ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল।

Table of Contents

ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয়

প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।

ভূমিকা :- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে আগত ক্রিপস মিশন (১৯৪২ খ্রি.) ভারতীয়দের স্বাধীনতা দানের প্রতিশ্রুতি না দেওয়ায় ভারতীয় নেতৃবৃন্দ চরম হতাশ হন। তাই ব্রিটিশ-বিরোধী আন্দোলন আরও তীব্র হতে থাকে।

আন্দোলনের প্রস্তাব গ্রহণ

জাতীয় কংগ্রেস ৭ আগস্ট বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে। পরের দিনই জাতীয় স্তরের প্রায় সব গুরুত্বপূর্ণ নেতাকে ব্রিটিশ পুলিশ গ্রেফতার করে।

গণ আন্দোলন

নেতৃবৃন্দের গ্রেফতারের পর দেশবাসী শীর্ষ নেতাদের ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মাদ্রাজ, আসামপ্রভৃতি রাজ্যের কৃষক, নারী, ছাত্র – সর্বস্তরের ভারতবাসী এই আন্দোলনে শামিল হয়। ফলে ভারত ছাড়ো আন্দোলন শীঘ্রইগণ আন্দোলনে পরিণত হয়।

আন্দোলনের ব্যাপকতা

আন্দোলনকারীরা সরকারি দমননীতি উপেক্ষা করে বিলাতি পণ্য ও ব্রিটিশ স্কুলকলেজ বৰ্জন, মিছিল মিটিং, বিক্ষোভে অংশগ্রহণ করা, রেল-টেলিগ্রাফ টেলিফোনের যোগাযোগ বিচ্ছিন্ন করা, থানা আক্রমণ প্রভৃতি কর্মসূচিতে অংশ নেয়।

বাংলায় আন্দোলন

বাংলায় মেদিনীপুরের তমলুক, কাথি, পটাশপুর, খেজুরী, বালুরঘাট প্রভৃতি স্থানে ভারত ছাড়ো আন্দোলন প্রবল আকার ধারণ করে। তমলুকে ব্রিটিশ সরকারের বিকল্প তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়। সতীশচন্দ্র সামন্ত ছিলেন এই সরকারের প্রধান। তাঁর অনুগামীদের মধ্যে অন্যতম ছিলেন অজয় মুখোপাধ্যায় ও সুশীলচন্দ্র ধাড়া। মেদিনীপুরের ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারান।

জাতীয় নেতৃবৃন্দ

ভারত ছাড়ো আন্দোলনের বিভিন্ন নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া, নরেন্দ্র দেব, যোগেশ চ্যাটার্জি, অরুণা আসফ আলি, সুচেতা কৃপালনি, ঊষা মেটা, অচ্যুৎ পটবর্ধন প্রমুখ।

উপসংহার :- ধনী, দরিদ্র, শিক্ষিত, অশিক্ষিত জাতিধর্মনির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের ফলে ভারত ছাড়ো আন্দোলন প্রকৃত গণ আন্দোলনে পরিণত হয়। ড. রমেশচন্দ্র মজুমদার এই আন্দোলন সম্পর্কে বলেছেন—“বিয়াল্লিশের বিদ্রোহ ছিল মূলত সৈনিকের যুদ্ধ। তাঁরা স্বাধীনতার শহীদের মতো জীবন উৎসর্গ করেছিলেন।”

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

  • বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
  • নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
  • টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
  • কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
  • বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
  • বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
  • কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

  • ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

  • আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
  • উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

  • টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
  • ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
  • ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
  • ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

(৬.১.ঙ.) একা আন্দোলন

  • টীকা লেখ: একা আন্দোলন।

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

  • টীকা লেখ: বারদৌলি সত্যাগ্রহ।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

  • টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
  • বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
  • বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

  • আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
  • আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
  • আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

  • ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

  • টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
  • ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

  • বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
  • কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
  • বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।
  • কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
  • বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

  • মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
  • কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
  • ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment