উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 14 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Champa Das Chaudhuri |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Batanagar Girls’ High School (HS) |
WBHA Test Paper 2024: Inter-School Test 14 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : 1×24-24
(i) ‘সর্বজনীন জাদুঘর’ বলা হয় – (a) প্যারিস মিউজিয়ামকে (b) ব্রিটিশ মিউজিয়ামকে (c) ভ্যাটিকান মিউজিয়ামকে (d) রোমান মিউজিয়ামকে
উত্তর:- (b) ব্রিটিশ মিউজিয়ামকে।
(ii) একাত্তরের ডায়েরি লিখেছেন – (a) আশালতা সরকার (b) সুফিয়া কামাল (c) মণিকুন্তলা সেন (d) নারায়ণ সান্যাল
উত্তর:- (b) সুফিয়া কামাল।
(iii) ‘গন্ডোমাকের সন্ধি’ স্বাক্ষরিত হয় – (a) 1878 (b) 1879 (c) 1877 (d) 1880 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1879
(iv) মারাঠা শক্তির চূড়ান্ত পরাজয় ঘটেছিল – (a) প্রথম পানিপথের যুদ্ধে (b) দ্বিতীয় পানিপথের যুদ্ধে (c) তৃতীয় পানিপথের যুদ্ধে (d) চতুর্থ পানিপথের যুদ্ধে
উত্তর:- (c) তৃতীয় পানিপথের যুদ্ধে।
(v) ‘গ্যারান্টি ব্যবস্থা’ প্রয়োগ করা হয় – (a) রেলপথ নির্মাণের ক্ষেত্রে (b) সড়কপথ নির্মাণের ক্ষেত্রে (c) জলপথ নির্মাণের ক্ষেত্রে (d) বিমানপথ নির্মাণের ক্ষেত্রে
উত্তর:- (a) রেলপথ নির্মাণের ক্ষেত্রে।
(vi) ‘এজেন্সি’ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন – (a) লর্ড ডালহৌসি (b) লর্ড ওয়েলেসলি (c) লর্ড কর্নওয়ালিশ (d) ওয়ারেন হেস্টিংস
উত্তর:- (d) ওয়ারেন হেস্টিংস।
(vii) ‘দাক্ষিণাত্য শিক্ষাসমাজ’ প্রতিষ্ঠা করেন – (a) জ্যোতিরাও ফুলে (b) স্বামী দয়ানন্দ সরস্বতী (c) শ্রীনারায়ণ গুরু (d) মহাদেব গোবিন্দ রানাডে
উত্তর:- (d) মহাদেব গোবিন্দ রানাডে।
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(b) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C
(c) (1)-C, (ii)-B, (iii)-A, (iv)-D
(d) (i)-B, (ii)-C, (iii)-A, (iv)-D
উত্তর:-
(ix) চিনে প্রথম ভাষাশিক্ষার কলেজ স্থাপিত হয় – (a) 1860 (b) 1861 (c) 1862 (d) 1863
উত্তর:- (c) 1862
(x) ভারতের ‘কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠিত হয় – (a) হায়দরাবাদে (b) কানপুরে (c) বোম্বাইয়ে (d) মাদ্রাজে
উত্তর:- (b) কানপুরে।
(xi) ‘অনগ্রসর শ্রেণির’ আন্দোলন গড়ে তোলেন – (a) ড. বি আর আম্বেদকর (b) গান্ধিজি (c) এস এ ডাঙ্গে (d) মুজাফ্ফর আহমেদ
উত্তর:- (a) ড. বি আর আম্বেদকর।
(xii ) মুসলিম লিগের দাবি ছিল – (a) মুসলিম পৃথক নির্বাচন (b) মুসলিম শিক্ষার প্রসার (c) মুসলিম আসন বৃদ্ধি (d) সবকটি
উত্তর:- (d) সবকটি।
(xiii) হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন – (a) গান্ধিজি (b) নেতাজি সুভাষচন্দ্র বসু (c) জয়প্রকাশ নারায়ণ (d) জওহরলাল নেহরু
উত্তর:- (a) গান্ধিজি।
(xiv) ‘আজাদ হিন্দ বাহিনী’ গড়ে তোলেন – (a) নেতাজি সুভাষচন্দ্র বসু (b) গান্ধিজি (c) রাসবিহারী বসু (d) ক্যাপটেন রশিদ আলি
উত্তর:- (c) রাসবিহারী বসু।
(xv) নৌবিদ্রোহ শুরু হয়েছিল – (a) নাবিকদের মধ্যে (৮) কৃষকদের মধ্যে (c) জমিদারদের মধ্যে (d) ব্রিটিশ কর্মচারীদের মধ্যে
উত্তর:- (a) নাবিকদের মধ্যে।
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) তাম্রলিপ্ত জাতীয় সরকার | (A) 1942 খ্রিস্টাব্দে |
| (ii) পুলিশের গুলিতে নিহত | (B) সতীশচন্দ্র সামন্ত |
| (iii) ক্রিপস মিশন | (C) 1940 খ্রিস্টাব্দে |
| (iv) লিনলিথগো প্রস্তাব | (D) মাতঙ্গিনি হাজরা |
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-D, (iii)-B, (iv)-C
(b) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(c) (i)-B, (ii)-A, (iii)-C, (iv)-D
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
উত্তর:- (b) (i)-B, (ii)-D, (iii)-A, (iv)-C
(xvii) ‘সংযুক্ত আরব প্রজাতন্ত্র’ গঠিত হয় – (a) মিশর ও সিরিয়াকে নিয়ে (চ) আমেরিকা ও চিনকে নিয়ে (c) সিরিয়া ও জার্মানিকে নিয়ে (d) মিশর ও জাপানকে নিয়ে
উত্তর:- (a) মিশর ও সিরিয়াকে নিয়ে।
(xviii) লেবাননের রাজধানীর নাম – (a) বেইরুট (b) ইজরায়েল (c) ইরাক (d) ইরান
উত্তর:- (a) বেইরুট।
(xix) ‘পঞ্চশীল নীতি’ গড়ে ওঠে – (a) ভারত ও চিনের মধ্যে (b) ভারত ও মায়ানমারের মধ্যে (c) ভারত ও নেপালের মধ্যে (d) ভারত ও পাকিস্তানের মধ্যে
উত্তর:- (a) ভারত ও চিনের মধ্যে।
(xx) ভিয়েতনাম সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন – (a) চিয়াং-কাই-শেক (চ) নগুয়েন-ভ্যান-থিউ (c) ফাম-ভান-দং (d) চেন-তু-শিউ
উত্তর:- (c) ফাম-ভান-দং।
(xxi) ‘ভারতের মহাকাশ কর্মসূচির জনক’ বলা হয় – (a) প্রশান্তচন্দ্র মহলানবিশকে (b) ড. বি আর আম্বেদকরকে (c) হোমি জাহাঙ্গির ভাবাকে (d) ড. বিক্রম সারাভাইকে
উত্তর:- (d) ড. বিক্রম সারাভাইকে।
(xxii) ভারতে ‘শক্তি কমিশন’ গড়ে উঠেছিল – (a) 1948 খ্রিস্টাব্দে (b) 1949 খ্রিস্টাব্দে (c) 1950 খ্রিস্টাব্দে (d) 1951 খ্রিস্টাব্দে
উত্তর:- (a) 1948 খ্রিস্টাব্দে।
(xxii) বাংলাদেশের জাতির পিতা হলেন – (a) গান্ধিজি (b) তাজউদ্দিন আহমেদ (c) শেখ মুজিবর রহমান (d) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর:- (c) শেখ মুজিবর রহমান।
(xxiv) 1985 খ্রিস্টাব্দে SAARC প্রতিষ্ঠায় মোট যে ক-টি দেশ অংশগ্রহণ করেছিল – (a) 6টি (b) 7টি (c) ৪টি (d) 9টি
উত্তর:- (b) 7টি।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়: 1×16=16
(i) নতুন বিশ্বে উপনিবেশ স্থাপনের প্রধান উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- (ক) উপনিবেশ গুলির সোনা, রূপা, খনিজ সম্পদ প্রভৃতি সংগ্ৰহ, (খ) উপনিবেশ গুলিতে খ্রিস্ট ধর্মের প্রসার।
(ii) ‘শুল্ক সংরক্ষণ নীতি’ কী?
উত্তর:- উচ্চ হারে আমদানি শুল্ক ধার্য করে দেশীয় উৎপাদনকারীদের আর্থিক অনুদান বা ভর্তুকির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দেশীয় শিল্পকে বিদেশি প্রতিযােগিতার হাত থেকে রক্ষা করার নীতিই হল শুল্ক সংরক্ষণ নীতি।
(ii) শিমনোসেকির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৮৯৫ খ্রিস্টাব্দে চিন ও জাপানের মধ্যে।
অথবা, দুটি পোর্তুগিজ বাণিজ্যকুঠির নাম লেখো।
উত্তর:- বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি।
(iv) ফারুকশিয়ারের ফরমান বলতে কী বোঝো?
উত্তর:- ১৭১৭ খ্রিস্টাব্দে জন সুরম্যানের নেতৃত্বে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল মােগল সম্রাট ফারুখশিয়ারের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র বা দস্তক লাভ করে তা ১৭১৭ খ্রিস্টাব্দের ফরমান বা ফারুখশিয়ারের ফরমান নামে পরিচিত।
(v) মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর দাক্ষিণাত্যের কোন কোন রাজ্য স্বাধীন হয়ে যায়?
উত্তর:- হায়দ্রাবাদ, মহিশূর ও মারাঠা রাজ্য।
অথবা, কোন সন্ধির দ্বারা কর্ণাটক যুদ্ধের (প্রথম) অবসান ঘটে?
উত্তর:- আই-লা-স্যাপেলের সন্ধি (১৭৪৮)
(vi) ‘আমিনি কমিশন’ গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- পাঁচশালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করতে এবং রাজস্ব সম্পর্কিত তথ্য অনুসন্ধানের উদ্দেশ্যে ওয়ারেন হেস্টিংস ‘আমিনি কমিশন’ গঠন করেন।
(vii) দুজন পাশ্চাত্যবাদীর নাম লেখো।
উত্তর:- টমাস ব্যাবিংটন মেকলে, আলেকজান্ডার ডাফ
অথবা, ‘নিম্ন মধ্যবিত্ত’ বলতে কী বোঝো?
উত্তর:- সার্বজনীনভাবে, ‘নিম্ন মধ্যবিত্ত’ শব্দটি মধ্যবিত্ত পরিবার বা ব্যক্তিদের গোষ্ঠীকে বোঝায় যারা মধ্যবিত্তের উচ্চ পর্যায়ের সাথে যুক্ত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্তের মর্যাদা অর্জন করে নি।
(viii) ভারতের রাজনৈতিক পুনরুজ্জীবনের জনক কাকে বলা হয়? কে তাঁকে এই উপাধি দিয়েছিলেন?
উত্তর:- রাজা রামমোহন রায়। বিপিন চন্দ্র পাল।
(ix) ‘সত্যশোধক সমাজ’ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- জ্যোতিবা ফুলে ১৮৭৩ খ্রিস্টাব্দে।
অথবা, শ্রীনারায়ণ গুরুর মূল আদর্শ কী ছিল?
উত্তর:- এক জাতি, এক ধর্ম এবং এক ঈশ্বর।
(x) মুসলিম লিগ কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ঢাকার নবাব সলিমুল্লাহ ১৯০৬ খ্রিস্টাব্দে।
(xi) নবান্ন নাটকের বিষয়বস্তু কী ছিল?
উত্তর:- ১৯৪৩ সালের বা ১৩৫০ সালের মন্বন্তরের কাহিনী।
অথবা, কোন প্রস্তাবকে গান্ধিজি ‘দুর্ভাগ্যজনক প্রস্তাব’ বলেছেন এবং কেন?
উত্তর:- ক্রিপস প্রস্তাবে ভারতকে দ্রুত স্বাধীনতা দানের বিষয়ে কিছুই বলা হয় নি। কিন্তু কংগ্রেস অতি দ্রুত শাসন ক্ষমতা দখল করতে চেয়েছিল। তাই গান্ধিজি এই প্রস্তাবকে দুর্ভাগ্যজনক প্রস্তাব বলেছেন।
(xii) কে, কাকে প্রথম ভারতীয় ও শেষ ভারতীয় বলে অভিহিত করেন?
উত্তর:- মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু কে।
(xiii) ‘ঠান্ডা লড়াই’ কথাটি কে, কবে প্রথম উল্লেখ করেন?
উত্তর:- মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ১৯৪৭ সালে তার দ্য কোল্ড ওয়ার গ্ৰন্থে।
(xiv) ‘বেষ্টনী নীতি’ কী?
উত্তর:- রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।
অথবা, ইউরোপে জ্বালানি সংকট কেন দেখা দিয়েছিল?
উত্তর:- প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল সরবরাহ অনিয়মিত হওয়ার কারণে।
(xv) ভারতের কেন্দ্রীয় আইনসভার দুটি কক্ষের নাম লেখো।
উত্তর:- উচ্চকক্ষ রাজ্যসভা নিম্নকক্ষ লোকসভা।
অথবা, ‘সাম্যের অধিকার’ বলতে কী বোঝো?
উত্তর:- সাম্যের অধিকার বলতে বোঝায় জাতি, লিঙ্গ, ধর্ম, সামাজিক অবস্থান বা অন্য কোনো বৈশিষ্ট্য নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির একই সুযোগ, অধিকার এবং স্বাধীনতা থাকা উচিত।
(xvi) চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য কী ছিল?
উত্তর:- (ক) স্থিতিশীলতা বজায় রেখে অর্থনীতির বিকাশ ঘটানো, (খ) কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে বেকারত্ব হ্রাস করা।
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |