দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ৪

দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ৪ এ গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প রয়েছে এবং সঠিক উত্তরটি বেছে নিতে হবে।

উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ৪

মক টেস্ট ৪

১। নীচের তথ্যদুটি থেকে শেখ নিজামউদ্দিন আউলিয়ার শিষ্য কে, তা নির্বাচন করো : (i) তিনি ছিলেন মধ্যযুগের একজন প্রখ্যাত কবি ও সংগীতজ্ঞ। (ii) তিনি কাওয়ালি সংগীতের প্রবর্তন করেন।

বিকল্পসমূহ : (ক) আমির খসরু

(খ) দাতা গঞ্জবকশ

(গ) বাবা ফরিদ

(ঘ) জিয়াউদ্দিন বারানি

২। স্তম্ভ মেলাও

    ক-স্তম্ভ                                         খ-স্তম্ভ

(i) রবার্ট ক্লাইভ                      (A) দ্বৈত শাসনব্যবস্থা

(ii) সুচেৎরাম                         (B) পাঁচসালা বন্দোবস্ত

(iii) ওয়ারেন হেস্টিংস              (C) আমিলদার

(iv) রেজা খাঁ                          (D) নায়েব-নাজিম

বিকল্পসমূহ : (ক) i-C, ii-A, iii-D, iv-B

(খ) i-B, ii-A, iii-D, iv-C

(গ) i-A, ii-C, iii-B, iv-D

(ঘ) i-A, ii-B, iii-C, iv-D

৩। বার্নিয়ে বলেছিলেন, মুঘল সাম্রাজ্যের সবগুলি প্রদেশের মধ্যে — ছিল সবচেয়ে সমৃদ্ধশালী।

(ক) গুজরাট

(খ) বাংলা বা বাংলাদেশ

(গ) আহমদনগর

(ঘ) অযোধ্যা

৪। সুফিবাদে শিষ্যকে কী বলা হত?

(ক) দরগা

(খ) পির

(গ) শরা

(ঘ) মুরিদ

৫। বিবৃতি : অল-বিরুনি তাঁর ভারতভ্রমণের অভিজ্ঞতা ও বিবরণকে যুক্তিসিদ্ধ করার চেষ্টা করেছেন।

(ক) ব্যাখ্যা ১ : তিনি বেদ, পুরাণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি-সহ বিভিন্ন সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়েছেন।

(খ) ব্যাখ্যা ২ : তিনি সাহিত্যিক উপাদানের সঙ্গে প্রত্নতাত্ত্বিক উপাদানকে তুলনা করেছেন।

(গ) ব্যাখ্যা ৩ : তিনি গ্রন্থে বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

(ঘ) ব্যাখ্যা ৪ : তিনি জনগণকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছেন।

৬। ভারতে আগত পারস্যের পর্যটকের নাম হল –

(ক) পায়েজ

(খ) নুনিজ

(গ) আবদুর রজ্জাক

(ঘ) নিকোলো কন্টি

৭। ‘আদি গ্রন্থ’ (গুরুগ্রন্থ সাহিব) গ্রন্থটি সংকলিত করেছেন –

(ক) গুরু নানক

(খ) গুরু অর্জুন দেব

(গ) গুরু হরগোবিন্দ সিং

(ঘ) গুরু গোবিন্দ সিং

৮। ফ্রাঁসোয়া বার্নিয়ে সম্পর্কে নিম্নলিখিত যে তথ্যগুলি সঠিক – (i) তিনি ছিলেন একজন চিকিৎসক, দার্শনিক এবং ঐতিহাসিক। (ii) তিনি ভাগ্যান্বেষণে মুঘল সাম্রাজ্যে আসেন। (iii) যুবরাজ দারাশুকোহ-র চিকিৎসক হিসেবে নিযুক্ত হন তিনি। (iv) বার্নিয়ের সাহিত্যকর্মগুলি স্পেনে প্রকাশিত হয়েছিল।

বিকল্পসমূহ : (ক) i, ii, iii সঠিক এবং iv ভুল

(খ) ii, iii, iv সঠিক এবং i ভুল

(গ) i, iii, iv সঠিক এবং ii ভুল

(ঘ) i, ii, iv সঠিক এবং iii ভুল

৯। যে দেশের অধিবাসী ছিলেন মার্কোপোলো –

(ক) ইতালি

(খ) পোর্তুগাল

(গ) স্পেন

(ঘ) ফ্রান্স

১০। বানিহাটি বা তালিকোটার যুদ্ধ সংঘটিত হয় –

(ক) ১৫৩৫ খ্রিস্টাব্দে

(খ) ১৫৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৫৫৫ খ্রিস্টাব্দে

(ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দে

১১। নীচে প্রদত্ত শিখ গুরুদের নাম কালানুক্রম অনুযায়ী সাজাও।

(ক) গুরু গোবিন্দ সিং–গুরু অর্জুন দেব–গুরু হরকিষাণ দেব–গুরু নানক দেব।

(খ) গুরু নানক দেব–গুরু অর্জুন দেব–গুরু হরকিষাণ দেব–গুরু গোবিন্দ সিং।

(গ) গুরু অর্জুন দেব–গুরু নানক দেব–গুরু গোবিন্দ সিং–গুরু হরকিষাণ দেব।

(ঘ) গুরু নানক দেব–গুরু গোবিন্দ সিং–গুরু হরকিষাণ দেব–গুরু অর্জুন দেব।

১২। যে সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় –

(ক) বারবক শাহ

(খ) শামসউদ্দিন ইউসুফ শাহ

(গ) ইলিয়াস শাহ

(ঘ) সিকান্দর শাহ

১৩। ‘সুফি’ শব্দের উৎপত্তিগত ব্যাখ্যায় ডায়াগ্রামে প্রদত্ত ফাঁকা স্থানটি পূরণ করো : সাফা — পবিত্রতা, সাফ — সারিবদ্ধভাবে দাঁড়ানো, সুফফা — পয়গম্বরের মসজিদের সামনে মঞ্চে উপবিষ্ট জ্ঞানপিপাসু ভক্তবৃন্দ, সুফ — ?

বিকল্পসমূহ : (ক) আত্মসমর্পণ

(খ) প্রেম ও ভক্তি

(গ) মোটা পশমের বস্ত্র পরিধানকারী

(ঘ) নির্বাণ

১৪। মুঘল সম্রাট আকবর — সমাধির উপর একটি অপূর্ব স্মৃতিসৌধ নির্মাণ করেন।

(ক) কুতুবউদ্দিন বখতিয়ার কাকির

(খ) খাজা বাকিবিল্লাহর

(গ) বদরউদ্দিন সমরখন্দীর

(ঘ) সেলিম চিশতির

১৫। বাহমনি বংশের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ছিলেন –

(ক) তাজউদ্দিন ফিরোজ শাহ

(খ) দ্বিতীয় মহম্মদ শাহ

(গ) আদিল শাহ

(ঘ) নাদির শাহ

১৬। বিবৃতি ১ : দক্ষিণ ভারতে আলবার ও নায়নার ভক্তিবাদী সাধকদের প্রচেষ্টায় বিষ্ণু ও শিবের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

বিবৃতি ২ : ফলস্বরূপ প্রায় নিষ্প্রভ হয়ে যাওয়া হিন্দু ধর্মের পুনরুত্থানের সম্ভাবনা সৃষ্টি হয়।

বিকল্পসমূহ : (ক) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী

(খ) বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ

(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল

(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা

১৭। সংস্কৃতে বিদগ্ধমাধব ও ললিতমাধব গ্রন্থদুটি রচনা করেন –

(ক) বিপ্রদাস পিপিলাই

(খ) কবীন্দ্র পরমেশ্বর

(গ) মালাধর বসু

(ঘ) রূপ গোস্বামী

১৮। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাররুখশিয়রের কাছ থেকে দস্তক লাভ করে –

(ক) ১৭১৭ খ্রিস্টাব্দে

(খ) ১৮১৭ খ্রিস্টাব্দে

(গ) ১৯১৭ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৬৫ খ্রিস্টাব্দে

১৯। বিবৃতি : বিজয়নগর সাম্রাজ্যের রাজপ্রাসাদের প্রধান ফটক দিয়ে উত্তরমুখে গেলে একটি বিশাল পাথরের চত্বর পাওয়া যায়। একে মহানবমী ডিব্বা বা দশেরা ডিব্বা বলা হয়।

(ক) ব্যাখ্যা ১ : কৃষ্ণদেব রায় ওড়িশা বিজয়ের পর এই বিজয়সদনটি প্রতিষ্ঠা করেছিলেন।

(খ) ব্যাখ্যা ২ : রাজা এখানে বাৎসরিক মহানবমী উৎসব পালন করতেন।

(গ) ব্যাখ্যা ৩ : এখানে ৯টি স্তম্ভবিশিষ্ট হলঘর রয়েছে।

(ঘ) ব্যাখ্যা ৪ : এখানে মহানবমী দেবীর পূজার্চনা করা হয়।

২০। নীচের তথ্য থেকে কোন চুক্তির কথা বলা হচ্ছে তা লেখো : (i) এই চুক্তিটি ১৮৪৪ খ্রিস্টাব্দে ফ্রান্স ও চিনের মধ্যে হয়। (ii) এর দ্বারা ফ্রান্স চিনের কাছ থেকে বাণিজ্যিক সুযোগসুবিধা আদায় করে নেয়।

বিকল্পসমূহ : (ক) পিকিং কনভেনশন

(খ) হোয়ামপোয়ার চুক্তি

(গ) ওয়াংশিয়ার চুক্তি

(ঘ) কানাগাওয়ার চুক্তি

২১। সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে হয়েছে –

(ক) ইম্পেজিম

(খ) ইম্পেরিয়াম

(গ) ইমোজিম

(ঘ) ইয়াজিম

২২। বিজয়নগর সাম্রাজ্যের ঘটনাগুলিকে ক্রমানুসারে সাজাও : (1) সালুভ বংশীয় সেনানায়কদের স্থান অধিকার করে তুলুভ বংশ। (2) রাজা কৃষ্ণদেব রায় ওড়িশার শাসকদের দমন করেন। (3) তালিকোটার যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্য বিপর্যয়ের সম্মুখীন হয়। (4) হরিহর ও বুক্ক বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

বিকল্পসমূহ : (ক) 4-1-3-2

(খ) 4-1-2-3

(গ) 4-3-2-1

(ঘ) 4-2-1-3

২৩। ইন্দোনেশিয়া যে ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল –

(ক) ইংল্যান্ড

(খ) ফ্রান্স

(গ) স্পেন

(ঘ) হল্যান্ড

২৪। নিম্নে প্রদত্ত ছকটি পূরণ করো : বাহমনি রাজ্য ভেঙে গঠিত ৫ টি স্বাধীন রাজ্য হল – বেরার, বিজাপুর, ? বিদর, গোলকোন্ডা

(ক) জৌনপুর

(খ) আহমদনগর

(গ) কাশ্মীর

(ঘ) মালব

২৫। কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা এই ধারণাটি প্রচার করেন –

(ক) রুডইয়ার্ড কিপলিং

(খ) চার্লস ডারউইন

(গ) মেকলে

(ঘ) জুলে ফেরি

২৬। শিমনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –

(ক) ১৮৯৪ খ্রিস্টাব্দে

(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে

(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

২৭। ‘অধীনতামূলক মিত্রতা নীতি’ প্রবর্তন করেন –

(ক) ওয়ারেন হেস্টিংস

(খ) কর্নওয়ালিস

(গ) ডালহৌসি

(ঘ) ওয়েলেসলি

২৮। বিবৃতি ১ : নতুন বিশ্বের স্পেনীয় উপনিবেশগুলিকে বলা হত ‘ভগিনী রাজ্য’।

বিবৃতি ২ : নতুন বিশ্বের স্পেনীয় উপনিবেশগুলি পুরোনো স্পেনের উপর নির্ভরশীল ছিল না।

বিকল্পসমূহ : (ক) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী

(খ) বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ

(গ) বিবৃতি ১ সঠিক কিন্তু বিবৃতি ২ ভুল

(ঘ) বিবৃতি ১ এবং বিবৃতি ২ একে অপরের থেকে আলাদা

২৯। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল –

(ক) ১৭৬০ খ্রিস্টাব্দে

(খ) ১৭৬৫ খ্রিস্টাব্দে

(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৭৭২ খ্রিস্টাব্দে

৩০। ‘Colony’ শব্দটি হল একটি — শব্দ।

(ক) ফরাসি

(খ) ল্যাটিন

(গ) গ্রিক

(ঘ) ইংরেজি

৩১। ঘটনাক্রম অনুযায়ী সাজাও : (1) কানাডার কুইবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। (2) ইংল্যান্ড এককভাবে মিশর দখল করে নেয়। (3) পোর্তুগিজরা কলম্বোতে পদার্পণ করে। (4) শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়।

বিকল্পসমূহ : (ক) 1-2-3-4

(খ) 3-1-4-2

(গ) 2-4-3-1

(ঘ) 4-3-1-2

৩২। ‘Finance Capital: A Study of the Latest Phase of Capitalist Development’ গ্রন্থটির লেখক হলেন –

(ক) কিপলিং

(খ) হিলফারডিং

(গ) লেনিন

(ঘ) হবসন

৩৩। নীচের যে ভূখণ্ডটি আমেরিকার ত্রয়োদশ উপনিবেশের অন্তর্গত নয় –

(ক) অরেঞ্জ কলোনি

(খ) নিউ হ্যাম্পশায়ার

(গ) নিউ ইয়র্ক

(ঘ) উত্তর ক্যারোলিনা

৩৪। ইংরেজ আমলে ভারতে রেলপথ স্থাপনের প্রধান উদ্দেশ্য ছিল – (i) ভারতের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা।

(ii) কম খরচে পণ্য পরিবহণ করা।

(iii) লৌহ-ইস্পাতের ব্যবহার করা।

(iv) ভারতীয় সমাজের উন্নতি করা।

বিকল্পসমূহ : (ক) i, ii সঠিক এবং iii, iv ভুল

(খ) ii, iii সঠিক এবং i, iv ভুল

(গ) i সঠিক এবং ii, iii, iv ভুল

(ঘ) ii সঠিক এবং i, iii, iv ভুল

৩৫। বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন –

(ক) লর্ড নর্থব্রুক

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) লর্ড ক্যানিং

(ঘ) ওয়ারেন হেস্টিংস

৩৬। প্রথম ভারতীয় ICS-এর নাম –

(ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(খ) জগদীশচন্দ্র বসু

(গ) লোকমান্য তিলক

(ঘ) মহাদেব গোবিন্দ রাণাডে

৩৭। ১৮২২ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসক হোল্ট ম্যাকেঞ্জি-র এক প্রতিবেদনের উপর ভিত্তি করে মূলত ভারতের গাঙ্গেয় উপত্যকা ও উত্তর-পশ্চিম অংশে এক ভূমিরাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করা হয়। এই ব্যবস্থায় ২০ থেকে ৩০ বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হত। এতে নির্দিষ্ট রাজস্বের ৮০ শতাংশ সরকারের ও ২০ শতাংশ গ্রামপ্রধানের প্রাপ্য ছিল। এক্ষেত্রে যে ভূমিরাজস্ব ব্যবস্থার কথা বলা হচ্ছে তা হল –

(ক) চিরস্থায়ী বন্দোবস্ত

(খ) রায়তওয়ারি বন্দোবস্ত

(গ) মহলওয়ারি বন্দোবস্ত

(ঘ) ভাইয়াচারি বন্দোবস্ত

৩৮। যার আমলে রেলপথ নির্মাণের জন্য জমি জরিপ শুরু হয়েছিল –

(ক) লর্ড হেস্টিংস

(খ) লর্ড ডালহৌসি

(গ) লর্ড আমহার্স্ট

(ঘ) লর্ড ম্যাকেঞ্জি

৩৯। বাংলায় কে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন?

(ক) টমাস মনরো

(খ) লর্ড কর্নওয়ালিস

(গ) উইলিয়ম বেন্টিঙ্ক

(ঘ) হেনরি হার্ডিঞ্জ

৪০। নিম্নে প্রদত্ত ব্যক্তিত্ব সম্পর্কে বক্তব্যের নিরিখে বিচার করো যে ব্যক্তি কে? (i) ইনি সম্পর্কে মির জাফরের জামাতা। (ii) ১৭৬০ খ্রিস্টাব্দে ইনি বাংলার নবাবপদে বসেন। (iii) ইনি, সুজা উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলম ইংরেজদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছিলেন।

(ক) সিরাজ উদ-দৌলা

(খ) মিরন

(গ) আলিবর্দি খান

(ঘ) মির কাশিম

১। (ক) আমির খসরু ২। (গ) i-A, ii-C, iii-B, iv-D ৩। (খ) বাংলা বা বাংলাদেশ ৪। (ঘ) মুরিদ ৫। (ক) ব্যাখ্যা ১ : তিনি বেদ, পুরাণ, ভগবদ্গীতা, মনুস্মৃতি-সহ বিভিন্ন সংস্কৃত সাহিত্য থেকে উদ্ধৃতি দিয়েছেন। ৬। (গ) আবদুর রজ্জাক ৭। (খ) গুরু অর্জুন দেব ৮। (ক) i, ii, iii সঠিক এবং iv ভুল ৯। (ক) ইতালি ১০। (ঘ) ১৫৬৫ খ্রিস্টাব্দে ১১। (খ) গুরু নানক দেব–গুরু অর্জুন দেব–গুরু হরকিষাণ দেব–গুরু গোবিন্দ সিং। ১২। (ঘ) সিকান্দর শাহ ১৩। (গ) মোটা পশমের বস্ত্র পরিধানকারী ১৪। (ঘ) সেলিম চিশতির ১৫। (ক) তাজউদ্দিন ফিরোজ শাহ ১৬। (খ) বিবৃতি ১ হল বিবৃতি ২-এর সঠিক কারণ ১৭। (ঘ) রূপ গোস্বামী ১৮। (ক) ১৭১৭ খ্রিস্টাব্দে ১৯। (খ) ব্যাখ্যা ২ : রাজা এখানে বাৎসরিক মহানবমী উৎসব পালন করতেন। ২০। (খ) হোয়ামপোয়ার চুক্তি ২১। (খ) ইম্পেরিয়াম ২২। (খ) 4-1-2-3 ২৩। (খ) ফ্রান্স ২৪। (খ) আহমদনগর ২৫। (ক) রুডইয়ার্ড কিপলিং ২৬। (খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে ২৭। (ঘ) ওয়েলেসলি ২৮। (ক) বিবৃতি ২ হল বিবৃতি ১-এর বিরোধী ২৯। (ক) ১৭৬০ খ্রিস্টাব্দে ৩০। (ঘ) ইংরেজি ৩১। (খ) 3-1-4-2 ৩২। (খ) হিলফারডিং ৩৩। (ক) অরেঞ্জ কলোনি ৩৪। (ঘ) ii সঠিক এবং i, iii, iv ভুল ৩৫। (ঘ) ওয়ারেন হেস্টিংস ৩৬। (ক) সত্যেন্দ্রনাথ ঠাকুর ৩৭। (গ) মহলওয়ারি বন্দোবস্ত ৩৮। (খ) লর্ড ডালহৌসি ৩৯। (খ) লর্ড কর্নওয়ালিস ৪০। (ঘ) মির কাশিম

আরোও মক টেস্ট

Leave a Comment