সুস্বাদু চন্দ্রপুলি মিষ্টি
চন্দ্রপুলি মিষ্টি বানানোর উপকরণ
- ১ কাপ নারকেল কোরা
- ১/২ কাপ খোয়া ক্ষীর
- ১/২ কাপ দুধ
- ১/২ কাপ চিনি
- ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো
- ১ চা চামচ ঘি
সুস্বাদু চন্দ্রপুলি মিষ্টি প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটা পাত্রে খোয়া ক্ষীর আর দুধ মিশিয়ে নিন। অল্প আঁচে জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে নিন।
- (২) এবার নারকেল কুরিয়ে নিন। মিক্সিতে বেটে নিন। এর মধ্যে চিনি মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিন।
- (৩) তারপর একটা কড়াইতে ১ চা চামচ ঘি দিয়ে দিন নারকেলের মিশ্রণ দিয়ে অল্প আঁচে নাড়তে থাকুন। চিনি গলে চিট চিটে হলে ক্ষীরের মিশ্রণ দিন। নাড়তে থাকুন অল্প আঁচে। খুব ভাল করে মিশে গেলে একটা মন্ড মত হবে। এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে নিন।
- (৪) এবার গরম অবস্থায় ছোট করে কেটে নিন। তারপর ছাঁচে ফেলে চন্দ্রপুলি বানিয়ে নিন।