বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা

দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করা হল।

Table of Contents

বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা

প্রশ্ন:- বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।

ভূমিকা :- বিশ শতকে ভারতে ব্রিটিশবিরোধী বিভিন্ন কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। এই আন্দোলনগুলির সঙ্গে কংগ্রেস ও বিভিন্ন বামপন্থী দল রাজনৈতিক সংযোগ গড়ে তুলে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা চালায়।

বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্ব

অরবিন্দ ঘোষের মতো কেউ কেউ এমন আশঙ্কা করেছিলেন যে কৃষকদের স্বার্থযুক্ত আন্দোলনে সক্রিয়তা দেখালে দেশপ্রেমিক জমিদাররা কংগ্রেসের প্রতি ক্ষুখ হতে পারেন। তাই কংগ্রেস বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের শামিল করতে রাজি ছিল না। যদিও পাঞ্জাবে লর্ড মিন্টো কর্তৃক ১৯০৭ খ্রিস্টাব্দের ক্যানাল আইনের বিরুদ্ধে লালা লাজপত রায় ও অজিত সিংহদের যুক্ত হতে দেখা যায়।

অসহযোগ আন্দোলন পর্ব

অসহযোগ আন্দোলন পর্বে ভারতের নানা স্থানে জমিদার বিরোধিতা, খাজনা বন্ধ, বিভিন্ন প্রকার কর বন্ধ, লুঠতরাজ, ছোটোখাটো সংঘর্ষ প্রভৃতির মাধ্যমে কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে। বাংলার মেদিনীপুর জেলায় বীরেন্দ্রনাথ শাসমলের নেতৃত্বে শক্তিশালী কৃষক আন্দোলন হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন ‘একা আন্দোলন’, ‘বারদৌলি সত্যাগ্রহ’ প্রভৃতিতে কৃষকদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এইসব আন্দোলনে মাদারি পাসি, বাবা গরিব দাস, বল্লভভাই প্যাটেল সহ বিভিন্ন কংগ্রেস নেতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

আইন অমান্য আন্দোলন পর্ব

আইন অমান্য আন্দোলন কালে বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব-সহ নানা স্থানে কৃষক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে। উত্তরপ্রদেশের বিভিন্ন কৃষক আন্দোলনগুলির সাথে কংগ্রেস ও বামপন্থী দলগুলি যুক্ত হয়ে পড়ে। কংগ্রেস সমাজতন্ত্রী ও কমিউনিস্ট দলগুলি কৃষকদের খাজনা দেওয়া পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব দেয়। আইন অমান্য আন্দোলন থেমে যাওয়ার পরও বামপন্থী ও কমিউনিস্ট দলগুলির নেতৃত্বে ধীর গতিতে কৃষক আন্দোলন চলতে থাকে।

ভারত ছাড়ো আন্দোলন পর্ব

ভারত ছাড়ো আন্দোলনে মধ্যবিত্ত ও প্রান্তিক কৃষকরা, এমনকি খেতমজুর শ্রেণিও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। স্টিফেন হেনিংহ্যামের মতে, পুলিশি অত্যাচারের প্রতিবাদে কৃষকরা ভারত ছাড়ো আন্দোলনে যোগ দেয়। কমিউনিস্ট পার্টি দলগতভাবে ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করলেও বহু কমিউনিস্ট নেতা এই আন্দোলনে নেতৃত্ব দেন।

উপসংহার :- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলনেকৃষকদের সক্রিয় অংশগ্রহণের জন্য কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আবার বামপন্থী ও কমিউনিস্ট দলগুলির লড়াকু নেতৃত্ব যেভাবে কৃষক আন্দোলনগুলিকে সর্বাত্মক করে তোলে তা কৃষক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।

৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

  • বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
  • নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
  • টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
  • কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
  • বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
  • বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
  • কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?

(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

  • ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?

(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।

(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন

  • আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
  • আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
  • উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?

(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

  • টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
  • ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
  • ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
  • ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
  • ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।

(৬.১.ঙ.) একা আন্দোলন

  • টীকা লেখ: একা আন্দোলন।

(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ

  • টীকা লেখ: বারদৌলি সত্যাগ্রহ।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :

  • টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
  • বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
  • বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?

(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন

  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
  • বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন

  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
  • অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন

  • আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
  • আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
  • আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।

(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন

  • ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।
  • ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।

(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি

  • টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
  • ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা

  • বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
  • কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
  • কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
  • বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।

টুকরো কথা

মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন

  • মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
  • কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
  • ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।

(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)

Leave a Comment