কাজ করে জয় করুন তর্কে নয়

বর্তমানে কাজ করে জয় করুন, তর্কে নয়—এই নীতির মাধ্যমে জীবনে ও কর্মক্ষেত্রে সফল হওয়ার কৌশল জানুন। অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে বাস্তব কাজের মাধ্যমে কীভাবে সম্মান, বিশ্বাস ও সাফল্য অর্জন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা।

কাজ করে জয় করুন তর্কে নয়

বিষয়কাজ করে জয় করুন তর্কে নয়
নিজেকে প্রমাণ করাকাজের মাধ্যমে প্রমাণ করা
ধৈর্যশীল ও ফলমুখীইতিবাচক প্রভাব
কাজে বেশি সময় বিনিয়োগউৎপাদনশীলতা বৃদ্ধি
বিশ্বাস ও সম্মান তৈরি হয়সুসম্পর্ক গড়ে ওঠে
উদাহরণ দিয়ে অনুপ্রাণিত করাপ্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা
ব্যক্তিত্ব শক্তিশালী হয়আত্মনিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বৃদ্ধি
টিমওয়ার্ক উন্নত হয়দীর্ঘমেয়াদি সাফল্য

কাজ করে জয় করুন তর্কে নয়

ভূমিকা :- অফিসে অনেক সময় কাজের ক্ষেত্রে তর্কবির্তক হতে পারে সহকর্মীদের মধ্যে কিংবা অধস্তনদের সঙ্গে। যদিও এটা কখনোই কাম্য নয়। কাজের গুরুত্ব সবার আগে। যদি জিততে হয় তাহলে কাজ করেই জেতার চেষ্টা করুন। শুধু কথা বলে জিতে গেলেন কিন্তু কাজের সময় প্রমাণ হল না। এ ধরনের অবস্থায় আপনি কী করতে পারেন জেনে নিন।

কাজে বড় হওয়া

কথায় বড় না হয়ে, কাজে বড় হওয়ার গুরুত্ব চিরকালই প্রাধান্য পেয়ে এসেছে। সুতরাং তর্ক করার সময় মাথায় রাখুন, আপনি যতই বলুন না কেন আপনাকে দিন শেষে কাজ করেই জিততে হবে এবং সেটাই আসল জিত। আর ব্যর্থ হলে সেটাই আসল হার। ফলে এমন কোনো কথা বলবেন না যা আপনি প্রমাণ করতে পারবেন না।

‘করে দেখাও’ পদ্ধতি

বর্তমানে ব্যবস্থাপনার ধরন বিশ্ব জুড়েই অতি দ্রুত পাল্টে যাচ্ছে। ‘নির্দেশ-কেন্দ্রিক-নেতৃত্ব’ (কমান্ড সেন্ট্রিক লিডারশিপ)-এর পরিবর্তে এখন ‘কাজ-কেন্দ্রিক-নেতৃত্ব’ (অ্যাকশন সেন্ট্রিক লিডারশিপ) পদ্ধতি বেশি অনুসরণ করা হচ্ছে। অর্থাৎ ‘করে দেখাও’ পদ্ধতি। আরও পরিষ্কার করে বললে, আপনি যা করতে বলছেন তা নিজেকেই করে দেখাতে হবে, এভাবেই নেতৃত্ব দিতে হবে।

কাজ করে প্রমাণ করা

যে বিষয়টি নিয়ে তর্ক হচ্ছে, সে বিষয়টি নিয়ে তর্ক করার আগে ভাবুন। কারণ আপনি উত্তেজিত অবস্থায় শুধু কথার পিঠে কথা বলার জন্য যাতে হাস্যকর কিছু বলে না ফেলেন খেয়াল রাখা দরকার। একটু ভাবলেই বুঝবেন, প্রতিপক্ষ যত শক্তিশালীই হোন না কেন, কাজ করে প্রমাণ করার মতো জিত কোনো তর্কেই সম্ভব নয়।

মাথা ঠান্ডা রেখে তর্ক করুন

উত্তেজনার বশে যে কোনো অযৌক্তিক তর্কও যেমন একজন দুর্বল প্রতিপক্ষকে শক্তিশালী করে তোলে তেমনি ঠান্ডা মাথায় অল্প কথায় যুক্তিসংগত কথা বললে অনেক শক্তিশালী প্রতিপক্ষও দুর্বল হয়ে পড়ে। ফলে তর্ক যদি কিছুটা করতেও হয় যতটা সম্ভব মাথা ঠান্ডা রেখে করুন।

পরিস্থিতির অবনতি ঘটায় তর্ক

তর্ক সম্পর্ক খারাপ করে, মানসিক অবসাদ আনে, সৃষ্টিশীলতা নষ্ট করে, কাজের মনোযোগে বিঘ্ন ঘটায় এবং চলমান অন্যান্য কাজে তীব্র বাধা তৈরি করে। শুধু তাই নয়, যারা তর্ক করছেন না, শুনছেন বা সাক্ষী হয়ে আছেন, তাদের কাজকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। ফলে তর্ক করে সাময়িক জেদ মেটানো যায় হয়তো, কিন্তু পরিস্থিতির অবনতিই বেশি আনে।

সতর্ক থাকুন

তর্ক করতে গিয়ে অফিসে হইচই না হয়। অফিসের অন্য বিভাগে আতঙ্ক বা উৎকণ্ঠা ছড়িয়ে না পড়ে। এতে দুজনেরই সমান ক্ষতি হয়। আপনার অন্যায় না থাকা সত্ত্বেও আপনি ঝগড়াটে হিসেবে কারও কারও কাছে চিহ্নিত হয়ে যেতে পারেন। ফলে সতর্ক থাকুন।

সমস্যার সমাধানই আসল

যদি আপনি প্রত্যক্ষভাবে তর্কে জড়িত নাও থাকেন তাহলেও যারা ঝগড়া করছেন তাদের শান্ত করুন। আস্তে কথা বলার পরামর্শ দিন। তর্ক না করে সমস্যার দিকে নজর দিন। সমস্যা কীভাবে সমাধান করা যায় তা নিয়ে ভাবুন। বাগড়া নয়, সমস্যার সমাধানই আসল।

প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখুন

আপনি প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখুন। কার দোষে এই সমস্যা তৈরি হলো সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। সমস্যার সমাধান হলে প্রতিষ্ঠান উপকৃত হবে, আপনিও তার ফলাফল ভোগ করবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করে প্রতিষ্ঠানের ক্ষতি করলে, তার কুফলের প্রভাব থেকে আপনিও রেহাই পাবেন না।

দলগত সহায়তা নিন

অনেক সময় হয়তো আপনি ভাবলেন, তর্ক করব না, কাউকে কিছু বলবও না, কাজ করে প্রমাণ করে দেব। কিন্তু বিষয়টি গুরুতর হলে আপনার সিদ্ধান্তের পাশাপাশি দ্রুত অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করুন। গুরুতর বিষয় একা সামাল দিতে যাবেন না, দলগত সহায়তা নিন।

উপসংহার :- “কাজ করে জয় করুন, তর্কে নয়” — এই নীতিই জীবনের সত্যিকারের সাফল্যের চাবিকাঠি। তর্ক সাময়িকভাবে নিজেকে সঠিক প্রমাণ করতে সাহায্য করলেও, তা স্থায়ী সম্মান বা বিশ্বাস গড়ে তোলে না। বরং নীরবে, নিষ্ঠার সঙ্গে এবং ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমে অর্জিত সাফল্যই মানুষকে প্রকৃতভাবে প্রতিষ্ঠিত করে।

(FAQ) কাজ করে জয় করুন তর্কে নয় সম্পর্কে জিজ্ঞাস্য ?

১. “কাজ করে জয় করুন, তর্কে নয়” কথাটির মূল অর্থ কী?

এর অর্থ হলো অপ্রয়োজনীয় তর্কে সময় নষ্ট না করে নিজের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করা। কাজই সবচেয়ে বড় প্রমাণ।

২. তর্ক কি সবসময় খারাপ?

না, গঠনমূলক আলোচনা বা যুক্তিপূর্ণ বিতর্ক উপকারী হতে পারে। তবে অহংকারবশত বা আবেগপ্রবণ তর্ক ক্ষতিকর।

৩. কর্মক্ষেত্রে এই নীতি কীভাবে কাজে লাগে?

কাজের ফলাফল, সময়মতো দায়িত্ব পালন এবং পেশাদার আচরণ সহকর্মী ও ঊর্ধ্বতনদের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়ায়।

৪. তর্ক এড়িয়ে চললে কি দুর্বল মনে হবে?

একদমই না। বরং ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কাজ দিয়ে জবাব দেওয়া শক্ত ব্যক্তিত্বের পরিচয়।

৫. এই নীতি ব্যক্তিগত জীবনে কীভাবে উপকার করে?

সম্পর্কে শান্তি বজায় থাকে, ভুল বোঝাবুঝি কমে এবং পারস্পরিক সম্মান বৃদ্ধি পায়।

৬. দীর্ঘমেয়াদে এর সুফল কী?

ধারাবাহিক কাজের মাধ্যমে স্থায়ী সাফল্য, সম্মান এবং আত্মবিশ্বাস অর্জন করা যায়।

Leave a Comment