দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৭

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৭ এই পোস্টে দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৭

বাংলা

‘ক’ ভাষা

সেমিস্টার-III

[পূর্ণমান: ৪০ মোট সময়: ১ ঘন্টা ৩০ মিনিট]

বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলি


পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলি:

  • 1. OMR উত্তরপত্র পূরণ করার পূর্বে ২ নং পৃষ্ঠায় প্রদত্ত সকল নির্দেশাবলি মনোযোগ সহকারে পড়বে এবং ঐ অনুযায়ী কাজ করবে।
  • 2. উত্তর দেওয়ার পূর্বে OMR উত্তরপত্রে বা নং পৃষ্ঠায় প্রদত্ত ক্রমিক সংখ্যা 1 থেকে 6 সতর্কভাবে পূরণ করবে (1. রেজিস্ট্রেশন নং, 2. রোল নং, 3. বিষয় কোড নং, 4. প্রশ্ন পুস্তিকা সিরিজ, 5. বিষয় এবং 6. পরীক্ষার্থীর পূর্ণ স্বাক্ষর) এবং OMR উত্তরপত্রের শীর্ষে প্রদত্ত স্থানে প্রশ্ন-পুস্তিকা ক্রমসংখ্যা অবশ্যই পূরণ করবে। অন্যথায় OMR উত্তরপত্রের মূল্যায়ন হবে না এবং এর জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে। ক্রমিক সংখ্যা 7 এবং ৪ কেবলমাত্র ইনভিজিলেটর পূরণ করবে।
  • 3. এই প্রশ্নপুস্তিকায় 40 টি বহুবিকল্পভিত্তিক প্রশ্ন আছে।
  • 4. সকল প্রশ্নই আবশ্যিক। প্রতিটি প্রশ্নের মান ।। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
  • 5. প্রশ্নগুলির উত্তর OMR উত্তরপত্রের 1 নং পৃষ্ঠার ক্রমিক সংখ্যা-৭-এর অধীন ঘরগুলিতে দিতে হবে।
  • 6. পরীক্ষার্থীকে OMR উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল/কালো বলপয়েন্ট পেন ব্যবহার করা আবশ্যিক।
  • 7. এ ক্ষেত্রে কেবলমাত্র একটি বৃত্ত যত্নসহকারে পূর্ণরূপে গাঢ়/ভরাট প্রদত্ত উদাহরণ অনুযায়ী প্রতিটি প্রশ্নের ক্ষেত্রে করতে হবে। পেনের কালি বৃত্তের বাইরে যাবে না। কোনোরূপ পরিবর্তন/ কাটা/ ওভাররাইটিং /মোছার অনুমতি নেই।

এই প্রশ্নপুস্তিকার পৃষ্ঠা সংখ্যা ২০-এ মুদ্রিত অবশিষ্ট নির্দেশাবলি মনোযোগ সহকারে পড়ো। প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে OMR উত্তরপত্রে উত্তর দাও।

বিঃদ্রঃ এই পোস্টের সবার নিচে সকল প্রশ্নের উত্তর দেওয়া আছে।

1. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: আকাশে আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধুজলে,

  • (A) পুষ্পক
  • (B) পক্ষীরাজ
  • (C) পাখি
  • (D) উট

2. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: দুয়োরাণী দিলেন

  • (A) বুঝিয়ে
  • (B) তাড়িয়ে
  • (C) সাজিয়ে
  • (D) গুছিয়ে

3. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: রবিবার বেলা __ টার সময় জয়রামবাবু জলযোগ শেষ করে বৈঠকখানায় এসে বসতেন।

  • (A) ৭
  • (B) ৮
  • (C) ৬
  • (D) ৯

4. ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো: (i) নগেন্দ্রবাবু বললেন – ‘তাই তো! সব মাটি?’ (ii) মোক্তার মহাশয় বললেন- “কেন রে, হাতি পাওয়া গেল না কেন?” (iii) সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম, বৈঠকখানায় বসে পাশাখেলা দেখছিলেন। (iv) কুঞ্জবাবু নিরাশ হয়ে বলে উঠলেন “অ্যাঁ! পাওয়া গেল না?”

বিকল্প সমূহ :

  • (A) (iii), (iv), (i), (ii)
  • (B) (iii), (ii), (iv), (i)
  • (C) (i), (iii), (ii), (iv)
  • (D) (iv), (ii), (i), (iii)

5. সত্য ও মিথ্যা নির্ণয় করো: (i) ভাষার অঙ্গপ্রত্যঙ্গগুলি হল ধ্বনি, ধ্বনিগুচ্ছ, রূপ, পদ, বাক্য ইত্যাদি। (ii) ‘ভাষাবিজ্ঞানের তিনটি ভাগ। (iii) অভিধানকে আমরা ভাষাবিজ্ঞানের একটি সংযোগমূলক বিভাগ বলতে পারি। (iv) ধ্বনিবিজ্ঞান মূলত ধ্বনিতত্ত্ব ও রূপতত্ত্ব বিষয়ে আলোচনা করে।

বিকল্প সমূহ :

  • (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা
  • (B) (i) সত্য, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) মিথ্যা
  • (C) (i) মিথ্যা, (ii) সত্য, (iii) মিথ্যা, (iv) সত্য
  • (D) (i) মিথ্যা, (ii) মিথ্যা, (iii) সত্য,। (i) মিথ্যা

6. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবির নাম –

  • (A) রামপ্রসাদ সেন
  • (B) কমলাকান্ত
  • (C) ঘনরাম
  • (D) বলরাম দাস

7. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: মান্না দে-র প্রকৃত নাম ছিল

  • (A) প্রবোধকুমার দে
  • (B) প্রবোধচন্দ্র দে
  • (C) প্রকাশচন্দ্র দে
  • (D) প্রদোষচন্দ্র দে

8. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন ?   

  • (A) বিধানচন্দ্র রায়
  • (B) রাধাগোবিন্দ কর
  • (C) নীলরতন সরকার
  • (D) কাদম্বিনী বসু

9. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ‘কুস্তি’ কোন্ দেশের জাতীয় খেলা?

  • (A) ইরাক
  • (B) জাপান
  • (C) চীন
  • (D) ফ্রান্স

10. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও : ‘ধুয়ে মুছে আগুন ……………….. জন্যে’

  • (A) নেভানোর
  • (B) জ্বালাবার
  • (C) বানাবার
  • (D) ধরানোর

11. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও : ‘তোমারে এত ভক্তি করি তবু আমার ……………….. এমন কেন মা?’

  • (A) ভাগ্যে
  • (B) ঘরে
  • (C) মাথায়
  • (D) কপালে

12. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও : মেজোবাবুর মেয়ের বিয়েতে ‘খেমটা’ এসেছিল ………………..।

  • (A) কলকাতা থেকে
  • (B) দিল্লি থেকে   
  • (C) মুম্বাই থেকে   
  • (D) বেনারস থেকে

13. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ‘অন্ন’ শব্দের আদি অর্থ ‘খাদ্য’, পরিবর্তিত অর্থ ‘ভাত’ — এটি শব্দার্থ পরিবর্তনের কোন্ ধারা?   

  • (A) অর্থের রূপান্তর   
  • (B) অর্থের প্রসার   
  • (C) অর্থের সংকোচ   
  • (D) অর্থের অপকর্ষ

14. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : শব্দার্থ পরিবর্তনের মূল কারণ কটি ভাগে বিভক্ত?   

  • (A) তিন   
  • (B) চার   
  • (C) পাঁচ   
  • (D) ছয়

15. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : শব্দার্থ পরিবর্তনের প্রধান ধারাগুলি হলো —   

  • (A) শব্দার্থের প্রসার, শব্দার্থের উৎকর্ষ ও অর্থসংক্রম   
  • (B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর   
  • (C) শব্দার্থের অবনতি, থিসরাস, অর্থান্তরভুক্তি ও শব্দার্থের সংকোচ   
  • (D) শব্দার্থের রূপান্তর, সমার্থকতা, বিপরীতার্থকতা ও অর্থসংক্রম

16. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-Aস্তম্ভ-B
(i) মেকুর(a) বিহঙ্গ, পক্ষী
(ii) ব্যোম(b) বিড়াল, মার্জার
(iii) খেচর(c) অশ্ব, ঘোড়া
(iv) ঘোটক(d) শূন্য, অন্তরীক্ষ

বিকল্প সমূহ:

  • (A) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b   
  • (B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c   
  • (C) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a   
  • (D) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d

17. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: শব্দার্থের দুটি প্রধান ভাগের মধ্যে দ্বিতীয়টিকে বলে-

  • (A) সাধারণ অর্থ   
  • (B) আদি অর্থ   
  • (C) বিশেষ অর্থ   
  • (D) নিদর্শন

18. বিবৃতি (i) ও (ii)-এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তরটি নির্বাচন করো: বিবৃতি (i) : ‘র’-কে রণিত ব্যঞ্জন বলা হয়। বিবৃতি (ii) : ‘র’ ধ্বনি উচ্চারণের সময় জিহ্বাগ্র কম্পিত হয়।   

বিকল্প সমূহ:

  • (A) (i) সত্য, (ii) মিথ্যা   
  • (B) (i) মিথ্যা, (ii) সত্য   
  • (C) (i) এবং (ii) উভয়ই মিথ্যা   
  • (D) (i) এবং (ii) উভয়ই সত্য

19. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও : শুধু ……………….. দুটি সরঞ্জাম।   

  • (A) ভালোবাসা   
  • (B) শিরস্ত্রাণ ও ধনুক   
  • (C) আশীর্বাদী   
  • (D) ধনুক ও তূণীর

20. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘দিগ্বিজয়ের রূপকথা’ কার লেখা ?   

  • (A) শঙ্খ ঘোষ   
  • (B) নবনীতা দেবসেন   
  • (C) শ্রীজাত   
  • (D) সুনীল গঙ্গোপাধ্যায়

21. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: চলিত ভাষায় কি আর ……………….. হয় না?   

  • (A) শিল্পনৈপুণ্য   
  • (B) ভাষা আন্দোলন   
  • (C) কথাববার্তা   
  • (D) সাহিত্যচর্চা

22. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: “আর অর্বাচীন কালের সংস্কৃত দেখ।” — ‘অর্বাচীন’ শব্দের অর্থ হলো – 

  • (A) পণ্ডিত   
  • (B) নবীন   
  • (C) প্রাচীন   
  • (D) সাহসী

23. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও : ছাগল দিতে না-পারলে ……………….. দিই।   

  • (A) কুঁকড়ো   
  • (B) হাঁস   
  • (C) লাউ   
  • (D) বাতাসা

24. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘রোসো’ শব্দের অর্থ হলো —   

  • (A) অপেক্ষা করো
  • (B) বলো   
  • (C) চলো   
  • (D) শোনো

25. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : কলকাতা শহরে বাঙালির প্রচেষ্টায় প্রথম স্বদেশীয় সার্কাস হলো –    

  • (A) গ্রেট ওয়ার্ল্ড সার্কাস   
  • (B) গ্রেট বেঙ্গল সার্কাস   
  • (C) গ্রেট ইন্ডিয়ান সার্কাস   
  • (D) ন্যাশনাল সার্কাস

26. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘আদরিনী’ গল্পের পরিচ্ছেদ সংখ্যা –

  • (A) সাতটি   
  • (B) আটটি   
  • (C) চারটি
  • (D) ছয়টি

27. স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:

স্তম্ভ-Aস্তম্ভ-B
(i) বামুনহাটের মেলা(a) ১০ জ্যৈষ্ঠ
(ii) রসগোল্লা(b) দুই টাকা
(iii) কল্যাণীর বিবাহ(c) গয়না গড়ানো
(iv) হস্তী বিক্রির টাকা(d) চৈত্র সংক্রান্তি

বিকল্প সমূহ:

  • (A) (i)-a, (ii)-b, (iii)-d, (iv)-c
  • (B) (i)-b, (ii)-d, (iii)-c, (iv)-a
  • (C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c
  • (D) (i)-d, (ii)-c, (iii)-a, (iv)-b

28. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও: মোক্তার মহাশয় যৌবনকালে ছিলেন ……………….. ।   

  • (A) রীতিমতো বদরাগী
  • (B) তীব্র অভিমানী
  • (C) তীব্র ঈর্ষাপরায়ণ
  • (D) তীব্র অনুরাগী

29. বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো: বিবৃতি: ইহার পর দুইটি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। কারণ: আদরীনীর অভিমান করে চলে যাওয়া।   

  • (A) বিবৃতি ঠিক, কারণ ভুল
  • (B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক
  • (C) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক নয়
  • (D) বিবৃতি ভুল, কারণ ঠিক

30. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: বাক্যে সুরের ওঠাপড়াকে বলে —   

  • (A) সুরতরঙ্গ
  • (B) যতি
  • (C) দৈর্ঘ্য
  • (D) যুক্তধ্বনি

31. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘তার সঙ্গো’ নামক অনূদিত কবিতাটির অনুবাদক কে?   

  • (A) সুনীল গঙ্গোপাধ্যায়
  • (B) শক্তি চট্টোপাধ্যায়
  • (C) নবনীতা দেবসেন
  • (D) বিষ্ণু দে

32. বিবৃতি (1) ও (2)-এর সম্পর্কের ভিত্তিতে সঠিক উত্তর দাও: বিবৃতি (1): এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপূতঃ অসি বিবৃতি (2): সেই অসি শাণিত ইস্পাতের খন্ড।অভঙ্গুর। নাম : ‘ভালোবাসা’।

বিকল্পসমূহঃ

  • (A) বিবৃতি (1) ভুল, বিবৃতি (2) সঠিক
  • (B) বিবৃতি (1) ও (2) উভয়ই ভুল
  • (C) বিবৃতি (1) ও (2) উভয়ই সঠিক
  • (D) বিবৃতি (1) সঠিক, বিবৃতি (2) ভুল

33. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: নবনীতা দেবসেন জন্মেছেন কোন্ শহরে?

  • (A) হাওড়া
  • (B) ঢাকা
  • (C) লন্ডন
  • (D) দক্ষিণ কলকাতা

34. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও: শঙ্কররাও খারাট ছিলেন একজন ……………….. লেখক।

  • (A) গুজরাটি
  • (B) তামিল
  • (C) মারাঠি
  • (D) বাঙালী

35. শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প বেছে নাও: পোটরাজ ছিলেন ……………….. ।

  • (A) গাঁয়ের মোড়ল
  • (B) দুরপত
  • (C) আনন্দ
  • (D) দামা

36. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘তার সঙ্গো’ কবিতার মূল কবি পাবলো নেরুদার জন্ম কবে?

  • (A) ২১ জুলাই, ১৯০৬
  • (B) ১২ জুলাই, ১৯০৪
  • (C) ১৪ জুলাই, ১৯৪০
  • (D) ১২ জুলাই, ১৯০৬

37. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘থিসরাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো —   

  • (A) অমরকোষ
  • (B) রত্নাগার
  • (C) পরশু
  • (D) কুষ্ঠাগার

38. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: সুকুমার রায় কোন্ স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান?   

  • (A) জগততারিণী স্কলারশিপ
  • (B) উপেন্দ্রকিশোর স্কলারশিপ
  • (C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ
  • (D) তারাসুন্দরী স্কলারশিপ   

39. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ‘বেঙ্গল কেমিক্যালস’-এর প্রতিষ্ঠাতা হলেন –

  • (A) প্রফুল্লচন্দ্র রায়
  • (B) মেঘনাদ সাহা
  • (C) নীলরতন সরকার
  • (D) গোপালচন্দ্র ভট্টাচার্য

40. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ভাওয়াইয়া গানের গায়কদের কী বলা হয়?

  • (A) ভাবুক
  • (B) ভবঘুরে
  • (C) বাউল
  • (D) বাউদিয়া

সঠিক উত্তরমালা

1. (A) পুষ্পক, 2. (B) তাড়িয়ে, 3. (D) ৯, 4. (B) (iii), (ii), (iv), (i), 5. (A) (i) সত্য, (ii) মিথ্যা, (iii) সত্য, (iv) মিথ্যা, 6. (A) রামপ্রসাদ সেন, 7. (B) প্রবোধচন্দ্র দে, 8. (C) নীলরতন সরকার, 9. (B) জাপান, 10. (D) ধরানোর, 11. (D) কপালে, 12. (D) বেনারস থেকে, 13. (C) অর্থের সংকোচ, 14. (A) তিন, 15. (B) শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ ও শব্দার্থের রূপান্তর, 16. (B) (i)-b, (ii)-d, (iii)-a, (iv)-c, 17. (C) বিশেষ অর্থ, 18. (D) (i) এবং (ii) উভয়ই সত্য, 19. (C) আশীর্বাদী, 20. (B) নবনীতা দেবসেন, 21. (A) শিল্পনৈপুণ্য, 22. (B) নবীন, 23. (A) কুঁকড়ো, 24. (A) অপেক্ষা করো, 25. (B) গ্রেট বেঙ্গল সার্কাস, 26. (D) ছয়টি, 27. (C) (i)-d, (ii)-b, (iii)-a, (iv)-c 28. (B) তীব্র অভিমানী, 29. (B) বিবৃতি ও কারণ উভয়ই ঠিক, 30. (A) সুরতরঙ্গ (Intonation), 31. (A) সুনীল গঙ্গোপাধ্যায়, 32. (C) বিবৃতি (1) ও (2) উভয়ই সঠিক, 33. (D) দক্ষিণ কলকাতা, 34. (C) মারাঠি, 35. (B) দুরপত, 36. (B) ১২ জুলাই, ১৯০৪, 37. (B) রত্নাগার, 38. (C) গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ, 39. (A) প্রফুল্লচন্দ্র রায় (আচার্য প্রফুল্লচন্দ্র রায়), 40. (D) বাউদিয়া।

Leave a Comment