লোভনীয় পাউরুটির পোয়া পিঠা
পাউরুটির পোয়া পিঠা বানানোর উপকরণ
- ৭ টা পাউরুটি
- ২-৩ টেবিল চামচ চালের গুঁড়ো
- স্বাদ মতো নুন
- ১/২ কোরানো নারকোল কোরা
- প্রয়োজন মত গুঁড়ো দুধ
- ১ কাপ চিনি
- ১ কাপ সাদা তেল ভাজার জন্য
- ২ কাপ দুধ
সুস্বাদু পাউরুটির পোয়া পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে পাউরুটি গুলো গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বাটিতে পাউরুটির গুঁড়ো, চালের গুঁড়ো, নারকেল কোরা, চিনি, গুঁড়ো দুধ, অল্প নুন ও লিকুইড দুধ দিয়ে ভাল করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে।
- (২) এবার কড়াই-এ তেল গরম করে একটি হাতা দিয়ে পাউরুটির বেটার দিয়ে দিন ও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিন।
- (৩) ব্যস এবার গরম গরম পাউরুটির পোয়া পিঠা পরিবেশন করুন।