দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা হতে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব আলোচনা করা হল।
আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব
প্রশ্ন:- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
ভূমিকা :- ঊনবিংশ শতকের শেষভাগে ভারতে সংবাদপত্রের প্রকাশ শুরু হয়। আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হল সমসাময়িক বিভিন্ন সাময়িকপত্র ও সংবাদপত্র।
বিভিন্ন সংবাদপত্র
যেসব সংবাদপত্র ও সাময়িকপত্র ঐতিহাসিক উপাদান রূপে স্বীকৃত সেগুলি হল বেঙ্গল গেজেট পত্রিকা, দিগদর্শনপত্রিকা, সমাচার দর্পণ পত্রিকা, সম্বাদ কৌমুদীপত্রিকা, তত্ত্ববোধিনী পত্রিকা, সম্বাদ প্রভাকর পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, সোমপ্রকাশপত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, সঞ্জীবনী পত্রিকা, সন্ধ্যাপত্রিকা, কেশরীপত্রিকা, মারাঠীপত্রিকা প্রভৃতি।
রাজনীতি
ব্রিটিশ শাসনকালে প্রকাশিত সাময়িকপত্র ও সংবাদপত্রগুলিতে সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলি, যেমন – ব্রিটিশদের শাসননীতি, ভারতীয়দের মনোভাব প্রভৃতি বিষয়ের উল্লেখ পাওয়া যায়। এইসব তথ্য আধুনিক ভারতের রাজনৈতিক ইতিহাস রচনার সময় যথেষ্ট সহায়তা করতে পারে।
সমাজ
সমকালীন ভারতীয় সংবাদপত্রগুলিতে উচ্চবিত্ত থেকে সাধারণ মানুষের সমাজ, সংস্কৃতি প্রভৃতি বিষয়ক বিভিন্ন ঘটনার খবরাখবর নিয়মিত ছাপা হত। এইসব তথ্যাদি থেকে ব্রিটিশ-ভারতীয় সমাজ-সংস্কৃতি সম্পর্কে নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায় ।
শোষণ
আধুনিক ভারতের ইতিহাসে ব্রিটিশ শোষণ ও অত্যাচারের নানা ঘটনাবলি সমসাময়িক সংবাদপত্রগুলিতে নিয়মিত ছাপা হত। এইসব তথ্যাদি শোষণ ও অত্যাচারের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান।
অসন্তোষ
ব্রিটিশ সরকার, জমিদার ও মহাজনদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়রা বিভিন্ন বিদ্রোহ-আন্দোলন শুরু করে। এইসব খবর নিয়মিত সংবাদপত্রগুলিতে প্রকাশিত হত। এইসব খবরের তথ্যাদি আধুনিক ভারতের ইতিহাস রচনায় খুবই সাহায্য করে।
জনমতের প্রতিফলন
বিভিন্ন ঘটনা সম্পর্কে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি সমকালীন সংবাদপত্রগুলিতে প্রকাশিত হত। এর ফলে সংবাদপত্রগুলিতে সমকালীন সাধারণ মানুষের মতামতেরও প্রতিফলন ঘটতে দেখা যায়।
উপসংহার:- সার্বিক ও সাম্প্রতিক তথ্যে সমৃদ্ধ সংবাদপত্র ও সাময়িকপত্রগুলি সমকালীন সময়ের প্রতিদিনকার তথ্য সরবরাহ করে থাকে। তাই আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এগুলির বিশেষ গুরুত্ব আছে।
সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর
১.১. আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য
- আধুনিককালে ইতিহাসচর্চার নানা বৈচিত্র্যপূর্ণ দিকগুলি উল্লেখ করো।
- বিগত শতকে ইতিহাসচর্চার প্রধান বিষয়বস্তুগুলি কী ছিল?
(১.১.ক.) নতুন সামাজিক ইতিহাস
- নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
- ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?
- ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? কোন্ দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়?
(১.১.খ.) খেলার ইতিহাস
- সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?
(১.১.গ.) খাদ্যাভাসের ইতিহাস
- সাম্প্রতিককালের খ্যাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ঘ.) শিল্পচর্চার ইতিহাস (সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র)
- দৃশ্যশিল্পের শাখা হিসেবে নৃত্যশিল্পের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
- সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে?
- সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাসে নাটকের ইতিহাসচর্চা কীভাবে কীরূপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
- সাম্প্রতিককালে শিল্পচর্চার কোন শাখাগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে? শিল্পের ইতিহাসচর্চায় সংগীত কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
(১.১.ঙ.) পোশাক পরিচ্ছদের ইতিহাস
- সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
- সাম্প্রতিককালে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা কী?
(১.১.চ.) যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস
- যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ছ.) দৃশ্য শিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি)
- দৃশ্য শিল্পের ক্ষেত্রে চিত্রকলা ও ফোটোগ্রাফির ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
- আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির গুরুত্ব কী?
(১.১.জ.) স্থাপত্যের ইতিহাস
- আধুনিককালে স্থাপত্যের ইতিহাসচর্চার পরিচয় দাও।
(১.১.ঝ.) স্থানীয় ইতিহাস
- স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ঞ.) শহরের ইতিহাস
- শহরের ইতিহাস ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ট.) সামরিক ইতিহাস
- সামরিক ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ঠ.) পরিবেশের ইতিহাস
- সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
(১.১.ড.) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস
- সাম্প্রতিককালে বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো।
- সাম্প্রতিককালে চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার পরিচয় দাও।
(১.১.ঢ.) নারী ইতিহাস
- নারী ইতিহাস সম্পর্কে টীকা লেখ।
- নারী ইতিহাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।
এইসব ইতিহাসচর্চার ধারার মূল বৈশিষ্ট্যসমূহ অতিসংক্ষিপ্ত আলোচনা করে ইতিহাসের বিভিন্ন দিকের ধারণা।(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।
১.২. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি
- আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?
(১.২.ক.) সরকারি নথিপত্র (পুলিশ/গোয়েন্দা/সরকারি আধিকারিকদের প্রতিবেদন/ বিবরণ/চিঠিপত্র)
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?
(১.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথা {সত্তর বৎসর (বিপিনচন্দ্র পাল), জীবনস্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর), জীবনের ঝরাপাতা (সরলা দেবী চৌধুরাণী)}
- আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ এর গুরুত্ব কী ?
- ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী ছিল?
- জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
- ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ এর গুরুত্ব কী ?
(১.২.গ.) চিঠিপত্র {ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি (Letters from a Father to His Daughter)}
- আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
- ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কি ছিল?
- ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কী?
(১.২.ঘ.) সাময়িকপত্র ও সংবাদপত্র (বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ)
- আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
- আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
- সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?
টুকরো কথা
আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার। ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা।
- ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেটের সুবিধা কী?
- ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?
উপরের উপাদানগুলি ব্যবহারের পদ্ধতি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।
It helped me very much
thank you