মুখরোচক চিকেন স্যুপ
চিকেন স্যুপ বানানোর উপকরণ
- ২০০ গ্রাম বোনলেস চিকেন
- ১ টি গাজর
- ৩-৪ টে বিন্স
- অল্প পিঁয়াজ পাতার কুচি
- ১ চা চামচ আদা রসুন বাটা
- ২ টি পেঁয়াজ কুচি
- ৩-৪ টে গোলমরিচ
- স্বাদ মত গোলমরিচ গুঁড়ো
- স্বাদ মত নুন
- পরিমাণ মত তেল ও মাখন
সুস্বাদু চিকেন স্যুপ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে চিকেন ধুয়ে নুন মাখিয়ে নিন এবং পিঁয়াজ পাতা, গাজর, বিন্স টুকরো করে কেটে নিন।
- (২) এবার তেল গরম করে তাতে গোলমরিচ থেঁতো করে দিয়ে দিন এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন। তারপর আদা রসুনের বাটা দিয়ে দিন।
- (৩) তারপর গাজর, নুন ও বিন্স কুচি দিয়ে নেড়ে নিন। এবার চিকেন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ফুটতে দিন।
- (৪) সবজি ও চিকেন সিদ্ধ হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো, মাখন ও পিঁয়াজ পাতা দিয়ে মিশিয়ে নামিয়ে নিন এবং গরম গরম পরিবেশন করুন।