দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল

দশম শ্রেণীর ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন: বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল তা আলোচনা করা হল।

Table of Contents

দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল

প্রশ্ন:- দলিতরা কেন আন্দোলনের পথে গিয়েছিল?

ভূমিকা:- ঔপনিবেশিক আমলে বাংলা তথা ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ভারতীয় হিন্দু সমাজের অনগ্রসর দলিত সম্প্রদায় আন্দোলনে শামিল হয়। দলিত আন্দোলনের বিভিন্ন কারণ বিদ্যমান।

উচ্চবর্ণের অত্যাচার

ভারতীয় হিন্দুসমাজের দলিত সম্প্রদায় দীর্ঘকাল ধরে উচ্চবর্ণের দ্বারা নানাভাবে শোষণ ও অত্যাচারের শিকার হয়েছিল। দলিতরা উচ্চবর্ণের বাড়ি ও জমিতে নিম্নস্তরের কাজকর্ম করে উচ্চবর্ণের জীবনকে সহজসরল করত।

মন্দিরে প্রবেশের অধিকার না থাকা

হিন্দু হওয়া সত্ত্বেও দলিত সম্প্রদায়ের মানুষ উচ্চবর্ণের বাধায় অধিকাংশ হিন্দুমন্দিরে প্রবেশ করার বা মন্দিরের দেবমূর্তিতে পুজো দেওয়ার অধিকার পেত না। দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে এই বাধা অত্যন্ত তীব্র হয়ে উঠেছিল।

পানীয় জল সংগ্ৰহের অধিকার না থাকা

উচ্চবর্ণের বাধাদানের ফলে সর্বসাধারণের জন্য পুকুর বা জলাশয়গুলি থেকে পানীয় জল সংগ্রহ করার অধিকার দলিতদের ছিল না। ফলে দলিতরা পানীয় জলের জন্য তীব্র সমস্যায় পড়ত।

শিক্ষাগ্রহণের ক্ষেত্রে বাধা

দলিত পরিবারের সন্তানরা সর্বসাধারণের জন্য নির্মিত পাঠশালায় ভরতি হওয়ার সুযোগ পেত না। উচ্চবর্ণের সন্তানদের থেকে দূরে বসে বা গৃহের বাইরে বসে দলিত সন্তানদের শিক্ষাগ্রহণ করতে হত।

সামাজিক মেলামেশার ক্ষেত্রে বাধা

দলিতরা সামাজিক ক্ষেত্রে নানা বঞ্চনা ও অপমানের শিকার হত। সামাজিক মেলামেশার ক্ষেত্রে তাদের ওপর নানা বাধানিষেধ আরোপিত হয়েছিল।

রাজনৈতিক বঞ্চনা

ভারতের দলিতরা বিপুল সংখ্যায় বসবাস করলেও জাতীয়তাবাদী আন্দোলন পর্বে রাজনৈতিক ক্ষেত্রে তাদের খুব বেশি প্রতিনিধিত্ব ছিল না। নানা কৌশলে তাদের বর্ণিত করে উচ্চবর্ণের লোকজনই দলিতদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হত। তারাই সমস্ত রাজনৈতিক ক্ষমতা ভোগ করত।

উপসংহার:- এইভাবে সবদিক থেকে বঞ্চিত ও শোষণের শিকার হয়ে দলিত শ্রেনী আন্দোলনের পথে পা বাড়ায়। তাদের উদ্ধারকল্পে এগিয়ে আসেন বাবাসাহেব আম্বেদকর।

দশম শ্রেণীর ইতিহাস (সপ্তম অধ্যায়) বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস সপ্তম অধ্যায়- বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

দশম শ্রেণী ইতিহাস সপ্তম অধ্যায়-বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

৭.১. বিশ শতকের ভারতে নারী আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ব্রিটিশ-বিরোধী নারী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?
(৭.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
  • বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
(৭.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.গ.) আইন অমান্য আন্দোলন
  • আইন অমান্য আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
  • মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?
  • ভারত ছাড়ো আন্দোলন পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও।
(৭.১.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো।
  • বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
  • সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদান সম্পর্কে কি জান?
(৭.১.চ.) দীপালি সংঘ
  • বাংলার বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান উল্লেখ করো। অথবা, বাংলার বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। অথবা, ইতিহাসে লীলা নাগ স্মরণীয় কেন?
(৭.১.ছ.) প্রীতিলতা ওয়াদ্দেদার
  • বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান সম্পর্কে আলোচনা করো।
(৭.১.জ.) কল্পনা দত্ত
  • বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান আলোচনা করো। অথবা, ইতিহাসে কল্পনা দত্ত স্মরণীয় কেন?
(৭.১.ঝ.) বীণা দাস
  • বীণা দাস ইতিহাসে স্মরণীয় কেন?

টুকরো কথা

আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী

  • বিপ্লবী আন্দোলনে আজাদ হিন্দ ফৌজের নারীবাহিনী তথা লক্ষ্মী সায়গলের ভূমিকা কি ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.২. বিশ শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ

  • বিশ শতকে ভারতে ছাত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • বিশ শতকে জাতীয় আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণি বা গোষ্ঠীর আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৭.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
(৭.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
(৭.২.গ.) আইন অমান্য আন্দোলন
(৭.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
(৭.২.ঙ.) সশস্ত্র বিপ্লবী আন্দোলন
(৭.২.চ.) অ্যান্টি-সার্কুলার সোসাইটি
(৭.২.ছ.) বেঙ্গল ভলান্টিয়ার্স
(৭.২.জ.) সূর্য সেন
(৭.২.ঝ.) রশিদ আলি দিবস

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৭.৩. বিশ শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলনের বিকাশ

(৭.৩.ক.) দলিত-অধিকার বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক
(৭.৩.খ.) বাংলায় নমঃশূদ্র আন্দোলন

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment