HS History Suggestion 2025 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের Syllabus অনুসারে HS History Suggestion 2025 উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫ তুলে ধরা হল।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

HS History Suggestion 2025 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

অধ্যায় ভিত্তিক সম্ভাব্য প্রশ্নগুলি তুলে ধরা হল-

সবার আগে Update পেতে আমাদের গ্রুপে যুক্ত হন 👉 ইতিহাস শিক্ষা কেন্দ্র (WhatsApp Group)

প্রথম অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ৩+৫
  • ২. মিথ (পৌরাণিক কাহিনী) ও লিজেন্ড (কিংবদন্তি) বলতে কি বোঝা? অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? ৫+৩
  • ৩. আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা কর। ৮
  • ৪. পেশাদারি বা পেশাগত ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী? ৩+৫

দ্বিতীয় অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন-লেনিনের তত্ত্ব আলোচনা কর। ৮
  • ২. উপনিবেশবাদ কি? সাম্রাজ্যবাদের সাথে উপনিবেশবাদের সম্পর্ক কি? ৩+৫
  • ৩. সাম্রাজ্যবাদ বলতে কি বোঝ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা কর। ৩+৫

তৃতীয় অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। ৮
  • ২. ভারতে অব শিল্পায়নের কারণ ও ফলাফল আলোচনা কর। ৪+৪
  • ৩. ঔপনিবেশিক ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা কর। ৪+৪
  • ৪. চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তি গুলির সংক্ষিপ্ত আলোচনা কর। ৮
  • ৫. চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল? ৫+৩
  • ৬. পলাশীর যুদ্ধ বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা কর । ৮
  • ৭. নানকিং এর সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্ত গুলি আলোচনা কর। ৪+৪

চতুর্থ অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. চীনের চৌঠা মে (৪ মে) আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা কর। ৪+৪
  • ২. ভারতের সমাজ সংস্কারক হিসেবে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা কর। ৮
  • ৩. আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৮
  • ৪. ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ৮
  • ৫. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল? ৫+৩

পঞ্চম অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের (১৯১৯) সমালোচনামূলক আলোচনা কর। ৮ / মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্য গুলি লেখ। এই আইনের ত্রুটি গুলি আলোচনা কর। ৪+৪
  • ২. ১৯০৯ খ্রিষ্টাব্দের মর্লে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ৪+৪
  • ৩. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল? এই ঘটনার গুরুত্ব আলোচনা কর। ৪+৪
  • ৪. লক্ষ্মৌ চুক্তির শর্ত ও গুরুত্ব আলোচনা কর। ৪+৪
  • ৫. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল? গান্ধিজি কেন এই আইনের বিরোধিতা করেছিলেন? ৪+৪
  • ৬. কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল। ৪+৪

ষষ্ঠ অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা কর এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৫+৩
  • ২. ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখ। ৮
  • ৩. মন্ত্রী মিশন / কেবিনেট মিশন সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর। ৮
  • ৪. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান পর্যালোচনা কর। ৮

সপ্তম অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে লেখ। ৪+৪
  • ২.  ১৯৫০ এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ কর। ৮
  • ৩. সুয়েজ সংকট কেন দেখা দিয়েছিল ? ৮ /সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। ৮ / সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা কর। এই সংকটে ভারতের ভূমিকা কি ছিল ? ৪+৪
  • ৪. কোরিয়া যুদ্ধের (১৯৫০) ফলাফল ও তাৎপর্য কি ছিল? ৮
  • ৫. ঠাণ্ডা লড়াই বলতে কি বোঝ? ঠাণ্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর? / ঠাণ্ডা লড়াইয়ের প্রেক্ষাপট আলোচনা কর। ৩+৫
  • ৬. জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন কর। ৮ / জোট নিরপেক্ষ নীতি কি ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা কর। ৪+৪
  • ৭. পূর্ব ইউরোপের সোভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল? ৩+৫
  • ৮. হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ৮

অষ্টম অধ্যায়: দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫

  • ১. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর। ৫+৩ / বাংলাদেশের মুক্তি যুদ্ধের পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল? ৫+৩
  • ২. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর। ৮
  • ৩. অব-উপনিবেশীকরণ বলতে কি বোঝ? এর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা কর। ৩+৫

2 thoughts on “HS History Suggestion 2025 || দ্বাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন ২০২৫”

Leave a Comment