দ্বিতীয় বিশ্বযুদ্ধ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

১। প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?

(ক) ১৯ বছর

(খ) ২০ বছর

(গ) ২১ বছর

(ঘ) ২২ বছর

খ

২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় –

(ক) ১ সেপ্টেম্বর

(খ) ২ সেপ্টেম্বর

(গ) ৩ সেপ্টেম্বর

(ঘ) ৪ সেপ্টেম্বর

গ

৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য অনেকেই দায়ী করে থাকেন –

(ক) প্যারিসের সন্ধি কে

(খ) ভার্সাই সন্ধি কে

(গ) ট্রিয়াননের সন্ধি কে

(ঘ) সেভরের সন্ধি কে

খ

৪। “দ্বিতীয় বিশ্বযুদ্ধ হল হিটলারের যুদ্ধ। তিনি এই যুদ্ধের পরিকল্পনা করেছিলেন, তিনিই যুদ্ধ আরম্ভ করেছিলেন এবং শেষ পর্যন্ত তিনিই পরাজিত হয়েছিলেন।” – কথাটি বলেছেন –

(ক) ডেভিড টমসন

(খ) এ জে পি টেলর

(গ) হবসবম

(ঘ) ই এল উডওয়আর্ড

ঘ

৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ধরা হয় –

(ক) হিটলারের পোল্যাণ্ড আক্রমণকে

(খ) মুসোলিনির আবিসিনিয়া আক্রমণকে

(গ) স্পেনের গৃহযুদ্ধকে

(ঘ) হিটলারের অস্ট্রিয়া আক্রমণকে

ক

৬। জাপান মাঞ্চুরিয়া দখল করে –

(ক) ১৯২৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩২ খ্রিস্টাব্দে

গ

৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান দেশ ছিল –

(ক) জার্মানি

(খ) জাপান

(গ) ইতালি

(ঘ) উপরের সবগুলি

ঘ

৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির পক্ষে প্রধান দেশ ছিল –

(ক) ইংল্যান্ড ও ফ্রান্স

(খ) রাশিয়া

(গ) আমেরিকা

(ঘ) উপরের সবগুলি

ঘ

৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হল –

(ক) হিটলারের পোল্যাণ্ড আক্রমণ

(খ) মুসোলিনির আবিসিনিয়া আক্রমণ

(গ) স্পেনের গৃহযুদ্ধ

(ঘ) হিটলারের অস্ট্রিয়া আক্রমণ

ক

১০। হিটলার পোল্যাণ্ড আক্রমণ করে –

(ক) ৩ সেপ্টেম্বর

(খ) ২ সেপ্টেম্বর

(গ) ১ সেপ্টেম্বর

(ঘ) ৩১ আগস্ট

গ

১১। ব্লিৎসক্রিতা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি কর্তৃক গৃহীত –

(ক) বিমান বাহিনী

(খ) যুদ্ধ পদ্ধতি

(গ) নৌ বাহিনী

(ঘ) কোনোটিই নয়

খ

১২। জার্মানির সাথে চুক্তি অনুযায়ী রাশিয়া পূর্ব পোল্যাণ্ড আক্রমণ করে –

(ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

ঘ

১৩। রাশিয়া ফিনল্যান্ড দখল করে ৩০ নভেম্বর –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৩৮ খ্রিস্টাব্দে

ক

১৪। জুন ১৯৪০ খ্রিস্টাব্দে এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া দখল করে –

(ক) জার্মানি

(খ) ফ্রান্স

(গ) রাশিয়া

(ঘ) ইতালি

গ

১৫। হিটলার নরওয়ে ও ডেনমার্ক আক্রমণ করেন –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) কোনোটিই নয়

খ

১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) উইনস্টন চার্চিল

(খ) ক্লিমেন্ট এটলি

(গ) ফিলিপ পেঁতা

(ঘ) নেভিল চেম্বারলেন

ঘ

১৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) উইনস্টন চার্চিল

(খ) ক্লিমেন্ট এটলি

(গ) ফিলিপ পেঁতা

(ঘ) এদের কেউ নয়

ক

১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকালে ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন –

(ক) ফিলিপ পেঁতা

(খ) দালাদিয়ের

(গ) পল রেনোঁ

(ঘ) এদের কেউ নয়

খ

১৯। ইঙ্গ ফরাসি ও মিত্রবাহিনীর বিশাল সেনাদলকে ইংল্যান্ডে সরিয়ে আনার ঘটনাকে ‘আশ্চর্যজনক নিস্কৃতি’ বলে অভিহিত করেছেন –

(ক) হিটলার

(খ) দালাদিয়ের

(গ) স্ট্যালিন

(ঘ) উইনস্টন চার্চিল

ঘ

২০। ফরাসিরা জার্মান প্রতিনিধিদের কাছে আত্মসমর্পণ করে ২১ নভেম্বর –

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ক

২১। ‘সমুদ্র সিংহ অভিযান’ নামে পরিচিত ছিল হিটলারের –

(ক) ফ্রান্স অভিযান

(খ) রাশিয়া অভিযান

(গ) ইংল্যান্ড অভিযান

(ঘ) আমেরিকা অভিযান

গ

২২। ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে ব্যর্থ হয়ে হিটলার আক্রমণ করেন –

(ক) ফ্রান্স

(খ) রাশিয়া

(গ) আমেরিকা

(ঘ) ভারত

খ

২৩। হিটলার রাশিয়া আক্রমণ করেন ২২ জুন –

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে

ঘ

২৪। ১৯৪১ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল চুক্তিবদ্ধ হন –

(ক) রাশিয়ার সাথে

(খ) ফ্রান্সের সাথে

(গ) জার্মানির সাথে

(ঘ) ইতালির সাথে

ক

২৫। লেন্ড লিজ আইন গ্ৰহণ করে –

(ক) রাশিয়া

(খ) ইংল্যান্ড

(গ) আমেরিকা

(ঘ) ফ্রান্স

গ

২৬। বিখ্যাত স্ট্যালিনগ্ৰাডের যুদ্ধ শুরু হয় সেপ্টেম্বর –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ঘ

২৭। স্ট্যালিনগ্ৰাডের যুদ্ধে রুশ সেনাপতি ছিলেন –

(ক) মার্শাল ঝুকভ

(খ) স্ট্যালিন

(গ) মলোটভ

(ঘ) ভন পাউলাস

ক

২৮। জানুয়ারি ১৯৪৩ খ্রিস্টাব্দে স্ট্যালিনগ্ৰাডের যুদ্ধে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেন জার্মান সেনাপতি –

(ক) হিটলার

(খ) গোয়েবলস

(গ) ভন পাউলাস

(ঘ) মার্শাল ঝুকভ

গ

২৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেন মার্কিন রাষ্ট্রপতি –

(ক) হ্যারি ট্রুম্যান

(খ) রুজভেল্ট

(গ) জর্জ মার্শাল

(ঘ) এদের কেউ নয়

খ

৩০। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি হল –

(ক) অর্থ সরবরাহ

(খ) যুদ্ধ পদ্ধতি

(গ) জনবল সরবরাহ

(ঘ) অর্থের বিনিময়ে সমরাস্ত্র সরবরাহ

ঘ

৩১। ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে –

(ক) আমেরিকা

(খ) রাশিয়া

(গ) জার্মানি

(ঘ) ফ্রান্স

ক

৩২। মার্কিন সেনেট লেণ্ড লিজ আইন পাস করে মার্চ –

(ক) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪০ খ্রিস্টাব্দ

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

গ

৩৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয় –

(ক) জার্মানি

(খ) আমেরিকা

(গ) জাপান

(ঘ) ইংল্যান্ড

খ

৩৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপান, ইতালি ও জার্মানির মধ্যে ত্রিপাক্ষিক অক্ষ চুক্তি সম্পাদিত হয় –

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(গ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

ঘ

৩৫। ১৬ই অক্টোবর ১৯৪১ খ্রিস্টাব্দে জাপানের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন –

(ক) হিদেকি তোজো

(খ) মিকাডো

(গ) শোগুন

(ঘ) এদের কেউ নয়

ক

৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে হাওয়ায় দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নলহাটি পার্ল হারবারে জাপানি আক্রমণ ঘটে ১৯৪১ খ্রিস্টাব্দের –

(ক) ৫ ডিসেম্বর

(খ) ৬ ডিসেম্বর

(গ) ৭ ডিসেম্বর

(ঘ) ৮ ডিসেম্বর

গ

৩৭। আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ১৯৪১ খ্রিস্টাব্দের –

(ক) ৭ ডিসেম্বর

(খ) ৮ ডিসেম্বর

(গ) ৯ ডিসেম্বর

(ঘ) ১০ ডিসেম্বর

খ

৩৮। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে –

(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে

ঘ

৩৯। মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে ১০ জুন –

(ক) ১৯৪০ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ক

৪০। কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করেন?

(ক) রাশিয়া

(খ) ইংল্যান্ড

(গ) ফ্রান্স

(ঘ) আমেরিকা

গ

৪১। মুসোলিনি ও তার সরকারকে বরখাস্ত করা হয় ২৪ জুলাই –

(ক) ১৯৪২ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

খ

৪২। ইতালি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে ৩ সেপ্টেম্বর –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

ঘ

৪৩। মুসোলিনি ধরা পড়েন ২৮ এপ্রিল –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ক

৪৪। মিত্র বাহিনী ইতালির রাজধানীর রুম দখল করে ৪ জুন –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

খ

৪৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি ডে (Deliverance Day) বা মুক্তি দিবস নামে পরিচিত ১৯৪৪ খ্রিস্টাব্দের –

(ক) ৩ জুন

(খ) ৪ জুন

(গ) ৫ জুন

(ঘ) ৬ জুন

ঘ

৪৬। দ্বিতীয় রণাঙ্গণ অর্থাৎ ফ্রান্সের নর্মান্ডিতে সেনা অবতরণ করা হয় ১৯৪৪ খ্রিস্টাব্দের –

(ক) ৬ জুন

(খ) ৫ জুন

(গ) ৪ জুন

(ঘ) ৩ জুন

ক

৪৭। দ্বিতীয় রণাঙ্গণের অভিযানের দায়িত্বে ছিলেন মার্কিন সেনাপতি –

(ক) জেনারেল নগুয়েন

(খ) জেনারেল ফ্রাঙ্কো

(গ) জেনারেল আইজেন হাওয়ার

(ঘ) এদের কেউ নয়

গ

৪৮। অপারেশন ওভারলর্ড নামে খ্যাত ফরাসি ভূখণ্ডে — বিরোধী অভিযান।

(ক) ইতালি

(খ) জার্মানি

(গ) জাপান

(ঘ) কোনোটিই নয়

খ

৪৯। মিত্র বাহিনী রাজধানী প্যারিস দখল করে ২৫ আগস্ট –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) কোনোটিই নয়

খ

৫০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ মুহূর্তে মার্কিন রাষ্ট্রপতি নিযুক্ত হন –

(ক) আইজেন হাওয়ার

(খ) জর্জ মার্শাল

(গ) রুজভেল্ট

(ঘ) ট্রুম্যান

ঘ

৫১। লাল ফৌজ বার্লিন দখল করে ২ মে –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ক

৫২। ইভা ব্রাউন ছিলেন হিটলারের –

(ক) উপপত্নী

(খ) স্ত্রী

(গ) ক ও খ উভয়েই

(ঘ) মিত্র

গ

৫৩। হিটলার সংস্কৃত আত্মহত্যা করেন ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ২৯ এপ্রিল

(খ) ৩০ এপ্রিল

(গ) ১ মে

(ঘ) ২ মে

খ

৫৪। জার্মান নৌ সেনাপতি এডমিরাল ডোনিজ বেতার ভাষণের মাধ্যমে হিটলারের মৃত্যুর সংবাদ প্রচার করেন –

(ক) ২৯ এপ্রিল

(খ) ৩০ এপ্রিল

(গ) ১ মে

(ঘ) ২ মে

গ

৫৫। জার্মানি আনুষ্ঠানিকভাবে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ৬ মে

(খ) ৭ মে

(গ) ৮ মে

(ঘ) ৯ মে

খ

৫৬। সমগ্র ইউরোপে বিজয় দিবস পালিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ১১ মে

(খ) ১০ মে

(গ) ৯ মে

(ঘ) ৮ মে

ঘ

৫৭। পোটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৭ই জুলাই –

(ক) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪২ খ্রিস্টাব্দে

ক

৫৮। বিশ্বযুদ্ধে প্রথম আণবিক বোমা ব্যবহার করে –

(ক) রাশিয়া

(খ) জার্মানি

(গ) আমেরিকা

(ঘ) ফ্রান্স

গ

৫৯। জাপানের হিরোশিমা শহরে আমেরিকা বোমা নিক্ষেপ করে ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ৯ আগস্ট

(খ) ৬ আগস্ট

(গ) ৫ আগস্ট

(ঘ) ৭ আগস্ট

খ

৬০। জাপানের নাগাসাকি শহরে আণবিক বোমা নিক্ষেপ করা হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের

(ক) ৬ আগস্ট

(খ) ৭ আগস্ট

(গ) ৮ আগস্ট

(ঘ) ৯ আগস্ট

ঘ

৬১। জাপান আত্মসমর্পনে রাজি হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ১৪ আগস্ট

(খ) ১৫ আগস্ট

(গ) ১৬ আগস্ট

(ঘ) ১৭ আগস্ট

ক

৬২। জাপান আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ৩১ আগস্ট

(খ) ১ সেপ্টেম্বর

(গ) ২ সেপ্টেম্বর

(ঘ) ৩ সেপ্টেম্বর

গ

৬৩। ক্রিমিয়ার ইয়াল্টা শহরে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি –

(ক) ১৯৪৪ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪৫ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪৬ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪৩ খ্রিস্টাব্দে

খ

৬৪। ইয়াল্টা সম্মেলনে উপস্থিত থাকেন –

(ক) রুজভেল্ট

(খ) চার্চিল

(গ) স্ট্যালিন

(ঘ) উপরে সকলেই

ঘ

৬৫। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করা হয় –

(ক) ইয়াল্টা সম্মেলনে

(খ) ওয়াশিংটন সম্মেলনে

(গ) পোটসডাম সম্মেলনে

(ঘ) মস্কো সম্মেলনে

ক

৬৬। পোটসডাম সম্মেলনে উপস্থিত ছিলেন –

(ক) মার্শাল স্ট্যালিন

(খ) হ্যারি ট্রুম্যান

(গ) ক্লিমেন্ট এটলি

(ঘ) উপরের সকলেই

ঘ

৬৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে সূত্রপাত ঘটে –

(ক) ঠাণ্ডা লড়াইয়ের

(খ) তৃতীয় বিশ্বযুদ্ধের

(গ) জাতিসংঘের

(ঘ) কোনোটিই নয়

ক

৬৮। ১৯৪৩ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন প্রতিষ্ঠিত হয় –

(ক) প্যারিস শহরে

(খ) মস্কো শহরে

(গ) ওয়াশিংটন শহরে

(ঘ) বার্লিন শহরে

গ

৬৯। জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন প্রতিষ্ঠায় প্রধান উদ্যোক্তা ছিলেন ব্রিটেন প্রধানমন্ত্রী –

(ক) নেভিল চেম্বারলেন

(খ) উইনস্টন চার্চিল

(গ) ক্লিমেন্ট এটলি

(ঘ) এদের কেউ নয়

খ

৭০। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ব্যাপারে প্রধান ভূমিকা গ্রহণ করেন –

(ক) উড্রো উইলসন

(খ) উইনস্টন চার্চিল

(গ) হ্যারি ট্রুম্যান

(ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট

ঘ

৭১। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ খ্রিস্টাব্দের –

(ক) ২৪ অক্টোবর

(খ) ২৫ অক্টোবর

(গ) ২২ অক্টোবর

(ঘ) ২৩ অক্টোবর

ক

৭২। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের মধ্যে প্রিন্স অব ওয়েলস যুদ্ধ জাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় ৯ আগস্ট –

(ক) ১৯৪৩ খ্রিস্টাব্দে

(খ) ১৯৪২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪১ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে

গ

৭৩। সম্মিলিত জাতিপুঞ্জের ঘোষণাপত্র নামক দলিলে স্বাক্ষর করা হয় –

(ক) মস্কো সম্মেলনে

(খ) ওয়াশিংটন সম্মেলনে

(গ) তেহরান সম্মেলনে

(ঘ) ইয়াল্টা সম্মেলনে

খ

৭৪। ইউনাইটেড নেশনস শব্দ দুটি জয়ন করা হয় –

(ক) ডেকামেরণ গ্ৰন্থ থেকে

(খ) ওথেলো নাটক থেকে

(গ) ওয়ার অ্যান্ড পিস উপন্যাস থেকে

(ঘ) চাইল্ড হেরাল্ড কবিতা থেকে

ঘ

৭৫। চাইল্ড হেরাল্ড কবিতার রচয়িতা হলেন –

(ক) লর্ড বায়রন

(খ) জন কিটস

(গ) শেক্সপিয়ার

(ঘ) রুজভেল্ট

ক

৭৬। কোন দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়?

(ক) ২২ অক্টোবর

(খ) ২৩ অক্টোবর

(গ) ২৪ অক্টোবর

(ঘ) ২৫ অক্টোবর

গ

৭৭। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি মৌলিক নীতির উল্লেখ আছে –

(ক) ছটি

(খ) সাতটি

(গ) আটটি

(ঘ) নয়টি

খ

৭৮। জাতিপুঞ্জের সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ তথা সনদ সদস্য ছিল –

(ক) ৪৮ টি দেশ

(খ) ৪৯ টি দেশ

(গ) ৫০ টি দেশ

(ঘ) ৫১ টি দেশ

ঘ

৭৯। জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল –

(ক) পাঁচটি

(খ) চারটি

(গ) তিনটি

(ঘ) ছয়টি

ক

৮০। জাতিপুঞ্জের স্থায়ী সদস্য রাষ্ট্র ছিল না –

(ক) আমেরিকা ও চীন

(খ) ইংল্যান্ড ও ফ্রান্স

(গ) জাপান ও জার্মানি

(ঘ) সোভিয়েত রাশিয়া

গ

৮১। জাতিপুঞ্জের ভেটো প্রদানের ক্ষমতা ছিল –

(ক) যে কোনো সদস্য রাষ্ট্রের

(খ) স্থায়ী সদস্য রাষ্ট্রের

(গ) সনদ সদস্য রাষ্ট্রের

(ঘ) এদের কোনোটিই নয়

খ

৮২। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সংস্থা ছিল –

(ক) তিনটি

(খ) চারটি

(গ) পাঁচটি

(ঘ) ছয়টি

ঘ

৮৩। জাতিপুঞ্জের সদর দপ্তর বা প্রধান কার্যালয় অবস্থিত –

(ক) নিউ ইয়র্ক শহরে

(খ) জেনেভা শহরে

(গ) প্যারিস শহরে

(ঘ) মস্কো শহরে

ক

৮৪। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী –

(ক) বান কি মুন

(খ) এরিক ড্রুমন্ড

(গ) ট্রিগভি লি

(ঘ) এদের কেউ নয়

গ

৮৫। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বান কি মুন ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন –

(ক) প্রধানমন্ত্রী

(খ) বিদেশ মন্ত্রী

(গ) অর্থমন্ত্রী

(ঘ) কোনোটিই নয়

খ

৮৬। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন –

(ক) ট্রিগভি লি

(খ) এরিক ড্রুমন্ড

(গ) বান কি মুন

(ঘ) আন্তোনিও গুতেরেস

ঘ

৮৭। সম্মিলিত জাতিপুঞ্জের অন্তর্গত আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত নেদারল্যান্ডসের –

(ক) হেগ শহরে

(খ) আমস্টারডাম শহরে

(গ) রটারডাম শহরে

(ঘ) উট্রেখট শহরে

ক

৮৮। কতজন বিচারপতি নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের আন্তর্জাতিক বিচারালয় গঠিত?

(ক) ১৩ জন

(খ) ১৪ জন

(গ) ১৫ জন

(ঘ) ১৬ জন

গ

৮৯। রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কার করা হয় –

(ক) ১৯৩৮ খ্রিস্টাব্দে

(খ) ১৯৩৯ খ্রিস্টাব্দে

(গ) ১৯৪০ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯৪১ খ্রিস্টাব্দে

খ

৯০। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ইন্দোনেশিয়া দখল করে –

(ক) জার্মানি

(খ) ইংল্যান্ড

(গ) ফ্রান্স

(ঘ) জাপান

ঘ

Leave a Comment