দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর

নিম্নে উচ্চমাধ্যমিক, তৃতীয় সেমিস্টার, দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর তৃতীয় সেমিস্টারের জন্য। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায় পর্যটকদের দৃষ্টিতে ভারত থেকে প্রশ্ন উত্তর।

তুমি কি এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে? ইতিহাস পরীক্ষায় 100% কমন পেতে চাও?

তাহলে আর দেরি না করে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে সম্পূর্ণ সিলেবাসের উপর সাজেশন্ ভিত্তিক সমস্ত নোটস্ পিডিএফ আকারে নেওয়ার জন্য নিচে দেওয়া WhatsApp এ ক্লিক করে যোগাযোগ করে নাও।

প্রকৃত দাম 499 টাকা, কিন্তু এখন বিশেষ অফার চলছে, সেজন্য আজ দাম 199 টাকা মাত্র।

দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন উত্তর

1. মার্কোপোলো ছিলেন –

  • (ক) ইটালির অধিবাসী
  • (খ) হেরাটের অধিবাসী
  • (গ) সিরিয়ার অধিবাসী
  • (ঘ) মিশরের অধিবাসী

2. মুঘল প্রশাসনে বাদশাহের পরেই ছিলেন –

  • (ক) ভকিল বা প্রধানমন্ত্রী
  • (খ) দেওয়ান
  • (গ) মির মঞ্জিল
  • (ঘ) মুহতাসিব

3. যে মুঘল সম্রাট সর্বপ্রকার শিল্পের বিরোধী ছিলেন, তিনি হলেন-

  • (ক) বাবর
  • (খ) ঔরঙ্গজেব
  • (গ) আকবর
  • (ঘ) দ্বিতীয় বাহাদুরশাহ

4. স্তম্ভ ক স্তম্ভ খ(i) জিয়াউদ্দিন বারনি (a) তুঘলকনামা(ii) ফিরোজ তুঘলক (b) তাজ-উল-মাসির(ⅲ) আমির খসরু (c) তারিখ-ই-ফিরোজশাহি(iv) হাসান নিজামি (d) ফতোয়াৎ-ই-ফিরোজশাহি

বিকল্পসমূহ-

  • (ক) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
  • (খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
  • (গ) (i)-c, (ii)-b, (iii)-d, (iv)-a
  • (ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

5. বিজয়নগরের রাজারা বছরে ____________ আমদানি করতেন।

  • (ক) ১২-১৩ হাজার ঘোড়া
  • (খ) ১২-১৩ হাজার হাতি
  • (গ) প্রচুর রথ
  • (ঘ) ১৫-১৬ হাজার ঘোড়া

6. বিবৃতি (A) : মহম্মদ-বিন-তুঘলকের আমলে ইকতার ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছিল।ব্যাখ্যা (R) : তিনি ইকতার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিদের সরিয়ে দেন।

বিকল্পসমূহ-

  • (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা
  • (খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়
  • (গ) A সঠিক কিন্তু R ভুল
  • (ঘ) A ভুল কিন্তু R সঠিক

7. পতঞ্জলির মহাভাষ্যের আরবি অনুবাদ করেন-

  • (ক) অল-বিরুনি
  • (খ) আবদুর রজ্জাক
  • (গ) সুলতান মামুদ
  • (ঘ) ইবন বতুতা

8. স্তম্ভ মেলাও

ক-স্তম্ভখ-স্তম্ভ
(i) আবুল ফজল(a) ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার
(ii) ইবন বতুতা(b) কিতাব-উল-হিন্দ
(iii) অল-বিরুনি(c) রিহলা
(iv) ফ্রাঁসোয়া বার্নিয়ে(d) আইন-ই-আকবরী

বিকল্পসমূহ-

  • (ক) (ⅰ)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
  • (খ) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
  • (গ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
  • (ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a

9. মার্কো পোলো চিনের শাসক ______________ এর দরবারে যান।

  • (ক) চেঙ্গিস খান
  • (খ) কুবলাই খান
  • (গ) কুইংলন
  • (ঘ) ওয়েন

10. বিবৃতি (A) ফ্রাঁসোয়া বার্নিয়ে মুঘল শাসককে বর্বরদের রাজা বলে অভিহিত করেছেন।ব্যাখ্যা (R) : জমির উপর সম্রাটের একক মালিকানা ছিল এর কারণ।বিকল্পসমূহ

  • (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা
  • (খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়
  • (গ) A সঠিক কিন্তু R ভুল
  • (ঘ) A ভুল কিন্তু R সঠিক

11. ঐতিহাসিক পর্যায়গুলির সঠিক ক্রমটি হল-

  • (ক) পাল–সেন–সুলতানি–মুঘল আমল
  • (খ) পাল–সেন–চোল–রাষ্ট্রকূট–সুলতানি–মুঘল আমল
  • (গ) সেন–পাল–রাষ্ট্রকূট–চোল–মুঘল–সুলতানি আমল
  • (ঘ) পাল–রাষ্ট্রকূট–সুলতানি–মুঘল আমল

12. বিবৃতি (A) : আবদুর রজ্জাক তাঁর ‘মাতলা-উস-সাদাইন’ গ্রন্থের একটি অধ্যায় জুড়ে ভারতভ্রমণের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছেন।বিবৃতি (B) : রজ্জাক তাঁর বিবরণীতে উত্তর ভারতের সমাজ-সংস্কৃতি ও বাণিজ্য সম্পর্কে নানান তথ্য প্রদান করেছেন।

বিকল্পসমূহ-

  • (ক) বিবৃতি B হল বিবৃতি A-এর বিরোধী
  • (খ) বিবৃতি B হল বিবৃতি A-এর সঠিক কারণ
  • (গ) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি B ভুল
  • (ঘ) বিবৃতি A এবং বিবৃতি B একে অপরের থেকে আলাদা

13. নিম্নলিখিত তথ্যগুলিকে ঘটনাক্রম অনুসারে সাজাও।১. ইবন বতুতা মধ্য এশিয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেন ভারতভ্রমণের উদ্দেশ্যে।২. তিনি ১৩৩৩ খ্রিস্টাব্দে সিন্ধু নদের তীরে উপস্থিত হন।৩. তারপর হিন্দুকুশ পর্বতের পাদদেশে পৌঁছান।৪. হিন্দুকুশ অতিক্রম করে গজনি ও কাবুলে যান।

বিকল্পসমূহ-

  • (ক) ১–২–৩–৪
  • (খ) ১–৩–৪–২
  • (গ) ১–৩–২–৪
  • (ঘ) ১–৪–৩–২

14. ‘আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ। এ সৌন্দর্য আমার কল্পনাতীত।’ কে বলেছেন?

  • (ক) নিকিতিন
  • (খ) বার্নিয়ে
  • (গ) বারবোসা
  • (ঘ) আবদুর রজ্জাক

15. বিবৃতি (A): হর্ষবর্ধনের মৃত্যুর পরবর্তীকালে উত্তর ভারতে গুর্জর-প্রতিহার, চৌহান, চান্দেল্ল, কলচুরি বা চেদি, গাহড়বাল, পারমার প্রভৃতি রাজপুত রাজ্য গড়ে ওঠে।বিবৃতি (B): এই সব রাজ্যে রাজাদের তেমন কোনো ক্ষমতা ছিল না।বিবৃতি (C): এই সময় রাজার পরই যুবরাজের স্থান ছিল।বিবৃতি (D): যুবরাজ রাজকার্যে রাজাকে সাহায্য করতেন।

বিকল্পসমূহ-

  • (ক) A(T), B (F), C (T), D (T)
  • (খ) A (T), B (F), C (T), D (F)
  • (গ) A (F), B (T), C (F), D (T)
  • (ঘ) A (T), B (T), C (F), D (F)

16. আবদুর রজ্জাকের মতে, বিজয়নগরে কতগুলি ছোটো-বড়ো বন্দর ছিল?

  • (ক) ২০০টি
  • (খ) ৩০০টি
  • (গ) ৪০০টি
  • (ঘ) ৫০০টি

17. রাজপুত রাজ্যগুলিতে সামন্তরা সেনাবাহিনী দিয়ে রাজাকে সাহায্য করত। সেনাবাহিনীর তিনটি অংশ ছিল-পদাতিক, অশ্বারোহী ও হস্তিবাহিনী। এছাড়া ছিলেন ‘ভান্ডাগারিক’ নামের কর্মচারীরা, যাঁদের কাজ ছিল-

  • (ক) সৈন্য সরবরাহ
  • (খ) অস্ত্র সরবরাহ
  • (গ) খাদ্য সরবরাহ
  • (ঘ) তথ্য সরবরাহ

18. বিবৃতি (A) : রজ্জাকের বিবরণ অনুযায়ী, বিজয়নগর সাম্রাজ্যে দেওয়ান বিশেষ শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করতেন।বিবৃতি (B) : সাধারণ মানুষের অভিযোেগ শোনার পর দেওয়ান প্রচলিত আইন অনুসারে তার বিধান দিতেন। দেওয়ানের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেত না।

বিকল্পসমূহ-

  • (ক) বিবৃতি B হল বিবৃতি A-এর বিরোধী
  • (খ) বিবৃতি B হল বিবৃতি A-এর সঠিক কারণ
  • (গ) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি B ভুল
  • (ঘ) বিবৃতি A এবং বিবৃতি B একে অপরের থেকে আলাদা

19. নিম্নলিখিত স্থাপত্যকর্মগুলির মধ্যে কোনটি আকবরের রাজত্বকালে শুরু হলেও তা সম্পূর্ণ করেন জাহাঙ্গির?

  • (ক) তাজমহল
  • (খ) খাসমহল ভাস
  • (গ) কুতুবমিনার
  • (ঘ) আকবরের সমাধি

20. ‘কিতাব-উল-হিন্দ’ গ্রন্থে যে বা যে সকল বিষয়ের আলোচনা রয়েছে, সেগুলি হল- (i) সমাজব্যবস্থা (ii) ধর্ম (iii) দর্শন (iv) আইন।

বিকল্পগুলি-

  • (ক) i সঠিক এবং ii, iii, iv – ভুল
  • (খ) iii সঠিক এবং i, ii, iv ভুল
  • (গ) ii, iv সঠিক এবং i, iii ভুল
  • (ঘ) সবকটি সঠিক

উত্তরমালা

1. (ক) ইটালির অধিবাসী11. (খ) পাল–সেন–চোল–রাষ্ট্রকূট–সুলতানি–মুঘল আমল
2. (ক) ভকিল বা প্রধানমন্ত্রী12. (গ) বিবৃতি A সঠিক কিন্তু বিবৃতি B ভুল
3. (খ) ঔরঙ্গজেব13. (খ) ১–৩–৪–২
4. (ক) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b14. (খ) বার্নিয়ে
5. (ক) ১২-১৩ হাজার ঘোড়া15. (ক) A(T), B (F), C (T), D (T)
6. (খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র যথার্থ ব্যাখ্যা নয়16. (খ) ৩০০টি
7. (ক) অল-বিরুনি17. (গ) খাদ্য সরবরাহ
8. (ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a18. (খ) বিবৃতি B হল বিবৃতি A-এর সঠিক কারণ
9. (খ) কুবলাই খান19. (ঘ) আকবরের সমাধি
10. (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।20. (ঘ) সবকটি সঠিক

Leave a Comment