লোভনীয় চিড়ের পোয়া পিঠা
চিড়ের পোয়া পিঠা বানানোর উপকরণ
- ১ কাপ চিড়ে
- ২-৩ টেবিল চামচ চালের গুঁড়ো
- স্বাদ মতো নুন
- ১/২ কোরানো নারকোল কোরা
- ১/২ কাপ গুঁড়ো দুধ
- ১ কাপ চিনি
- ভাজার জন্য ১ কাপ সাদা তেল
- ২ কাপ দুধ
মুখরোচক চিড়ের পোয়া পিঠা প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে চিড়ে গুলো গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বাটিতে চিড়ের গুঁড়ো, চালের গুঁড়ো, নারকেল কোরা, চিনি, গুঁড়ো দুধ, অল্প নুন ও লিকুইড দুধ দিয়ে ভাল করে মিশিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে।
- (২) এবার কড়াই-এ তেল গরম করে একটি হাতা দিয়ে চিড়ের বেটার দিয়ে দিন ও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে নিন।
- (৩) এখন গরম গরম চিড়ের পোয়া পিঠা পরিবেশন করুন।