উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর 2024 সালের WBHA Test Paper হতে Inter-School Test 3 (History) প্রশ্নটি সমাধান করা হল।
| Test Paper | WBHA |
| Year | 2024 |
| Subject | History |
| Class | XII |
| Prepared by | Jagadish Mandal |
| Solved by | ইতিহাস শিক্ষা কেন্দ্র |
| School Name | Ichapur Northland High School (HS), North 24 Prgs. |
WBHA Test Paper 2024: Inter-School Test 3 (History)
1. বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো:1×24-24
(i) ল্যুভর মিউজিয়াম অবস্থিত – (a) লন্ডনে (b) প্যারিসে (c) জার্মানিতে (d) নেদারল্যান্ডে b
(ii) রাজতরঙ্গিণী গ্রন্থে মূলত যে অঞ্চলের ইতিহাস আছে – (a) বাংলা (b) রাজস্থান (c) মহারাষ্ট্র (d) কাশ্মীর d
(iii) ভাস্কো-দা-গামা ভারতের যে বন্দরে প্রথম পদার্পণ করেন – (a) কোচিন (b) গোয়া (c) কালিকট (d) দমন c
(iv) নানকিং-এর সন্ধি স্বাক্ষরিত হয় – (a) চিন ও ইংল্যান্ডের মধ্যে (b) চিন ও রাশিয়ার মধ্যে (c) চিন ও আমেরিকার মধ্যে (d) চিন ও জাপানের মধ্যে a
(v) বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন- (a) আলিবর্দি খাঁ (b) সিরাজ-উদদৌলা (c) সুজাউদ্দিন (d) মুরশিদকুলি খাঁ d
(vi) ‘বোর্ড অব রেভিনিউ’ গঠন করেন – (a) লর্ড কর্নওয়ালিশ (b) লর্ড রিপন (c) ওয়ারেন হেস্টিংস (d) লর্ড লিটন c
(vii) শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় – (a) 1894 খ্রিস্টাব্দে (b) 1895 খ্রিস্টাব্দে (c) 1896 খ্রিস্টাব্দে (d) 1998 খ্রিস্টাব্দে b
(viii) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) বগ-এর সন্ধি (A) 1843
(ii) তিয়েনসিন-এর সন্ধি (B) 1842
(iii) পিকিং-এর সন্ধি (C) 1860
(iv) নানকিং-এর সন্ধি (D) 1858
বিকল্পসমূহ
(a) (i)-A, (ii)-C, (iii)-D, (iv)-B
(b) (i)-B, (ii)-C, (iii)-D, (iv)-A
(c) (i)-A, (ii)-D, (iii)-C, (iv)-B
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
c
(ix) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন – (a) সালিমউল্লাহ (b) মোহম্মদ আলি জিন্নাহ্ (c) আগা খাঁ (d) সৈয়দ আহমেদ খান a
(x) শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন – (a) গান্ধিজি (৮) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (c) দাদাভাই নওরোজি (d) দয়ানন্দ সরস্বতী d
(xi) Now or Never শীর্ষক পুস্তিকাটি লেখেন – (a) চৌধুরী রহমত আলি (b) আগা খাঁ (c) বাল গঙ্গাধর তিলক (d) মোহম্মদ আলি জিন্নাহ a
(xii) লখনউ চুক্তি সম্পাদিত হয় – (a) 1906 (b) 1909 (c) 1916 (d) 1919 খ্রিস্টাব্দে c
(xiii) ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন – (a) লর্ড মাউন্টব্যাটেন (b) ওয়ারেন হেস্টিংস (c) লর্ড ক্যানিং (d) লর্ড মিন্টো c
(xiv) ‘আজাদ হিন্দ সরকার’ প্রতিষ্ঠিত হয়েছিল – (a) রেঙ্গুনে (b) সিঙ্গাপুরে (c) ব্যাংককে (d) টোকিয়োতে b
(xv) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন – (a) ট্রুম্যান (b) উড্রো উইলসন (c) রুজভেল্ট (d) হুভার c
(xvi) স্তম্ভ-ক-এর সঙ্গে স্তম্ভ-খ মেলাও:
| স্তম্ভ-ক | স্তম্ভ-খ |
|---|---|
| (i) চুঁইয়ে পড়া নীতি | (A) উইলিয়াম জোনস |
| (ii) ভারতীয় নবজাগরণের অগ্রদূত | (B) মেকলে |
| (iii) এশিয়াটিক সোসাইটি | (C) ডেভিড হেয়ার |
| (iv) স্কুল বুক সোসাইটি | (D) রাজা রামমোহন রায় |
স্তম্ভ-ক স্তম্ভ-খ
(i) জেনারেল তোজো (A) ইন্দোনেশিয়া
(ii) হো-চি-মিন (B) চিন
(iii) চৌ-এন-লাই (C) জাপান
(iv) সুকর্ণ (D) ভিয়েতনাম
বিকল্পসমূহ
(a) (i)-B, (ii), (iii)-D, (iv)-C
(b) (i)-C, (ii)-B, (iii)-A, (iv)D
(c) (i)-A, (ii), (iii)-B, (iv)-D
(d) (i)-C, (ii)-D, (iii)-B, (iv)-A
d
(xvii) দিয়েন-বিয়েন-ফু-র ঘটনায় বিজয়ী ভিয়েতনাম সেনাপতি ছিলেন – (a) জেনারেল গিয়াপ (b) ম্যাক আর্থার (c) কিম উপ সুং (d) ড. সিংম্যান রি a
(xviii) সুয়েজ খাল জাতীয়করণ করেন – (a) টিটো (b) নাসের (c) নেহরু (d) চার্চিল b
(xix) পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন – (a) লেনিন (b) স্তালিন (c) ক্রুশ্চেভ (d) গর্বাচেভ d
(xx) প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন – (a) মাল্টা (b) মরক্কো (c) কঙ্গো (d) ঘানা c
(xxi) ঢাকায় 1985 খ্রিস্টাব্দে SAARC-এর ধারণা যাঁর মস্তিষ্কপ্রসূত, তিনি হলেন – (a) মোরারজি দেশাই (b) জিয়াউর রহমান (c) রাজা বীরেন্দ্র (d) ইন্দিরা গান্ধি b
(xxii ) ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন – (a) হোমি জাহাঙ্গির ভাবা (b) রাজা রামান্না (c) মেঘনাদ সাহা (d) শান্তিস্বরূপ ভাটনগর a
(xxiii) ‘নিয়ন্ত্রিত গণতন্ত্র’ ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত?
(a) হো-চি-মিন (b) নেহরু (c) সুহার্তো (d) সুকর্ন d
(xxiv) ভারতে সংবিধান কার্যকরী হয় – (a) 1960 (b) 1950 (c) 1955 (d) 1975 খ্রিস্টাব্দে b
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):1×16=16
(i) মুক্তদ্বার নীতিটিকে ‘অদৃশ্য সাম্রাজ্যবাদ’ কে বলেছেন?
জওহরলাল নেহরু
(ii) ভারতের কোন কোন স্থানে পোর্তুগিজ বাণিজ্যকুঠি ছিল?
বোম্বাই, কোচিন, দিউ, সলসেট, বেসিন, হুগলি ইত্যাদি।
(iii) জে এ হবসন-এর বইটির নাম কী?
‘সাম্রাজ্যবাদ – একটি সমীক্ষা’ (‘Imperialism : A Study’)।
অথবা, মার্কেন্টাইলবাদ কী?
(iv) ‘অন্ধকূপ হত্যা’ কী?
হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, সিরাজউদ্দৌলা কর্তৃক কলকাতা আক্রমণের (১৭৫৬ খ্রি.) পরে তাঁর নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ সৈন্যকে ১৮ ফুট লম্বা ও ১৪ ফুট ১০ ইঞ্চি চওড়া একটি ছোটো ঘরে আটক রাখা হয়। এর ফলে ১২৩ জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা ‘অন্ধকূপ হতা (Black Hole Tragedy) নামে পরিচিত।
(v) কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা স্বত্ব দিয়েছিল?
চিরস্থায়ী বন্দোবস্ত
অথবা, ‘ওয়াংঘিয়া চুক্তি’ কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
১৮৪৪ খ্রিস্টাব্দে চিন ও আমেরিকার মধ্যে।
(vi ) ‘শ্রীরামপুর ত্রয়ী’ কাদের বলা হয়?
উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড ও জশুয়া মার্শম্যান
(vii) ‘চুঁইয়ে পড়া নীতি’ বলতে কী বোঝো?
মেকলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে। ফলে সমাজের নীচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষাবিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিলট্রেশন থিওরি বা চুঁইয়ে পড়া নীতি নামে পরিচিত।
অথবা, চার্লস উড কে ছিলেন?
স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। ১৮৫৪ সালে তিনি তাঁর শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
(viii) পতিদার কাদের বলা হয়?
গুজরাটের একটি স্থানীয় মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় ছিল পতিদার।
(ix) সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কে?
আগা খান
অথবা, বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল?
১৯৪৩ খ্রিস্টাব্দে ১৩৫০ বঙ্গাব্দে
(x) পুনা চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
দলিত, অবদমিত শ্রেণী ও উচ্চবর্ণের হিন্দু নেতাদের পক্ষে মহাত্মা গান্ধী এবং ডঃ বাবাসাহেব আম্বেদকরের মধ্যে 24 সেপ্টেম্বর 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়।
(xi) সুভাষচন্দ্র বসু কাকে ‘পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক’ বলে অভিহিত করেন?
রাসবিহারী বসু
অথবা , মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।
স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ ভি আলেকজান্ডার
(xii) কে, কবে পার্ল হারবারে বোমা বর্ষণ করে?
জাপান 7 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দে
(xiii) কেন্নানের বেষ্টনী নীতি কী?
রাশিয়ায় কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জর্জ এফ কেন্নান এক প্রবন্ধে রাশিয়ার আক্রমণাত্মক নীতি প্রতিহত করার এবং সোভিয়েত প্রভাবকে সীমাবদ্ধ রাখার যে নীতি পেশ করেন তা কেন্নানের বেষ্টনী নীতি নামে পরিচিত।
(xiv) NATO-এর পুরো নাম কী? এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম উল্লেখ করো।
‘নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন’।
আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, আইসল্যান্ড, ইতালি, নরওয়ে, পোর্তুগাল, নেদারল্যান্ড, গ্রিস, তুরস্ক, পশ্চিম জার্মানি।
অথবা, ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার জাতীয়তাবাদী নেতা। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়।
(xv) তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায়?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী কালে স্বাধীনতা প্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশ গুলিকে তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
অথবা, বেন বেল্লা কে ছিলেন?
আলজেরিয়ার জাতীয়তাবাদী নেতা ও স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেন বেল্লা।
(xvi) স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল?
১৯৫১-৫২ খ্রিস্টাব্দে ।
| 1 | 2024 WBHA Test Paper: Inter-School Test 1 (History) |
| 2 | 2024 WBHA Test Paper: Inter-School Test 2 (History) |
| 3 | 2024 WBHA Test Paper: Inter-School Test 3 (History) |
| 4 | 2024 WBHA Test Paper: Inter-School Test 4 (History) |
| 5 | 2024 WBHA Test Paper: Inter-School Test 5 (History) |
| 6 | 2024 WBHA Test Paper: Inter-School Test 6 (History) |
| 7 | 2024 WBHA Test Paper: Inter-School Test 7 (History) |
| 8 | 2024 WBHA Test Paper: Inter-School Test 8 (History) |
| 9 | 2024 WBHA Test Paper: Inter-School Test 9 (History) |
| 10 | 2024 WBHA Test Paper: Inter-School Test 10 (History) |
| 11 | 2024 WBHA Test Paper: Inter-School Test 11 (History) |
| 12 | 2024 WBHA Test Paper: Inter-School Test 12 (History) |
| 13 | 2024 WBHA Test Paper: Inter-School Test 13 (History) |
| 14 | 2024 WBHA Test Paper: Inter-School Test 14 (History) |