সুস্বাদু গুঁড়ো দুধের মিল্ক কেক মিষ্টি
গুঁড়ো দুধের মিল্ক কেক মিষ্টি বানানোর উপকরণ
- ৩০০ গ্রাম গুঁড়ো দুধ
- চিনি ১ কাপ
- ঘি ২ টেবিল চামচ
- টক দই ৫০ গ্রাম
- এলাচ গুঁড়ো ১/২ চা চামচ
- জল পরিমান মতো
লোভনীয় গুঁড়ো দুধের মিল্ক কেক মিষ্টি প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি নন স্টিক প্যানে ঘি গরম করুন। গরম ঘিতে গুঁড়ো দুধের দ্বিগুন পরিমান জল ঢেলে দিন এবং মাঝারি আঁচে গরম করুন ও গুঁড়ো দুধটি ঢেলে দিন।
- (২) মিশ্রণটি কিছুক্ষণ নাড়তে থাকুন এবং দুধ ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করুন। মিশ্রণটি ঘন হয়ে আসলে তাতে চিনি যোগ করুন এবং ভালো করে নেড়ে নিন।
- (৩) চিনি সম্পূর্ণ মিশে গেলে তাতে টক দই যোগ করুন। ভালো করে নেড়ে নিন ও পরে এলাচ যোগ করুন। মিশ্রণটি আরও কয়েক মিনিট রান্না করুন যতক্ষণ না এটি দানাদার ভাব চলে না আসে।
- (৪) এবার একটি কেক মোল্ড-এ ঘি ব্রাশ করুন এবং গরম মিশ্রণটি প্যানে ঢেলে দিন ও একটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। মিশ্রণটি ৫ ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিন।
- (৫) ৫ ঘন্টা পর ডিমোল্ড করুন ও লম্বা করে কেটে নিন। ব্যস এবার মিল্ক কেক পরিবেশন করে নিন।