দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ২ এ গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প রয়েছে এবং সঠিক উত্তরটি বেছে নিতে হবে।
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ২
১। ব্রিটিশ শিল্পপতি ও ভারতের ইংরেজ বণিকরা ভারতীয় মালিকানায় এদেশে আধুনিক শিল্প গড়ে তোলার পক্ষপাতী ছিল না। এই বিষয়ে তাদের মত হল –
- (ক) এর ফলে বাণিজ্য তাদের হাতছাড়া হবে।
- (খ) এর ফলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হবে।
- (গ) এর ফলে রাজনৈতিক ক্ষমতা তাদের হাতছাড়া হবে।
- (ঘ) এর ফলে তাদের প্রশাসন অচল হয়ে যাবে।
২। রাষ্ট্রকূট শাসনে গ্রাম ছিল সর্বনিম্ন স্তর। এই গ্রামের শাসনভার পরিচালনা করতেন –
- (ক) গ্রাম-মহাজন
- (খ) গ্রাম-প্রধান
- (গ) গ্রাম-মহোত্তর
- (ঘ) গ্রাম-নায়ক
৩। ভারতে সুলতানি শাসনের সূচনা হয় –
- (ক) ১২০৬ খ্রিস্টাব্দে
- (খ) ১২০৮ খ্রিস্টাব্দে
- (গ) ১২১০ খ্রিস্টাব্দে
- (ঘ) ১২১২ খ্রিস্টাব্দে
৪। চোল রাজাদের উপাধি ছিল –
- (ক) পরমেশ্বর
- (খ) পরমভট্টারক
- (গ) অরিরাজবৃষভশঙ্কর
- (ঘ) পাণ্ড্যকুলাশনি
৫। মুঘল প্রশাসনে প্রধান বিচারককে বলা হত –
(ক) মির বক্সি
(খ) ভকিল
(গ) কাজি-উল-কাজাৎ
(ঘ) মির সামান
৬। চোল আমলে নিম্নপদস্থ কর্মচারীদের বলা হত –
(ক) পেরুনদলম
(খ) পনিমক্কল
(গ) সিরুদনম
(ঘ) কার্মিগল
৭। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) অরঘট্ট (a) কৃষক
(ii) বদ্ধহল (b) বেগারশ্রম
(iii) বিষ্টি (c) মার্গনক
(iv) স্থল-বাণিজ্য (d) সেচব্যবস্থা
বিকল্পসমূহ : (ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(খ) (i)-c, (ii)-b, (iii)-a, (iv)-d
(গ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(ঘ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
৮। সুলতানি আমলে ‘বারিদ-ই-মামলিক’ নামে পরিচিত ছিল –
(ক) পূর্ত বিভাগ
(খ) সামরিক বিভাগ
(গ) গুপ্তচর বিভাগ
(ঘ) শিক্ষা বিভাগ
৯। নীচের কোনটি ঠিক নির্বাচন করো।
আল বিরুনি – উজবেকিস্তান
ইবন বতুতা – মরক্কো
ডোমিঙ্গো পায়েজ – ?
(ক) পোর্তুগাল
(খ) ইংল্যান্ড
(গ) স্পেন
(ঘ) ফ্রান্স
১০। চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) নিজামউদ্দিন আউলিয়া
(খ) খাজা মইনুদ্দিন চিশতি
(গ) নাসিরউদ্দিন বিরাগ
(ঘ) বাহাউদ্দিন জাকারিয়া
১১। মুঘল স্থাপত্যরীতি যে সম্রাটের আমলে চরম উন্নতি লাভ করেছিল তিনি হলেন –
(ক) বাবর
(খ) আকবর
(গ) হুমায়ুন
(ঘ) শাহজাহান
১২। কাদেরি সিলসিলার একজন সুফিসাধক ছিলেন –
(ক) মিয়াঁ মির
(খ) শেখ বদরউদ্দিন
(গ) শাহ আবদুল্লা
(ঘ) খাজা বাকি বিল্লাহ
১৩। যিনি শ্রীচৈতন্যদেবের শিষ্য ছিলেন না তিনি হলেন –
(ক) বল্লভাচার্য
(খ) যবন হরিদাস
(গ) প্রতাপরুদ্রদেব
(ঘ) নিত্যানন্দ
১৪। নির্মাণকাল অনুযায়ী সঠিক ক্রম অনুসারে সাজাও।
1. সোমপুর মহাবিহার, 2. আড়াই দিন কা ঝোপড়া, 3. তাজমহল, 4. চিতোর দুর্গ
(ক) 1-2-3-4
(খ) 1-2-4-3
(গ) 1-4-2-3
(ঘ) 4-3-2-1
১৫। শঙ্করদেব কোথায় ধর্মপ্রচার করেছিলেন?
(ক) বাংলা
(খ) গুজরাট
(গ) আসাম
(ঘ) উড়িষ্যা
১৬। ভক্তিবাদের মূলকথা হল –
(ক) আত্মার সঙ্গে আত্মার মিলন
(খ) মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন
(গ) ধর্মের সঙ্গে ধর্মের মিলন
(ঘ) মনের সঙ্গে মনের মিলন
১৭। সঙ্গম রাজবংশের প্রথম রাজা ছিলেন –
(ক) প্রথম হরিহর
(খ) প্রথম দেবরায়
(গ) মল্লিকার্জুন
(ঘ) দ্বিতীয় দেবরায়
১৮। ফ্রান্সের উপনিবেশ হল : চন্দননগর – টিউনিসিয়া – মরক্কো – ?
(ক) মিশর
(খ) আলজেরিয়া
(গ) জামাইকা
(ঘ) উগান্ডা
১৯। বিবৃতি (A) : বাহমনশাহ সুদক্ষ যোদ্ধা ছিলেন।
ব্যাখ্যা (R) : বাহমনশাহ গোয়া, বিদর, কোলাপুর, দাভোল ও তেলেঙ্গানা জয় করেন।
বিকল্পসমূহ : (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক ব্যাখ্যা।
(খ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
(গ) A সঠিক কিন্তু R ভুল।
(ঘ) A ভুল কিন্তু R সঠিক।
২০। ‘ইন্টারনাল কলোনিয়ালিজম’ গ্রন্থটি রচনা করেন –
(ক) অ্যাডাম স্মিথ
(খ) ডেভিড থমসন
(গ) ভি আই লেনিন
(ঘ) মাইকেল হ্যাচার
২১। “সাম্রাজ্যবাদ হল কোনো একটি দেশের দ্বারা অন্য কোনো দেশের ওপর প্রকাশ্য বা অপ্রকাশ্য, প্রত্যক্ষ বা পরোক্ষ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা” বলেছেন –
(ক) সুম্যান
(খ) চার্লস হজেজ
(গ) লেনিন
(ঘ) হবসন
২২। বিজয়নগরের শাসকরা যে সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন তা হল –
(ক) সংস্কৃত
(খ) সংস্কৃত ও তামিল
(গ) সংস্কৃত, তামিল, তেলুগু
(ঘ) সংস্কৃত, তামিল, তেলুগু, কন্নড়
২৩। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) নতুন বিশ্ব (a) বাণিজ্যিক পুঁজি
(ii) মার্কেন্টাইল মূলধন (b) চার্লস ডারউইন
(iii) সাদা চামড়ার দায়বদ্ধতা (c) আমেরিকা
(iv) যোগ্যতমের উদ্বর্তন (d) রুডইয়ার্ড কিপলিং
বিকল্পসমূহ : (ক) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(খ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(গ) (i)-c, (ii)-a, (iii)-b, (iv)-d
(ঘ) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b
২৪। সঠিক ক্রমটি হল :
(ক) উপনিবেশ প্রতিষ্ঠা–সাম্রাজ্যবাদের সূচনা–সামুদ্রিক অভিযান
(খ) সামুদ্রিক অভিযান–উপনিবেশ প্রতিষ্ঠা–সাম্রাজ্যবাদের সূচনা
(গ) সাম্রাজ্যবাদের সূচনা–সামুদ্রিক অভিযান–উপনিবেশ প্রতিষ্ঠা
(ঘ) সাম্রাজ্যবাদের সূচনা–বাণিজ্যিক বিস্তার–উপনিবেশ প্রতিষ্ঠা
২৫। ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ বলা হয় –
(ক) আমেরিকা মহাদেশকে
(খ) এশিয়া মহাদেশকে
(গ) আফ্রিকা মহাদেশকে
(ঘ) ইউরোপ মহাদেশকে
২৬। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) বাহমনশাহ (a) বাহমনি রাজ্যের রাজধানী
(ii) গুলবর্গা (b) বাহমনি রাজ্যের প্রদেশ
(iii) তরফ (c) বিজয়নগরের পরাজয়
(iv) তালিকোটার যুদ্ধ (১৫৬৫ খ্রি.) (d) বাহমনি রাজ্যের প্রতিষ্ঠাতা
বিকল্পসমূহ : (ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c
(খ) (i)-a, (ii)-b, (iii)-c, (iv)-d
(গ) (i)-b, (ii)-c, (iii)-a, (iv)-d
(ঘ) (i)-d, (ii)-b, (iii)-c, (iv)-a
২৭। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) ফিলিপ ফ্রান্সিস
(খ) জাঁ ব্যাপটিস্ট কোলবার্ট
(গ) জোসেফ দুপ্লে
(ঘ) জাঁ ফ্রাঁসোয়া জারিজ
২৮। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন –
(ক) লর্ড ওয়েলেসলি
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড কর্নওয়ালিশ
(ঘ) লর্ড ডালহৌসি
২৯। বাংলায় ‘ছিয়াত্তরের মন্বন্তর’ হয়েছিল –
(ক) ১৭৭০ খ্রি.
(খ) ১৭৭৩ খ্রি.
(গ) ১৭৭৫ খ্রি.
(ঘ) ১৭৮৬ খ্রি.
৩০। বিবৃতি (A) : ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ-এর আমলে ব্রিটিশ পার্লামেন্ট ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাস করে।
ব্যাখ্যা (R) : ব্রিটেন ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজকর্মের ওপর কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল।
বিকল্পসমূহ : (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক ব্যাখ্যা।
(খ) A এবং R উভয়ই সঠিক এবং R, A-র সঠিক ব্যাখ্যা নয়।
(গ) A সঠিক কিন্তু R ভুল।
(ঘ) A ভুল কিন্তু R সঠিক।
৩১। ‘কর্নওয়ালিশ কোড’ সংকলিত হয় –
(ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯৪ খ্রিস্টাব্দে
(গ) ১৭৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯৬ খ্রিস্টাব্দে
৩২। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন –
(ক) আলিবর্দি খাঁ
(খ) সিরাজ-উদ্-দৌলা
(গ) মিরকাশিম
(ঘ) মুরশিদকুলি খাঁ
৩৩। স্তম্ভ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) গ্যারান্টি প্রথা (a) ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন
(ii) জেমস ল্যান্ডন (b) আসাম টি কোম্পানি
(iii) ১৮৩৯ খ্রিস্টাব্দ (c) ব্রোচে সুতোকাটা কল প্রতিষ্ঠা
(iv) ১৯১৩ খ্রিস্টাব্দ (d) ভারতীয় রেলব্যবস্থা
বিকল্পসমূহ : (ক) (i)-b, (ii)-a, (iii)-d, (iv)-c
(খ) (i)-d, (ii)-a, (iii)-c, (iv)-b
(গ) (i)-c, (ii)-d, (iii)-a, (iv)-b
(ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a
৩৪। ‘আমিনি কমিশন’ গঠন করেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) লর্ড বেন্টিঙ্ক
(গ) লর্ড কর্নওয়ালিশ
(ঘ) লর্ড ওয়েলেসলি
৩৫। ভারতে প্রথম কাপড়ের কল স্থাপিত হয় –
(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে
৩৬। ইন্ডিয়ান মাইনিং ফেডারেশন প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৯১০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯১৬ খ্রিস্টাব্দে
৩৭। সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (A) : উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে ভারতীয়দের উদ্যোগে এদেশে বস্ত্রশিল্পে সর্বাপেক্ষা উন্নতি দেখা যায়।
ব্যাখ্যা (B) : এর ফলে ভারতে বস্ত্রশিল্পের ক্ষেত্রে অবশিল্পায়ন ঘটে।
বিকল্পসমূহ : (ক) A এবং B পরস্পরবিরোধী
(খ) B হল A-এর কারণ
(গ) A ঠিক, B ভুল
(ঘ) A ও B পরস্পর সম্পর্কিত নয়
৩৮। বিবৃতি (A) : সুলতানি আমলে নারীদের কম বয়সে বিয়ে হত। তারা একান্তভাবেই স্বামীর অনুগত ছিল।
ব্যাখ্যা (R) : এই সমাজে বাল্যবিবাহ, জহর ব্রত, পর্দাপ্রথা, বহুবিবাহ, দেবদাসী প্রথা, সতীদাহ প্রভৃতির প্রচলন ছিল।
বিকল্পসমূহ : (ক) A ভুল কিন্তু R সঠিক।
(খ) A সঠিক কিন্তু R ভুল।
(গ) A এবং R উভয়ই সঠিক এবং R হল এ-র সঠিক ব্যাখ্যা।
(ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়।
৩৯। আসামের জঙ্গলে সর্বপ্রথম চা গাছ আবিষ্কার করেন –
(ক) রবার্ট ব্রুস
(খ) রবার্ট ব্যারন
(গ) রবার্ট হারবার্ড
(ঘ) রবার্ট ক্লাইভ
৪০। জলপাইগুড়ি টি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) মির্জা ইস্পাহানি
(গ) জয়চাঁদ সান্যাল
(ঘ) চিদাম্বরম পিল্লাই
১। (খ) এর ফলে ভারতের বাজার ও কাঁচামাল তাদের হাতছাড়া হবে। ২। (খ) গ্রাম-প্রধান ৩। (ক) ১২০৬ খ্রিস্টাব্দে ৪। (ঘ) পাণ্ড্যকুলাশনি ৫। (গ) কাজি-উল-কাজাৎ ৬। (গ) সিরুদনম ৭। (ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c ৮। (গ) গুপ্তচর বিভাগ ৯। (ক) পোর্তুগাল ১০। (খ) খাজা মইনুদ্দিন চিশতি ১১। (ঘ) শাহজাহান ১২। (ক) মিয়াঁ মির ১৩। (ক) বল্লভাচার্য ১৪। (গ) 1-4-2-3 ১৫। (গ) আসাম ১৬। (খ) মানুষের সঙ্গে ঈশ্বরের মিলন ১৭। (ক) প্রথম হরিহর ১৮। (খ) আলজেরিয়া ১৯। (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক ব্যাখ্যা। ২০। (ঘ) মাইকেল হ্যাচার ২১। (খ) চার্লস হজেজ ২২। (ঘ) সংস্কৃত, তামিল, তেলুগু, কন্নড় ২৩। (ঘ) (i)-c, (ii)-a, (iii)-d, (iv)-b ২৪। (খ) সামুদ্রিক অভিযান–উপনিবেশ প্রতিষ্ঠা–সাম্রাজ্যবাদের সূচনা ২৫। (গ) আফ্রিকা মহাদেশকে ২৬। (ক) (i)-d, (ii)-a, (iii)-b, (iv)-c ২৭। (খ) জাঁ ব্যাপটিস্ট কোলবার্ট ২৮। (গ) লর্ড কর্নওয়ালিশ ২৯। (ক) ১৭৭০ খ্রি. ৩০। (ক) A এবং R উভয়ই সঠিক এবং R হল A-র সঠিক ব্যাখ্যা। ৩১। (ক) ১৭৯৩ খ্রিস্টাব্দে ৩২। (খ) সিরাজ-উদ্-দৌলা ৩৩। (ঘ) (i)-d, (ii)-c, (iii)-b, (iv)-a ৩৪। (ক) ওয়ারেন হেস্টিংস ৩৫। (ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে ৩৬। (গ) ১৯১৩ খ্রিস্টাব্দে ৩৭। (গ) A ঠিক, B ভুল ৩৮। (ঘ) A এবং R উভয়ই সঠিক কিন্তু R, A-এর সঠিক ব্যাখ্যা নয়। ৩৯। (ক) রবার্ট ব্রুস ৪০। (গ) জয়চাঁদ সান্যাল