উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 13 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Sankar Das |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Ghateswar BK Vidyamandir (HS) |
WBHA Test Paper 2024: Inter-School Test 13 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: 1×24-24
(i) পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় – (a) মাইথোলজি (b) আর্কিয়োলজি (c) সোশিয়োলজি (d) বায়োলজি উত্তর:- a
(ii) ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ – (a) অর্থশাস্ত্র (b) রামচরিত (c) রাজতরঙ্গিণী (d) আনন্দমঠ উত্তর:- c
(iii) ‘দূরপ্রাচ্য’ বলা হয় – (a) ভারত ও বাংলাদেশকে (b) নেপাল ও ভুটানকে (c) ব্রিটেন ও ফ্রান্সকে (d) চিন ও জাপানকে উত্তর:- d
(iv) পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত – (a) কয়লাকে (b) গোলমরিচকে (c) লবঙ্গকে (d) দারুচিনিকে উত্তর:- b
(v) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন – (a) মুজাফ্ফর আহমেদ (b) ফিলিপ স্প্র্যাট (c) এস এ ডাঙ্গে (d) শওকত উসমানি উত্তর:- b
(vi) ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয় – (a) 1905 (b) 1920 (c) 1923 (d) 1927 খ্রিস্টাব্দে উত্তর:- c
(vii) বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন – (a) রাজকুমার শুক্লা (b) রাজেন্দ্র প্রসাদ (c) বল্লভভাই প্যাটেল (d) কল্যাণজি মেহতা উত্তর:- c
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) গণবাণী (A) সন্তোষকুমারী গুপ্ত
(ii) শ্রমিক (B) মুজাফফর আহমেদ
(iii) লাঙ্গল (C) ডাঙ্গে
(iv) সোশ্যালিস্ট (D) নজরুল ইসলাম
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii)-A, (iii)-D, (iv)-C
(b) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(c) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(d) (i)-D, (ii)-A, (iii)-B, (iv)-C
উত্তর:- a
(ix) প্রথম বাংলা সংবাদপত্র হল – (a) সমাচার দর্পণ (b) সোমপ্রকাশ (c) হিন্দু প্যাট্রিয়ট (d) বন্দে মাতরম উত্তর:- a
(x) লোকহিতবাদী নামে পরিচিত – (a) মদনমোহন মালব্য (b) আত্মারাম পান্ডুরঙ্গ (c) গোপালহরি দেশমুখ (d) দয়ানন্দ সরস্বতী উত্তর:- c
(xi) ভারতে প্রথম ‘মে দিবস’ পালিত হয় – (a) 1905 (b) 1920 (c) 1923 (d) 1927 খ্রিস্টাব্দে c
(xii) মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি ছিলেন – (a) মুজাফ্ফর আহমেদ (b) ফিলিপ স্প্র্যাট (c) এস এ ডাঙ্গে (d) শওকত উসমানি উত্তর:- b
(xiii) বারদৌলি সত্যাগ্রহে নেতৃত্ব দেন – (a) রাজকুমার শুক্লা (b) বল্লভভাই প্যাটেল (c) রাজেন্দ্র প্রসাদ (d) কল্যাণজি মেহতা উত্তর:- b
(xiv) ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন – (a) গোবিন্দবল্লভ পন্থ (৮) চক্রবর্তী রাজাগোপালাচারী (c) পট্টভি সীতারামাইয়া (d) জওহরলাল নেহরু উত্তর:- c
(xv) 1946 খ্রিস্টাব্দে ‘রশিদ আলি দিবস’ পালিত হয় – (a) 2 জানুয়ারি (b) 12 ফেব্রুয়ারি (c) 16 মার্চ (d) 22 মে উত্তর:- b
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) মাও-জে-দং (A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন (B) বার্মা
(iii) ড. সুকর্ন (C) চিন
(iv) আং-সান-সুকি (D) ভিয়েতনাম
বিকল্পসমূহ
(a) (i)-C, (ii)-D, (iii)-A, (iv)-B
(b) (i)-C, (ii)-A, (iii)-D, (iv)-B
(c) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-D
(d) (i)-A, (ii)-B, (iii)-C, (iv)-D
উত্তর:- a
(xvii) ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে তোলেন – (a) ওয়াল্টার লিপম্যান (b) ফ্রানজ ফ্যানন (c) উইনস্টন চার্চিল (d) জর্জ কেন্নান b
উত্তর:-
(xviii) Mr. X ছদ্মনাম ব্যবহার করেন – (a) হ্যারি ট্রুম্যান (b) রুজভেল্ট (c) চার্চিল (d) জর্জ কেন্নান d
উত্তর:-
(xix) 27 দফা দাবি পেশ করা হয়েছিল যে-সম্মেলনে – (a) বান্দুং (b) তেহরান (c) বেলগ্রেড (d) নতুন দিল্লি c
উত্তর:-
(xx) জিয়োনিস্ট সংগঠনের সভাপতি ছিলেন – (a) নাসের (b) বেন গুরিয়েন (c) ওয়াইজম্যান (d) আরাফত c
উত্তর:-
(xxi) আলজেরিয়ায় উপনিবেশ ছিল – (a) ফ্রান্সের (b) ব্রিটেনের (c) বেলজিয়ামের (d) হল্যান্ডের a
উত্তর:-
(xxii) বাংলাদেশ ‘বিজয় দিবস’ পালিত হয় – (a) 10 ডিসেম্বর (b) 12 ডিসেম্বর (c) 20 ডিসেম্বর (d) 16 ডিসেম্বর d
উত্তর:-
(xxiii) ভারতে পারমাণবিক শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন – (a) মেঘনাদ সাহা (b) ভাটনগর (c) রাজা রামান্না (d) হোমি জাহাঙ্গির ভাবা d
উত্তর:-
(xxiv) Discovery of India গ্রন্থটি রচনা করেন – (a) জওহরলাল নেহরু (b) সুভাষচন্দ্র সুভাষচন্দ্র বসু (c) রাজেন্দ্রপ্রসাদ (d) আবুল কালাম আজাদ
উত্তর:- a
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় : 1×16=16
(i) ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ কী?
উত্তর:- চিনে আমেরিকা ‘মুক্তদ্বার নীতি’ প্রয়োগের মাধ্যমে যে বাণিজ্যিক সুবিধা আদায় করেছিল তা ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ নামে পরিচিত। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই নামকরণ করেন।
(ii) কোন অঞ্চল ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত?
উত্তর:- ইন্দোনেশিয়ার মালাক্কা দ্বীপপুঞ্জ।
(iii) ‘বাণিজ্যিক মূলধন’ বলতে কী বোঝায়?
উত্তর:- যে পুঁজি বা মূলধন উৎপাদনের পরিবর্তে শুধুমাত্র ব্যবসা-বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন বলে।
অথবা, ভারতে কয়েকটি পোর্তুগিজ বাণিজ্যকুঠির নাম লেখো।
উত্তর:- বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি।
(iv) ‘সূর্যাস্ত আইন’ কী ছিল?
উত্তর:- কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।
(v) ‘পলাশির লুণ্ঠন’ বলতে কী বোঝো?
উত্তর:- পলাশির যুদ্ধে জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে অর্থ ও সম্পদ ইংল্যান্ডে পাচার করেছিল। ইংরেজরা সোনা, রুপো বা অন্য কোনো পণ্যসামগ্রীর বিনিময়ে এই সম্পদের নির্গমন ঘটায় নি। তাই এই ঘটনাকে অনেকে লুণ্ঠন বলে উল্লেখ করেছেন। ব্রুকস অ্যাডামস আর্থিক নির্গমনের এই ঘটনাকে ‘পলাশির লুণ্ঠন’ বা ‘Plassey Plunder’ বলে অভিহিত করেছেন।
অথবা, ‘দাদন’ কী?
উত্তর:- দাদন কথাটির অর্থ হল অগ্রিম। রায়তি চাষ বা দাদনি চাষ বা বেএলাকা চাষ পদ্ধতিতে জমিতে নীল চাষের জন্য কৃষকদের বিঘা প্রতি 2 টাকা অগ্রিম বা দাদন দেওয়া হত, এই প্রথা দাদন প্রথা নামে পরিচিত।
(vii) সাউকার কাদের বলা হয়?
উত্তর:- দাক্ষিণাত্যের সুদখোর মহাজন শ্রেনী সাউকার নামে পরিচিত।
অথবা, নব্য তারুণ্য পত্রিকার সম্পাদক কে?
উত্তর:- চেন তু শিউ
(vi) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
উত্তর:- উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জশুয়া মার্শম্যান।
(viii) আর্যসমাজ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ খ্রিস্টাব্দে।
(ix) সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে, কবে ঘোষণা করে? রামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে
অথবা, মুসলিম লিগ প্রতিষ্ঠার দুটি কারণ উল্লেখ করো।
উত্তর:- (ক) মুসলিমদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কাজ করাম, (খ) জাতীয় কংগ্রেস ও হিন্দুদের প্রভাব প্রতিপত্তি খর্ব করা।
(x) কোন্ আইনে প্রথম মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়?
উত্তর:- ১৯০৯ সালের মর্লে-মিন্টো সংস্কার আইন।
(xi) ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- ক্লিমেন্ট এটলি
অথবা, পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
উত্তর:- লর্ড মাউন্ট ব্যাটেন
(xii) ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন?
উত্তর:- স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ ভি আলেকজান্ডার।
(xiii) ‘নেভারে প্ল্যান’ কী?
উত্তর:- ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ফরাসি সেনাপতি নেভারে ভিয়েতমিনদের সম্পূর্ণ ধ্বংস করার উদ্দেশ্যে এক নতুন পরিকল্পনা গ্রহণ করেন, যা ‘নেভারে প্ল্যান’ নামে পরিচিত।
(xiv) NATO-এর কথার পুরো নাম কী?
উত্তর:- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
অথবা, মলোটভ কে ছিলেন?
উত্তর:- ১৯৩৯ – ১৯৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মলোটভ।
(xv) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
উত্তর:- ১৯৫১-৫২ খ্রিস্টাব্দে।
অথবা, বাংলাদেশের পার্লামেন্টের নাম কী?
উত্তর:- জাতীয় সংসদ।
(xvi) ‘ভারতে মহাকাশ কর্মসূচির জনক’ কাকে বলা হয়?
উত্তর:- ড. বিক্রম সারাভাই।
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |