মুখরোচক লঙ্কার আচার
লঙ্কার আচার বানানোর উপকরণ
- ৪০০ গ্ৰাম লঙ্কা সবুজ ও লাল মেশানো
- ২ চা চামচ মৌরি
- ২ চা চামচ জিরে
- ১/২ চা চামচ মেথি
- ১ চা চামচ জোয়ান
- ২ চা চামচ গোলমরিচ
- ২ চা চামচ কালো সর্ষে
- ২ চা চামচ হলুদ সর্ষে (আমার আগেই গুড়ো করা ছিল)
- ২ চা চামচ নুন
- ১ চা চামচ হিং
- ২ চা চামচ হলুদ
- ২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
- ২ চা চামচ আমচূর পাওডার
- ২ চা চামচ বিট নুন
- ১ কাপ সর্ষের তেল
সুস্বাদু লঙ্কার আচার বানানোর পদ্ধতি
- (১) প্রথমে লঙ্কা গুলো ভালো করে ধুয়ে একটি কাপড় দিয়ে ভালো করে মূছে নিতে হবে, যেনো লঙ্কায় একফোটা জল না থাকে। এবার রোদে দিয়ে ৪-৫ ঘন্টা মতো রেখে দিন শুকিয়ে নেওয়ার জন্যে।
- (২) এবার মশলার জন্য একটি কড়াইয়ে ২ চামচ মৌরি, ২ চামচ জিরে, ১/২ চামচ মেথি, ১ চামচ জোয়ান ও ২ চামচ গোলমরিচ দিয়ে ২-৩ মিনিট মতো ভেজে নেবো।
- (৩) তারপর ২ চামচ কালো সরষে ও ২ চামচ হলুদ সর্ষে ও ভেজে নেওয়া মশলা একসঙ্গে মিক্সিতে দিয়ে মিহি করে ব্লেন্ড করে নেবো। এবার এই গুড়ো মশলার সঙ্গে ২ চামচ নুন, ১ চামচ হিং, ২ চামচ হলুদ, ২ চামচ লাল লঙ্কা গুড়ো, ২ চামচ আমচূর গুড়ো ও ২ চামচ বিটনুন মিশিয়ে নিতে হবে। ভালো করে সব মশলা মিশিয়ে নিতে হবে।
- (৪) এবার লঙ্কাগুলোর বোটা ছিড়ে মুখ কেটে ভেতরের বীজ বার করে নেবো। এবার একটি পাত্রে ১ কাপ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এবার তেল কিছুটা ঠান্ডা হলে এই গুড়ো মশলার মধ্যে ১/২ তেল দিয়ে ভালো করে মশলায় মিশিয়ে নিতে হবে।
- (৫) তারপর প্রতিটি লঙ্কায় তেল মশলা ঠেসে ঠেসে ভরে নেবো। এবার একটি কাচের বোতলে লঙ্কা গুলো ভরে বাদ বাকি তেল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে।
- (৬) এবার মুখ আটকে রোদে রাখতে হবে। ১৫ রোদে দেওয়ার পর আচার তৈরি।