সুস্বাদু গাজরের স্যুপ
গাজরের স্যুপ বানানোর উপকরণ
- ৪ টি গাজর
- ১ টি পেঁয়াজ
- ৫ কোয়া রসুন
- ২ চা চামচ / স্বাদ মতো নুন
- পরিমান মতো সাদা তেল
- ২ চা চামচ মাখন
- ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
- ২ টেবিল চামচ সাদা তেল
মুখরোচক গাজরের স্যুপ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটা পাত্রে জল ফুটতে দিন। জল ফুটলে গাজর গুলো দিয়ে ৭ মিনিট ফোটাতে হবে যাতে সেদ্ধ হয়ে যায়।
- (২) এবার একটা প্যান-এ তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন কোয়া, পেঁয়াজ কুঁচি একটু ভেঁজে নিতে হবে, তারপর সেদ্ধ করা টমেটো চটকে ওই প্যান-এ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে।
- (৩) তারপর মিক্সিতে ওই প্যান-এর সব টা ঢেলে একটা মিশ্রণ বানাতে হবে।
- (৪) এবার অন্য একটা প্যান-এ মাখন গরম করে ওই মিশ্রণটা ঢেলে স্বাদ মতো নুন আর গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামাতে হবে।
- (৫) মনে রাখবেন এটি পরিবেশন করার সময় যেন একদম গরম থাকে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে।