দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ৩ এ গুরুত্বপূর্ণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ) দেওয়া হলো। প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প রয়েছে এবং সঠিক উত্তরটি বেছে নিতে হবে।
উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের মক টেস্ট ৩
মক টেস্ট ৩
১। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন –
(ক) মইনউদ্দিন চিশতি
(খ) বাহাউদ্দিন জাকারিয়া
(গ) কবীর
(ঘ) নানক দেব
২। এই পর্যটক বিজয়নগরে রাজার অধীনে যে বহুসংখ্যক হাতি থাকত সে বিষয়টির বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, এর মধ্যে সবচেয়ে বড়ো হাতিগুলিকে রাজপ্রাসাদের কাছাকাছি রাখা হত। সম্রাটের একটি অতিকায় সাদা হাতি ছিল। প্রত্যহ সকালে তাকে সম্রাটের সম্মুখে আনা হত। হাতি শিকারে তাঁরা প্রায় সকলেই অংশ নিতেন। অনেক সময় অপরাধীদের হাতির পদতলে পিষ্ট করে ও তাদের দাঁত, শুঁড় ও হাঁটু দিয়ে ছিন্নভিন্ন করে শাস্তি প্রদান করা হত। কোন পর্যটকের লেখা থেকে এই তথ্যগুলি পাওয়া যায়?
বিকল্পসমূহ : (ক) আবদুর রজ্জাক
(খ) ডমিঙ্গো পায়েজ
(গ) ফারনাও নুনিজ
(ঘ) দুয়ার্তে বারবোসা
৩। — -এর বর্ণনায় দ্বিতীয় দেবরায়ের রাজত্বকাল ও তাঁর অর্থনৈতিক সমৃদ্ধির কথা ফুটে উঠেছে।
(ক) অল-মাসুদি
(খ) আবদুর রজ্জাক
(গ) নিকোলো কন্টি
(ঘ) অল-বিরুনি
৪। ‘বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হত –
(ক) কলকাতাকে
(খ) বীরভূমকে
(গ) নবদ্বীপকে
(ঘ) কোচবিহারকে
৫। বিবৃতি (A) : ইবন বতুতা ভারতে উন্নত কৃষি উৎপাদন প্রত্যক্ষ করেন।
কারণ (R) : উর্বর মৃত্তিকার কারণে ভারতীয় কৃষকরা বছরে ২ বার শস্য উৎপাদন করতেন।
বিকল্পসমূহ : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
(ঘ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক
৬। ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন্ শহরকে ‘এক বড়ো শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম’ বলে উল্লেখ করেছেন?
(ক) দৌলতাবাদ
(খ) আগ্রা
(গ) কলকাতা
(ঘ) দিল্লি
৭। দোঁহা রচনা করেন –
(ক) কবীর
(খ) আকবর
(গ) মীরাবাঈ
(ঘ) রামানন্দ
৮। স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
1. আবদুর রজ্জাক A. ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার
2. ইবন বতুতা B. কিতাব-উল-হিন্দ
3. অল-বিরুনি C. কিতাব-উল-রিহলা
4. ফ্রাঁসোয়া বার্নিয়ে D. মাতলা-উস-সাদাইন
বিকল্পসমূহ : (ক) 1-D, 2-C, 3-B, 4-A
(খ) 1-C, 2-B, 3-A, 4-D
(গ) 1-B, 2-A, 3-D, 4-C
(ঘ) 1-A, 2-C, 3-B, 4-D
৯। নিম্নলিখিত যে ভাষায় অল-বিরুনি ভারতের সংস্কৃত, পালি এবং প্রাকৃত সাহিত্যগুলির অনুবাদ করেন –
(ক) ফারসি
(খ) আরবি
(গ) উর্দু
(ঘ) হিন্দাভি
১০। বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে
(খ) ১৩৪৬ খ্রিস্টাব্দে
(গ) ১৩৫৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৩৬৬ খ্রিস্টাব্দে
১১। স্তম্ভ মেলাও :
ক-স্তম্ভ খ-স্তম্ভ
1. আলবার А. গুরু গোবিন্দ সিং
2. নায়নার B. আন্ডাল
3. সুফি C. কারাইক্কাল আম্মাইয়ার
4. শিখ D. বাবা ফরিদ
বিকল্পসমূহ : (ক) 1-А, 2-B, 3-C, 4-D
(খ) 1-B, 2-D, 3-А, 4-C
(গ) 1-B, 2-C, 3-D, 4-A
(ঘ) 1-C, 2-D, 3-A, 4-B
১২। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন –
(ক) মহম্মদ বিন তুঘলক
(খ) মহম্মদ শাহ
(গ) ফিরোজ শাহ
(ঘ) হাসান গঙ্গু (আলাউদ্দিন হাসান বাহমন শাহ)
১৩। নীচের কোন সুফিসাধক সূরাবর্দি সম্প্রদায়ের নন?
(ক) শেখ বাহাউদ্দিন জাকারিয়া
(খ) সদরউদ্দিন আরিফ
(গ) সৈয়দ জালালউদ্দিন বুখারি
(ঘ) খাজা বাকিবিল্লাহ
১৪। ‘চৈতন্যচরিতামৃত’ গ্রন্থটি রচনা করেন —।
(ক) কৃষ্ণদাস কবিরাজ
(খ) বৃন্দাবন দাস
(গ) জয়দেব
(ঘ) নানক দেব
১৫। নিম্নে প্রদত্ত তথ্যগুলির সাহায্যে বিজয়নগর সাম্রাজ্যের এই বংশটিকে চিহ্নিত করো – (i) হরিহর ও বুক্ক ছিলেন এই রাজবংশের শাসক। (ii) এই শাসকগণ হিরিয়া খাল প্রতিষ্ঠা করেছিলেন। (iii) এটি ছিল বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশ।
বিকল্পসমূহ : (ক) সঙ্গম বংশ
(খ) সালুভ বংশ
(গ) তুলুভ বংশ
(ঘ) আরবিডু বংশ
১৬। রামানন্দের শিষ্য হলেন – (i) রবিদাস, (ii) কবীর, (iii) সেলিম চিশতি, (iv) সাধন।
বিকল্পসমূহ : (ক) iii সঠিক এবং i, ii, iv ভুল
(খ) i, ii, iv সঠিক এবং iii ভুল
(গ) i, ii, iii সঠিক এবং iv ভুল
(ঘ) সবকটিই সঠিক
১৭। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন –
(ক) দ্বিতীয় বিরুপাক্ষ
(খ) নরসিংহ
(গ) বীরসিংহ
(ঘ) কৃষ্ণদেব রায়
১৮। ইংরেজরা ১৮০২ খ্রিস্টাব্দে বেসিনের সন্ধি স্বাক্ষর করেছিল –
(ক) প্রথম মাধব রাও-এর সঙ্গে
(খ) দ্বিতীয় মাধব রাও-এর সঙ্গে
(গ) প্রথম বাজিরাও-এর সঙ্গে
(ঘ) দ্বিতীয় বাজিরাও-এর সঙ্গে
১৯। বিবৃতি (A) : হিন্দু ভ্রাতৃদ্বয় রূপ ও সনাতন গোস্বামী ছিলেন সুলতান হোসেন শাহের ব্যক্তিগত সচিব এবং রাজস্ব সচিব।
কারণ (R) : ধর্ম বিষয়ে হোসেন শাহি সুলতানেরা ছিলেন উদার ও সহিষ্ণু। তাঁরা বহু হিন্দুকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন।
বিকল্পসমূহ : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
(ঘ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক
২০। ‘Imperialism: A Study’ গ্রন্থটি লেখেন –
(ক) জে এ হবসন
(খ) অ্যাডাম স্মিথ
(গ) লেনিন
(ঘ) নক্রুমা
২১। পোর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলত –
(ক) কয়লাকে
(খ) লবণকে
(গ) গোলমরিচকে
(ঘ) দারুচিনিকে
২২। স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ খ স্তম্ভ
1. নিকোলো কন্টি A. পারস্য
2. আবদুর রজ্জাক B. পোর্তুগাল
3. দুয়ার্তে বারবোসা C. ইতালি
4. আফানাসে নিকিতিন D. রাশিয়া
বিকল্পসমূহ : (ক) 1-A, 2-C, 3-D, 4-B
(খ) 1-C, 2-A, 3-B, 4-D
(গ) 1-D, 2-B, 3-C, 4-A
(ঘ) 1-B, 2-D, 3-A, 4-C
২৩। ‘নতুন বিশ্ব’ নামকরণ করেন –
(ক) ওয়াল্টার র্যালে
(খ) আমেরিগো ভেসপুচি
(গ) গিলবার্ট
(ঘ) কেব্রাল
২৪। ইলিয়াস শাহি ও হোসেন শাহি আমলে নির্মিত বাংলার স্থাপত্যগুলির মধ্যে কোনটি বেমানান?
(ক) আদিনা মসজিদ
(খ) বড়ো সোনা মসজিদ
(গ) দাখিল দরওয়াজা
(ঘ) দশরথ গুহা
২৫। ‘নয়া সাম্রাজ্যবাদ’ কথাটি ব্যবহার করেন –
(ক) অ্যাডাম স্মিথ
(খ) লেনিন
(গ) হবসন
(ঘ) ডেভিড থমসন
২৬। ‘Realpolitik’ নীতির প্রবক্তা হলেন –
(ক) কাইজার দ্বিতীয় উইলিয়ম
(খ) বিসমার্ক
(গ) মুসোলিনি
(ঘ) হিটলার
২৭। ‘অন্ধকারাচ্ছন্ন মহাদেশ’ নামে পরিচিত –
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) ইউরোপ
(ঘ) আমেরিকা
২৮। ইউরোপের প্রথম দিকের সামুদ্রিক অভিযানকারী দেশ হল – (i) স্পেন (ii) পোর্তুগাল (iii) ফ্রান্স (iv) ইংল্যান্ড
বিকল্পসমূহ : (ক) i, iii ঠিক এবং ii, iv ভুল
(খ) ii, iv ঠিক এবং i, iii ভুল
(গ) i, ii ঠিক এবং iii, iv ভুল
(ঘ) i, iii, iv ঠিক এবং ii ভুল
২৯। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান –
(ক) রবার্ট ক্লাইভ
(খ) ভেরেলেস্ট
(গ) ওয়ারেন হেস্টিংস
(ঘ) লর্ড ওয়েলেসলি
৩০। পলাশির যুদ্ধ হয়েছিল ১৭৫৭ খ্রিস্টাব্দের —।
(ক) ৯ ফেব্রুয়ারি
(খ) ২৩ মার্চ
(গ) ২৩ জুন
(ঘ) ২ জুলাই
৩১। স্তম্ভ মেলাও :
ক স্তম্ভ খ-স্তম্ভ
1. সগৌলির সন্ধি A. ১৮২৬ খ্রিস্টাব্দ
2. জাপানে পেরির আগমন B. ১৮৭৯ খ্রিস্টাব্দ
3. ইয়ান্দাবুর সন্ধি C. ১৮৫৩ খ্রিস্টাব্দ
4. গন্ডামাকের সন্ধি D. ১৮১৬ খ্রিস্টাব্দ
বিকল্পসমূহ : (ক) 1-D, 2-A, 3-B, 4-C
(খ) 1-A, 2-B, 3-C, 4-D
(গ) 1-C, 2-D, 3-A, 4-B
(ঘ) 1-D, 2-C, 3-A, 4-B
৩২। ‘দস্তক’ কথাটির অর্থ হল –
(ক) রাজ্য
(খ) রাজস্ব
(গ) বাণিজ্যিক ছাড়পত্র
(ঘ) সাম্রাজ্য
৩৩। বিবৃতি : সপ্তদশ শতক থেকে ইংল্যান্ডের বহির্বিশ্বে আধিপত্য প্রতিষ্ঠার সূচনা হয়েছিল।
(ক) ব্যাখ্যা ১ : এই সময় স্পেনের বহির্বাণিজ্যে নতুন গতি এসেছিল।
(খ) ব্যাখ্যা ২ : ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল
(গ) ব্যাখ্যা ৩ : বুরবোঁ রাজবংশের প্রতিষ্ঠা হয়েছিল
(ঘ) ব্যাখ্যা ৪ : ডুপ্লে, কাউন্ট লালির মতো উদ্যমী ও দক্ষ ব্যক্তিত্ব এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন
৩৪। এলিজা ইম্পে ছিলেন –
(ক) সেনানায়ক
(খ) সমাজসেবক
(গ) দারোগা
(ঘ) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি
৩৫। রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল –
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭১ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৭৪ খ্রিস্টাব্দে
৩৬। নিম্নলিখিত কারখানাগুলির মধ্যে কোনটি বেমানান?
(ক) দি ওরিয়েন্টাল মিল
(খ) এম্প্রেস মিল
(গ) বাউড়িয়া কটন মিল
(ঘ) স্বদেশি মিল
৩৭। আধুনিক পুলিশি ব্যবস্থার জনক ছিলেন –
(ক) ওয়ারেন হেস্টিংস
(খ) কর্নওয়ালিস
(গ) ক্যানিং
(ঘ) চার্লস মেটকাফ
৩৮। ঘোরতর সাম্রাজ্যবাদী হিসেবে পরিচিত ভারতের গভর্নর জেনারেল A কূটনীতির দ্বারা ভারতে উপনিবেশ বিস্তারের জন্য একটি নীতি গ্রহণ করেন। এই নীতির প্রধান কথা ছিল যে, কোম্পানির দ্বারা সৃষ্ট কোনও রাজ্যের রাজার পুত্রসন্তান না থাকলে সেই নিঃসন্তান রাজার রাজ্যটি কোম্পানি দখল করবে। এই নীতি দ্বারা ঝাঁসি রাজ্যটি অধিকার করা হয়। নীতিটি B নামে পরিচিত। এখানে কোন্ গভর্নর জেনারেল এবং নীতির কথা বলা হচ্ছে?
বিকল্পসমূহ : (ক) A = লর্ড ওয়েলেসলি, B = অধীনতামূলক মিত্রতা নীতি
(খ) A = রবার্ট ক্লাইভ, B = দ্বৈতশাসন
(গ) A = লর্ড ডালহৌসি, B = স্বত্ববিলোপ নীতি
(ঘ) A = লর্ড কার্জন, B = ইয়ংহাসব্যান্ড মিশন
৩৯। বিবৃতি (A) : চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা ধার্য রাজস্ব প্রদানে ব্যর্থ হয়েছিলেন।
কারণ (R) : সূর্যাস্ত আইন অনুসারে, নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার পূর্বে কোনও জমিদারের ধার্য খাজনা যদি প্রদান না করা যেত, তবে সেই জমিদারের জমিদারি নিলামে অপর কোনও জমিদারকে বন্দোবস্ত দেওয়া হত।
বিকল্পসমূহ : (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা
(খ) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক কিন্তু কারণ (R) বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা নয়
(গ) বিবৃতি (A) সঠিক কিন্তু কারণ (R) ভুল
(ঘ) বিবৃতি (A) ভুল কিন্তু কারণ (R) সঠিক
৪০। রেগুলেটিং আইন তৈরি হয় –
(ক) ওয়ারেন হেস্টিংস-এর আমলে
(খ) কর্নওয়ালিসের আমলে
(গ) নর্থব্রুকের আমলে
(ঘ) ক্যানিং-এর আমলে
১। (ক) মইনউদ্দিন চিশতি ২। (ক) আবদুর রজ্জাক ৩। (খ) আবদুর রজ্জাক ৪। (গ) নবদ্বীপকে ৫। (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ৬। (ঘ) দিল্লি ৭। (ক) কবীর ৮। (ক) 1-D, 2-C, 3-B, 4-A ৯। (খ) আরবি ১০। (ক) ১৩৩৬ খ্রিস্টাব্দে ১১। (গ) 1-B, 2-C, 3-D, 4-A ১২। (ঘ) হাসান গঙ্গু (আলাউদ্দিন হাসান বাহমন শাহ) ১৩। (ঘ) খাজা বাকিবিল্লাহ ১৪। (ক) কৃষ্ণদাস কবিরাজ ১৫। (ক) সঙ্গম বংশ ১৬। (খ) i, ii, iv সঠিক এবং iii ভুল ১৭। (ক) দ্বিতীয় বিরুপাক্ষ ১৮। (ঘ) দ্বিতীয় বাজিরাও-এর সঙ্গে ১৯। (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ২০। (ক) জে এ হবসন ২১। (গ) গোলমরিচকে ২২। (খ) 1-C, 2-A, 3-B, 4-D ২৩। (খ) আমেরিগো ভেসপুচি ২৪। (ঘ) দশরথ গুহা ২৫। (গ) হবসন ২৬। (খ) বিসমার্ক ২৭। (খ) আফ্রিকা ২৮। (গ) i, ii ঠিক এবং iii, iv ভুল ২৯। (গ) ওয়ারেন হেস্টিংস ৩০। (গ) ২৩ জুন ৩১। (ঘ) 1-D, 2-C, 3-A, 4-B ৩২। (গ) বাণিজ্যিক ছাড়পত্র ৩৩। (খ) ব্যাখ্যা ২ : ইংল্যান্ডে রাজশক্তির পৃষ্ঠপোষকতা এবং বেসরকারি উদ্যোগ শুরু হয়েছিল ৩৪। (ঘ) সুপ্রিমকোর্টের প্রথম প্রধান বিচারপতি ৩৫। (গ) ১৭৭৩ খ্রিস্টাব্দে ৩৬। (গ) বাউড়িয়া কটন মিল ৩৭। (খ) কর্নওয়ালিস ৩৮। (গ) A = লর্ড ডালহৌসি, B = স্বত্ববিলোপ নীতি ৩৯। (ক) বিবৃতি (A) এবং কারণ (R) দুটিই সঠিক এবং কারণ (R) হল বিবৃতি (A)-এর সঠিক ব্যাখ্যা ৪০। (ক) ওয়ারেন হেস্টিংস-এর আমলে