মুখরোচক চালতার আচার
চালতার আচার বানানোর উপকরণ
- ২ টো চালতা
- ১ কাপ আখের গুড়
- ৪ চা চামচ সর্ষের তেল
- ৩ টে লঙ্কা, ১ চামচ জিরে, ১ চামচ মৌরি, ১ চামচ ধনে শুখনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা
- স্বাদমতো নুন
- ১/২ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
- ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
- ১ চা চামচ সাদা সর্যে+১ চামচ কালো সর্ষে
- ৪ চা চামচ ভিনিগার
- ১/২ চা চামচ পাঁচ ফোড়ন ও ২টি লঙ্কা
সুস্বাদু চালতার আচার বানানোর পদ্ধতি
- (১) প্রথমে চালতার খোসা ছাড়িয়ে টুকরো করে কাট করে নিন। এবার একটা কড়াইয়ে জল দিয়ে ১/২ চামচ নুন, ১/৪ চামচ হলুদ দিয়ে ১০ মিনিট মতো ভাপিয়ে জল ঝড়িয়ে নিন। এবার শুকনো কড়াইয়ে উপরোক্ত মশলা দিয়ে ভেজে মিক্সিতে গুড়ো করে নিন।
- (২) এবার কড়াইয়ে তেল গরম হলে পাঁচ ফোড়ন ও লঙ্কা ফোড়ন দিয়ে চালতার টুকরো দিয়ে ১ মিনিট মতো নেড়েচেড়ে ১ চামচ কালো ও ১ চামচ সাদা সর্ষে ভিনিগার দিয়ে বেটে চালতার মধ্যে দিতে হবে। লঙ্কা, হলুদ ও নুন দিয়ে নাড়াচাড়া করে গুড় দিতে হবে।
- (৩) তারপর অল্প আচে সমানে নাড়িয়ে যেতে হবে। এবার ২ চামচ ভিনিগার দিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে যখন শুকনো মতো হয়ে আসবে গুড়ো ভাজা মশলা ২ চামচ দিয়ে নামিয়ে নিতে হবে। ভিনিগার দেওয়া বলে এটা অনেক দিন রেখে খাওয়া যাবে।
- (৪) ব্যস রেডি চালতার আচার। এবার জারে রেখে দীর্ঘ দিন ধরে খেতে পারেন।