু করে সব কাজ সহজে সম্পন্ন হয়। এভাবে কাজ করলে কোনো কাজ জমা পড়ে থাকে না। তাই সবার আগে ব্যাঙগুলো তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো চিহ্নিত করতে হবে। আর সেগুলো দিনের শুরুতে করতে হবে। কোনো গড়িমসি করা যাবে না। বইটিতে গড়িমসি করাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা হয়েছে।

লক্ষ্য নির্ধারণ হোক স্পষ্ট

সফলতার জন্য লক্ষ্য নির্ধারণ করতে হয়। সেই লক্ষ্য হতে হবে খুবই স্পষ্ট এবং বাস্তবায়নযোগ্য। লক্ষ্য স্পষ্ট থাকলে কাজ করার ক্ষেত্রে কার্যকর সময় ব্যবস্থাপনা সহজ হয়। ব্রায়ান ট্রেসি পাঠকদের লক্ষ্যগুলো লিখে রাখার পরামর্শ দিয়েছেন। আর সেই লক্ষ্য পূরণের জন্য দিকনির্দেশনার আলোকে মনোযোগের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

অগ্রাধিকার দিন কাজকে

আমাদের সব কাজ সমান গুরুত্বপূর্ণ নয়। তাই কাজগুলোকে এ, বি, সি ও ডি পদ্ধতিতে শ্রেণিবদ্ধ করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এ শ্রেণিতে, এরপরের গুরুত্বপূর্ণ কাজ বি শ্রেণিতে, মাঝারি গুরুত্বপূর্ণ কাজ সি এবং সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কাজ ডি শ্রেণিতে রেখে সেগুলো সম্পন্ন করতে হবে। প্রথমে এ শ্রেণির কাজগুলো সম্পন্ন করতে হবে। তারপর পর্যায়ক্রমে বি, সি এবং ডি শ্রেণির কাজ শেষ করতে হবে।

আগের রাতে হোক দিনের পরিকল্পনা

আগামীকাল কী কী কাজ করতে হবে, সেগুলোর পরিকল্পনা আগের রাতে করে ফেলতে হবে। তাহলে নতুন দিনের শুরুতে আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে পারবেন। কোন কাজ দিনের প্রথমে শুরু করতে হবে, সেটা আপনি জানবেন। অগ্রাধিকার ভিত্তিতে আপনার সব কাজ সম্পন্ন হয়ে যাবে। এতে সময় নষ্ট হবে না। গুরুত্বপূর্ণ কোনো কাজও বাদ পড়বে না।

কাজে নেমে পড়ুন

শুধু স্বপ্ন দেখে আর পরিকল্পনা করে বসে থাকলে সফলতা আসবে না। সফলতার জন্য লেখক বইয়ে কাজে নেমে পড়ার প্রতি গুরুত্বারোপ করেছেন। আপনি কাজ না করে যত গড়িমসি করবেন, ততই আপনার মধ্যে ভয় ও অনিশ্চয়তা ভর করবে। ফলে কাজগুলো করা হয়ে উঠবে না। তাই যত কঠিন মনে হোক না কেন, কাজ শুরু করতে হবে; তবেই সফলতা আসবে।

আত্মশৃঙ্খলা বাড়ান

কার্যকর সময় ব্যবস্থাপনার জন্য আত্মশৃঙ্খলা বাড়ানো অপরিহার্য। ব্রায়ান ট্রেসি পাঠকদের জন্য আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে বলেছেন। গুরুত্বপূর্ণ কাজ যত বোরিং হোক না কেন, তা দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করতে উৎসাহিত করেছেন।

বিভ্রান্তি দূর করুন

কাজ করার ক্ষেত্রে নানা বিভ্রান্তি আসে, যেমন পড়তে বসলে মোবাইল টিপতে মন চায়। কাজের ক্ষেত্রে যত বিভ্রান্তি আছে, সব দূর করে কাজে মনোনিবেশ করলে ভালো ফল আশা করা যায়।

প্রযুক্তিকে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করুন

উৎপাদন বাড়াতে প্রযুক্তি কাজে লাগান। তবে এর ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া এড়িয়ে চলুন। কাজ করার সময় প্রয়োজনে প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম এবং অ্যাপস ব্যবহার করুন। কিন্তু যেসব প্রযুক্তি এবং অ্যাপস কাজে বিভ্রান্তি ঘটায়, সেগুলো দূরে রাখতে হবে; যেমন পড়াশোনার সময় মোবাইল।

নিজের অগ্রগতি পর্যালোচনা করুন

শুধু কাজ করলে হবে না, নিয়মিত নিজের অগ্রগতি মূল্যায়ন করতে হবে। যথাযথ অগ্রগতি না হলে কাজের কৌশল পরিবর্তন করতে হবে। কেননা জীবনে সফলতা শুধু পরিশ্রম করলে যদি পাওয়া যেত, তাহলে গাধা হতো বনের রাজা। তাই কাজের পরিশ্রমের পাশাপাশি কৌশলী হতে হবে। প্রয়োজনে কৌশল পরিবর্তন করে একই কাজ নতুনভাবে বা একই স্থান থেকে শুরু করা যেতে পারে।

উপসংহার :- এই বইয়ের মূল শিক্ষা হলো—দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজটি আগে সম্পন্ন করলে বাকি কাজগুলো সহজ হয়ে যায়। লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা, 80/20 নীতি প্রয়োগ, একাগ্রতা বৃদ্ধি এবং আত্ম-শৃঙ্খলা গড়ে তোলা—এসব কৌশল ব্যক্তি জীবনে উৎপাদনশীলতা বাড়ায় এবং সাফল্যের পথ সুগম করে।

(FAQ) ইট দ্যাট ফ্রগ বই থেকে শিক্ষা সম্পর্কে জিজ্ঞাস্য ?

১. “Eat That Frog” বলতে কী বোঝানো হয়েছে?

এখানে “Frog” বলতে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কঠিন কাজকে বোঝানো হয়েছে। অর্থাৎ, দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটি শেষ করা উচিত।

২. বইটির মূল শিক্ষা কী?

মূল শিক্ষা হলো—অগ্রাধিকার নির্ধারণ করে গুরুত্বপূর্ণ কাজ আগে সম্পন্ন করা এবং কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করা।

৩. Procrastination দূর করতে বইটি কী পরামর্শ দেয়?

ছোট অংশে কাজ ভাগ করা, নির্দিষ্ট সময় নির্ধারণ করা এবং ৫ মিনিট নিয়ম অনুসরণ করার পরামর্শ দেয়।

৪. 80/20 নীতি কীভাবে প্রয়োগ করতে বলা হয়েছে?

যে ২০% কাজ ৮০% ফল দেয়, সেই কাজগুলো চিহ্নিত করে আগে সম্পন্ন করতে বলা হয়েছে।

৫. এই বই কার জন্য উপযোগী?

শিক্ষার্থী, চাকরিজীবী, উদ্যোক্তা—যে কেউ সময় ব্যবস্থাপনা ও উৎপাদনশীলতা বাড়াতে চান তাদের জন্য উপযোগী।

৬. বইটি কি দৈনন্দিন জীবনে বাস্তব প্রয়োগযোগ্য?

হ্যাঁ, বইটির কৌশলগুলো সহজ ও বাস্তবমুখী, যা দৈনন্দিন কাজের ক্ষেত্রে সরাসরি প্রয়োগ করা যায়।

৭. আত্ম-শৃঙ্খলার গুরুত্ব কেন দেওয়া হয়েছে?

কারণ নিয়মিত ও ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে আত্ম-শৃঙ্খলা অত্যন্ত প্রয়োজনীয়।

Leave a Comment