সুস্বাস্থের ক্ষেত্রে ভোজ্যতেলের ভাল-মন্দ সম্পর্কে জানুন—কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী, কোনটি সীমিত খাওয়া উচিত, সঠিক পরিমাণ ও ব্যবহারের নিয়ম কী। সঠিক তেল বেছে নিলে হৃদ্স্বাস্থ্য ও সামগ্রিক সুস্থতা বজায় রাখা সহজ।
ভোজ্যতেলের ভাল-মন্দ
| বিষয় | ভোজ্যতেলের ভাল-মন্দ |
| সরিষার তেল | ভাজা ও রান্নায় |
| সয়াবিন তেল | দৈনন্দিন রান্নায় |
| নারকেল তেল | বিশেষ রান্না ও মিষ্টান্নে |
| সূর্যমুখী তেল | হালকা ভাজা ও সালাডে |
| অলিভ অয়েল | সালাড ও হালকা রান্নায় |
| পাম তেল | প্রক্রিয়াজাত খাবারে |
ভোজ্যতেলের ভাল-মন্দ
ভূমিকা :- সাধারণ মানুষের কাছে ভোজ্যতেল হল সেটাই যে তেল দিয়ে রান্না করা যায়। সাধারণ মানুষ তেলের পার্থক্য তেমন বোঝেন না। রান্নার তেল মূলত তৈরি হয় উদ্ভিদ থেকেই।
ভোজ্যতেল
একজন পুষ্টিবিদের কাছে ভোজ্যতেল সেটাই যার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, যেমন পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (পুফা), মনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড (মুফা) এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সঠিক পরিমাণে বজায় থাকে; এবং সঠিকভাবে সঠিক মাত্রায় সেটা ব্যবহার করতে পারলে শরীরের উপকার হয়।
স্বাস্থ্যকর ভোজ্যতেল
বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের রান্না, যেমন বাঙালিরা কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করে, সেক্ষেত্রে রান্নার তেল এমন হওয়া উচিত যে ব্যবহৃত তেল যেন চট করে পুড়ে না যায়, আবার তার মধ্যে পুফা, মুফা সবকিছুই সঠিক পরিমাণে উপস্থিত থাকে, তাহলেই সেটা স্বাস্থ্যকর ভোজ্যতেল।
কষিয়ে রান্না কিংবা ভাজাভুজির ক্ষেত্রে সরষের তেল ব্যবহার
সাদা তেলের তুলনায় সরষের তেল অনেক দেরিতে পোড়ে, তাই কষিয়ে রান্না কিংবা ভাজাভুজির ক্ষেত্রে সরষের তেল ব্যবহার করাই ভাল। কোনও একবার রান্না করা বহুদিন ধরে না ব্যবহার করাই ভাল।
তেল বাছুন গুণমান যাচাই করে
তেলের উপর রান্নার স্বাদ কিন্তু নির্ভর করে না। তেল বাছুন তার গুণমান যাচাই করে, স্বাদের কথা ভেবে নয়। গন্ধ আছে মানেই তেল ভাল এমনটা কিন্তু নয়।
পোড়া তেল ব্যবহারের ফল
সঠিক তেল ব্যবহার না করলে বিশেষ করে পোড়া তেল ব্যবহার করলে আমাদের হার্টের সমস্যা, কোলেস্টেরল বৃদ্ধি, হাইপারটেনশন, ওবেসিটি, হজমের সমস্যা, ত্বকের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে।
তেল ব্যবহারে বৈচিত্র্য আনতে হবে
খাওয়াদাওয়া এবং রান্নার তেল ব্যবহারে পরিবর্তন আনতে হবে, তার জন্য অবশ্যই একজন ডায়েটিশিয়ান বা পুষ্টিবিদের সঙ্গে পরামর্শ করে নিলে ভাল। কেননা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের রান্না, তাই জেনে নেওয়া উচিত কোন রান্নার জন্য কোন তেল, কতটা পরিমাণে ব্যবহার করা উচিত। নইলে শরীরের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ হবে না। ফলে আমরা অসুস্থ হয়ে পড়ব। তাই তেল ব্যবহারে বৈচিত্র্য আনতে হবে।
রান্নার তেল থেকে ফ্যাট
একজন মানুষের হাইট এবং ওয়েট অনুযায়ী তাঁর প্রতিদিনের জন্য প্রয়োজনীয় ক্যালরির হিসেবে যে টোটাল ফ্যাটের প্রয়োজন, তার মধ্যে ভিজিবল্ ফ্যাট অর্থাৎ যেটা রান্নার তেল থেকে আসে সেটা মোটামুটি ২০-৩০ মিলিলিটারের মধ্যে। এর চেয়ে বেশি শরীরের জন্য ক্ষতিকর।
ঘি খাওয়ার উপকার
তেলের বদলে ঘি খাওয়া যায়। ঘি এমনিতে খুব উপকারী, এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে। গবেষণায় উঠে এসেছে, কোনও ব্যক্তি প্রতিদিন এক চামচ অর্থাৎ পাঁচ মিলিলিটার ঘি খেলে সেটা উপকারী। তবে খেয়াল রাখতে হবে, ওই ব্যক্তি যেন তাঁর জন্য প্রয়োজনীয় ভিজিবল ফ্যাটের পরিমাণ থেকে ঘিয়ের পরিমাণ বাদ দেন। নইলে হিতে বিপরীত হবে।
উপসংহার :- ঋতু পরিবর্তনের সঙ্গে রান্নার তেল ব্যবহারের সেরকম কোন সম্পর্ক নেই, তবে ঋতু বদলের সঙ্গে সঙ্গে খাবারের মেনু বদলে যায়। গরমের সময় হালকা পাতলা কম মশলাদার রান্না, অথচ শীতের সময় কষিয়ে রসিয়ে, নানারকম ভাজাভুজি, সঙ্গে পকোড়া প্রভৃতি; খুব স্বাভাবিকভাবেই আমাদের রান্নার তেল বদলাতে হবে। নইলে স্বাস্থ্যহানি ঘটবে। রান্নার তেল পুড়ে গেলেই বিপদ!
(FAQ) ভোজ্যতেলের ভাল-মন্দ সম্পর্কে জিজ্ঞাস্য ?
একটি নির্দিষ্ট তেল সবার জন্য “সেরা” নয়। যেমন Olive oil হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী, আবার Mustard oil ওমেগা-৩ সমৃদ্ধ। খাবারের ধরন ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে তেল বেছে নেওয়া উচিত।
অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট ক্ষতিকর হতে পারে। যেমন Coconut oil ও Palm oil-এ স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে, তাই পরিমিত খাওয়া জরুরি।
সব তেলের স্মোক পয়েন্ট এক নয়। যেমন Sunflower oil উচ্চ তাপে ব্যবহার করা যায়, কিন্তু Olive oil সাধারণত সালাদ বা হালকা রান্নায় বেশি উপযোগী।
একই তেল বারবার গরম করলে ক্ষতিকর ট্রান্স ফ্যাট তৈরি হতে পারে, যা হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণত পরিমিত পরিমাণে (প্রায় ২০–৩০ গ্রাম প্রতিদিন, ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে) তেল গ্রহণের পরামর্শ দেন।
হ্যাঁ, বিভিন্ন তেল পর্যায়ক্রমে ব্যবহার করলে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ পাওয়া যায় এবং ভারসাম্য বজায় থাকে।