দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ১ এ গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প রয়েছে এবং সঠিক উত্তরটি বেছে নিতে হবে।
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ১
সঠিক উত্তরটি নির্বাচন করো :
১। পাল রাজাদের অন্যতম উপাধি ছিল –
(ক) অরিরাজবৃষভ শঙ্কর
(খ) গজপতি
(গ) পরমেশ্বর
(ঘ) কড়ারকোণ্ড
২। সুলতানি প্রাসাদে ‘সিজদা’ ও ‘পাইবস’ প্রথার প্রবর্তন করেন –
(ক) কুতুবউদ্দিন আইবক
(খ) ইলতুৎমিশ
(গ) বলবন
(ঘ) রাজিয়া
৩। চোল আমলে রাজাকে সহায়তা করতেন –
(ক) মহারানি
(খ) মহামন্ত্রী
(গ) যুবরাজ
(ঘ) সেনাপতি
৪। ভারতীয় উদ্যোগে শিল্পবিকাশের বাধা হিসেবে কোন বিকল্পটি সঠিক তা লেখো –
(ক) ব্যক্তি মালিকানার অবসান, লাইসেন্স প্রাপ্তির সমস্যা, পরিবহণের সমস্যা, চড়া শুল্ক, বাজারের সমস্যা
(খ) প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, লাইসেন্স প্রাপ্তির সমস্যা, ব্যাংক ঋণের সমস্যা, শুল্কের বিপুল বোঝা, পরিবহণের সমস্যা
(গ) যৌথ মালিকানা, পরিবহণগত সমস্যা, যুদ্ধবিগ্রহের প্রভাব, একচেটিয়া বাণিজ্যিক অধিকার, শ্রমিকের সমস্যা
(ঘ) বাজারের সমস্যা, দালালদের অত্যাচার, ভারতীয়দের অনীহা, ব্যাংক ঋণের সমস্যা, শ্রমিকদের সমস্যা
৫। মুঘল প্রশাসনে বাদশাহের পরেই ছিলেন –
(ক) ভকিল বা প্রধানমন্ত্রী
(খ) দেওয়ান
(গ) মির মঞ্জিল
(ঘ) মুহতাসিব
৬। পাল রাজাদের অন্যতম উপাধি ছিল –
(ক) অরিরাজবৃষভ শঙ্কর
(খ) গজপতি
(গ) পরমেশ্বর
(ঘ) কড়ারকোণ্ড
৭। স্তম্ভ মেলাও :
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) চোল আমল (a) নায়েবত-ই-খুদাই
(ii) সুলতানি আমল (b) পান্ড কুলাশনি
(iii) বলবন (c) মজলিস-ই-খলওয়াত
(iv) গাল্লাবকস (d) আকবর
বিকল্পসমূহ : (ক) (i)-а, (ii)-b, (iii)-c, (iv)-d
(খ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(গ) (i)-c, (ii)-a, (iii)-b, (iv)-d
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
৮। সুলতানি আমলে সুতিবস্ত্রের নানা ভাগ ছিল। মিহি সুতিবস্ত্রকে বলা হত –
(ক) কিরপাস
(খ) মসলিন
(গ) কামিনা
(ঘ) পশমিনা
৯। শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি হল –
(ক) প্রথম দেবরায়–প্রথম হরিহর–বুক্ক–দ্বিতীয় হরিহর
(খ) প্রথম হরিহর–দ্বিতীয় হরিহর–বুক্ক–প্রথম দেবরায়
(গ) প্রথম হরিহর–বুক্ক–দ্বিতীয় হরিহর–প্রথম দেবরায়
(ঘ) প্রথম হরিহর–দ্বিতীয় হরিহর–প্রথম দেবরায়–বুক্ক
১০। বার্নিয়ে রচিত ভ্রমণবৃত্তান্তটি হল –
(ক) আখবর-উজ-জামান
(ঘ) মারভেলেস দ্যু মন্দে
(গ) ভয়েজেস
(ঘ) মাতলা-উস-সাদেইন
১১। ভারতে আগমনকাল অনুযায়ী পর্যটকদের সঠিক ক্রমটি হল –
(ক) আল বিরুনি–মার্কোপোলো–ইবন বতুতা–নিকোলো কন্টি
(খ) মার্কোপোলো–ইবন বতুতা–আল বিরুনি–নিকোলো কন্টি
(গ) নিকোলো কন্টি–ইবন বতুতা মার্কোপোলো–আল বিরুনি
(ঘ) আল বিরুনি–নিকোলো কন্টি–ইবন বতুতা–মার্কোপোলো
১২। বিবৃতি (A) : মহম্মদ-বিন-তুঘলকের আমলে ইকতার ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছিল।
ব্যাখ্যা (R) : তিনি ইকতার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিদের সরিয়ে দেন।
(ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা।
(খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R A-র যথার্থ ব্যাখ্যা নয়।
(গ) A সঠিক কিন্তু R ভুল।
(ঘ) A ভুল কিন্তু R সঠিক।
১৩। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) গুলবদন বেগম (a) পাদশাহনামা
(ii) আবদুল হামিদ লাহোরি (b) হুমায়ুননামা
(iii) বাবর (c) আইন-ই-আকবরি
(iv) আবুল ফজল (d) তুজুক-ই-বাবরি
বিকল্পসমূহ : (ক) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(গ) (i)-a, (ii)-c, (iii)-b, (iv)-d
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
১৪। ‘মনসব’ কথাটির অর্থ হল –
(ক) বংশ মর্যাদা
(খ) পদ মর্যাদা
(গ) ব্যক্তি মর্যাদা
(ঘ) সামাজিক মর্যাদা
১৫। ‘গুলরুখি’ ছদ্মনাম নিয়েছিলেন –
(ক) মিনহাজউদ্দিন সিরাজ
(খ) জিয়া নকসবি
(গ) রফিউদ্দিন সিরাজি
(ঘ) জিয়াউদ্দিন বারনি
১৬। আরব দেশে সুহরাবর্দি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা –
(ক) শেখ বাহাউদ্দিন জাকারিয়া
(খ) শেখ সিহাবউদ্দিন সুহরাবর্দি
(গ) জালালউদ্দিন তাব্রিজি
(ঘ) নিজামউদ্দিন আউলিয়া
১৭। হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ হল কবির রচিত –
(ক) গান
(খ) দোঁহা
(গ) গল্প
(ঘ) উপদেশনামা
১৮। বাংলায় চিশতি ভাবধারার প্রসার ঘটান –
(ক) নূর কুতুব আলম
(খ) সেলিম চিন্তি
(গ) সিরাজউদ্দিন আখি সিরাজ
(ঘ) নিজামউদ্দিন
১৯। সুফিধর্মের অনুগামীদের বলা হত –
(ক) পির
(খ) বেশরা
(গ) ফকির
(ঘ) সুফিবাদী
২০। ভক্তিধর্মের আদি প্রচারক ছিলেন –
(ক) রামানুজ
(খ) নিম্বার্ক
(গ) মাধব
(ঘ) পিল্লাই
২১। রামানন্দের শিষ্য হলেন –
(ক) গুরু নানক
(খ) শঙ্করাচার্য
(গ) শ্রীচৈতন্য
(ঘ) কবির
২২। জ্ঞানদেব রচিত গীতাভাষ্য যে নামে পরিচিত –
(ক) জ্ঞানরহস্য
(খ) জ্ঞানামৃতম
(গ) জ্ঞানকাণ্ড
(ঘ) জ্ঞানেশ্বরী
২৩। আসামে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক ছিলেন –
(ক) রামানুজ
(খ) বল্লভাচার্য
(গ) শঙ্করদেব
(ঘ) মাধবদেব
২৪। বিবৃতি (A) : বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা বাহমন শাহ।
বিবৃত্তি (B) : বাহমন শাহের রাজধানী ছিল গুলবর্গা।
বিবৃতি (C) : তিনি বাহমনি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন।
বিবৃতি (D) : এই বংশের শাসক মহম্মদ শাহ বরঙ্গলরাজকে পরাজিত করে গোলকুন্ডা অধিকার করেন।
বিকল্পসমূহ : (ক) A (সত্য), B (সত্য), C (মিথ্যা), D (মিথ্যা)
(খ) A (সত্য), B (মিথ্যা), C (সত্য), D (মিথ্যা)
(গ) A (মিথ্যা), B (সত্য), C (মিথ্যা), D (মিথ্যা)
(ঘ) A (মিথ্যা), B (মিথ্যা), C (সত্য), D (সত্য)
২৫। পায়েজের বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজপ্রাসাদে কর্মরত নারীর সংখ্যা ছিল –
(ক) ১০,০০০
(খ) ১১,০০০
(গ) ১২,০০০
(ঘ) ১৩,০০০
২৬। ইনকা সভ্যতা ধ্বংস করেন –
(ক) হার্মান্দো কোটেস
(খ) কলম্বাস
(গ) ফ্রান্সিসকো পিজারো
(ঘ) আমেরিগো ভেসপুচি
২৭। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) সায়নাচার্য (a) প্রথম হরিহর
(ii) বেদমার্গ প্রতিষ্ঠাপক (b) বুক্ক
(iii) তুঙ্গভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ (c) প্রথম দেবরায়
(iv) নিকোলো কন্টি (d) দ্বিতীয় দেবরায়
বিকল্পসমূহ : (ক) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(খ) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(গ) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
২৮। বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশটি হল –
(ক) আরবিডু বংশ
(খ) তুলুভ বংশ
(গ) সঙ্গম বংশ
(ঘ) সালুভ বংশ
২৯। ‘ইম্পেরিয়াম’ শব্দটি হল একটি –
(ক) ফরাসি শব্দ
(খ) লাতিন শব্দ
(গ) গ্রিক শব্দ
(ঘ) ইংরেজি শব্দ
৩০। বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন –
(ক) হরিষেণ
(খ) শূদ্রক
(গ) ভট্টি
(ঘ) অল্লসনি পেদ্দন
৩১। যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েমা করে তাকে বলা হয় –
(ক) উপনিবেশবাদ
(খ) সাম্রাজ্যবাদ
(গ) জাতীয়তাবাদ
(ঘ) মানবতাবাদ
৩২। সিরাজ-উদ-দৌলার প্রধান সেনাপতি ছিলেন –
(ক) মিরমদন
(খ) মোহনলাল
(গ) মিরকাশিম
(ঘ) মিরজাফর
৩৩। ‘Imperialism: A Study’ গ্রন্থের রচয়িতা হলেন –
(ক) ভি আই লেনিন
(খ) জন এ হবসন
(গ) এইচ জি ওয়েলস
(ঘ) চার্লস হজ
৩৪। ব্রিটিশ ভারতে মোট চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় –
(ক) ৪ টি
(খ) ৫ টি
(গ) ৬ টি
(ঘ) ৮ টি
৩৫। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) মোজাম্বিক (a) বেলজিয়ামের উপনিবেশ
(ii) সোমালিয়া (b) স্পেনের উপনিবেশ
(iii) কঙ্গো (c) পোর্তুগালের উপনিবেশ
(iv) মরক্কো (d) ইটালির উপনিবেশ
বিকল্পসমূহ : (ক) (i)-с, (ii)-d, (iii)-a, (iv)-b
(খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(গ) (i)-c, (ii)-d, (iii)-b, (iv)-a
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
৩৬। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন –
(ক) ভাস্কো দা গামা
(খ) জোসেফ ডুপ্লে
(গ) রবার্ট ক্লাইভ
(ঘ) টমাস রো
৩৭। ‘বোর্ড অব রেভিনিউ’ গঠন করেন –
(ক) রবার্ট ক্লাইভ
(খ) ওয়ারেন হেস্টিংস
(গ) লর্ড ডালহৌসি
(ঘ) লর্ড কর্নওয়ালিশ
৩৮। ‘মার্কেন্টাইলবাদ’ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন –
(ক) অ্যাডাম স্মিথ
(খ) ডেভিড টমসন
(গ) লর্ড অ্যাক্টন
(ঘ) ভি আই লেনিন
৩৯। কালক্রম অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নাও –
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত–দশসালা বন্দোবস্ত–একসালা বন্দোবস্ত–পাঁচসালা বন্দোবস্ত
(খ) পাঁচসালা বন্দোবস্ত–একসালা বন্দোবস্ত–দশসালা বন্দোবস্ত–চিরস্থায়ী বন্দোবস্ত
(গ) একসালা বন্দোবস্ত–পাঁচসালা বন্দোবস্ত–চিরস্থায়ী বন্দোবস্ত–দশসালা বন্দোবস্ত
(ঘ) চিরস্থায়ী বন্দোবস্ত–একসালা বন্দোবস্ত–দশসালা বন্দোবস্ত–পাঁচসালা বন্দোবস্ত
৪০। চোল আমলে রাজার বিশেষ পরামর্শদাতা ছিলেন –
(ক) পুরোহিত
(খ) রাজগুরু
(গ) সেনাপতি
(ঘ) মন্ত্রী
১। (গ) পরমেশ্বর ২। (গ) বলবন ৩। (গ) যুবরাজ ৪। (খ) প্রতিযোগিতায় পিছিয়ে পড়া, লাইসেন্স প্রাপ্তির সমস্যা, ব্যাংক ঋণের সমস্যা, শুল্কের বিপুল বোঝা, পরিবহণের সমস্যা ৫। (ক) ভকিল বা প্রধানমন্ত্রী ৬। (গ) পরমেশ্বর ৭। (খ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d ৮। (খ) মসলিন ৯। (গ) প্রথম হরিহর–বুক্ক–দ্বিতীয় হরিহর–প্রথম দেবরায় ১০। (গ) ভয়েজেস ১১। (ক) আল বিরুনি–মার্কোপোলো–ইবন বতুতা–নিকোলো কন্টি ১২। (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র যথার্থ ব্যাখ্যা। ১৩। (ক) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c ১৪। (খ) পদ মর্যাদা ১৫। (গ) রফিউদ্দিন সিরাজি ১৬। (খ) শেখ সিহাবউদ্দিন সুহরাবর্দি ১৭। (খ) দোঁহা ১৮। (গ) সিরাজউদ্দিন আখি সিরাজ ১৯। (গ) ফকির ২০। (ক) রামানুজ ২১। (ঘ) কবির ২২। (ঘ) জ্ঞানেশ্বরী ২৩। (গ) শঙ্করদেব ২৪। (ক) A (সত্য), B (সত্য), C (মিথ্যা), D (মিথ্যা) ২৫। (গ) ১২,০০০ ২৬। (গ) ফ্রান্সিসকো পিজারো ২৭। (ক) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d ২৮। (গ) সঙ্গম বংশ ২৯। (খ) লাতিন শব্দ ৩০। (ঘ) অল্লসনি পেদ্দন ৩১। (খ) সাম্রাজ্যবাদ ৩২। (ঘ) মিরজাফর ৩৩। (খ) জন এ হবসন ৩৪। (ক) ৪ টি ৩৫। (ক) (i)-с, (ii)-d, (iii)-a, (iv)-b ৩৬। (খ) জোসেফ ডুপ্লে ৩৭। (খ) ওয়ারেন হেস্টিংস ৩৮। (ক) অ্যাডাম স্মিথ ৩৯। (খ) পাঁচসালা বন্দোবস্ত–একসালা বন্দোবস্ত–দশসালা বন্দোবস্ত–চিরস্থায়ী বন্দোবস্ত ৪০। (খ) রাজগুরু