সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ

দশম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায়: ইতিহাসের ধারণা হতে সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে তা আলোচনা করা হল।

Table of Contents

সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ

প্রশ্ন:- সাম্প্রতিককালে শিল্পের ইতিহাসচর্চায় চলচ্চিত্র কিভাবে গুরুত্বপূৰ্ণ হয়ে উঠেছে?

ভূমিকা :- আধুনিক যুগে সিনেমা বা চলচ্চিত্রকে অনেকেই বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম বলে মনে করে থাকেন। অগাস্ট লুমিয়ের ও লুই লুমিয়ের নামে দুই ভাই ১৮৯৫ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বরপ্যারিসে প্রথম বায়োস্কোপের সফল বাণিজ্যিক প্রদর্শনী করেন।

চলচ্চিত্র নির্মাণের কেন্দ্র

বিংশ শতকের প্রথমার্ধে আমেরিকার হলিউড এবং ভারতের বোম্বাই, চলচ্চিত্র নির্মাণের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। দাদাসাহেব ফালকের পরিচালনায় ১৯১৩ খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশের প্রথম নির্বাক ছবি ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পায়। বাংলা চলচ্চিত্রের অন্যতম কেন্দ্র হয়ে ওঠে কলকাতা, বিশেষ করেটালিগঞ্জ।

কাহিনির বৈচিত্র্য

চলচ্চিত্রের কাহিনির বিষয়বস্তু বিভিন্ন ধরনেরহয়ে থাকে। ঐতিহাসিক ঘটনা, সমকালীন সমাজের ঘটনাবলি ও পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন, ঔপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ প্রভৃতি বিভিন্ন বিষয়ে চলচ্চিত্র নির্মিত হয়। তাই সমকালীন সমাজের ঐতিহাসিক তথ্য চলচ্চিত্রের মাধ্যমে ফুটে ওঠে। উদাহরণ হিসেবে ঋত্বিক ঘটক পরিচালিত ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’ প্রভৃতি সিনেমার কথা বলা যায়। যেগুলিতে দেশভাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্‌বাস্তুদের জীবন-যন্ত্রণা স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

ইউরোপের চলচ্চিত্রের ইতিহাসচর্চা

চলচ্চিত্রের যাত্রাপথের বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল যথেষ্ট চর্চা হচ্ছে। এই বিষয়ে কয়েকটি উল্লেখযোগ্য ইংরেজি গ্রন্থ হল পাম কুকের ‘দি সিনেমা বুক’, জিওফ্রে নাওয়েল স্মিথের’দ্য অক্সফোর্ড হিস্ট্রি অব ওয়ার্ল্ড সিনেমা’ প্রভৃতি।

বাংলায় চলচ্চিত্রের ইতিহাসচর্চা

চলচ্চিত্রের ইতিহাসচর্চায় বাংলার খ্যাতি কোনো অংশে কম নয়। এই বিষয়ে ঋত্বিক ঘটকের ‘চলচ্চিত্র, মানুষ এবং আরও কিছু’, সত্যজিৎ রায়ের ‘একেই বলে শুটিং’ ও ‘বিষয় চলচ্চিত্র’ তপন সিংহের ‘চলচ্চিত্র আজীবন’, অপূর্ব কুমার কুন্ডুর ‘ইউরোপের চলচ্চিত্র’, নির্মাল্য আচার্যর ‘শতবর্ষে চলচ্চিত্র’, জাকির হোসেন রাজুর ‘চলচ্চিত্রের চালচিত্র’, ফারহানা মিলির ‘সিনেমা এলো কেমন করে’, সঞ্জয় মুখোপাধ্যায়ের ‘দেখার রকমফের : ঋত্বিক ও সত্যজিৎ’ প্রভৃতি উল্লেখযোগ্য গ্ৰন্থ।

উপসংহার :- চলচ্চিত্র সবযুগেই সমাজের আয়না হিসেবে কাজ করে চলেছে। সাম্প্রতিককালে চলচ্চিত্রের ইতিহাসচর্চা সামাজিক ইতিহাসের উপাদান হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর

১.১. আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য

(১.১.ক.) নতুন সামাজিক ইতিহাস

  • নতুন সামাজিক ইতিহাসের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো।
  • ‘নতুন সামাজিক ইতিহাস’-এ কাদের আলোচনা প্রাধান্য পায়? আধুনিককালে কারা নতুন সামাজিক ইতিহাসচর্চাকে জনপ্রিয় করে তুলেছেন?
  • ‘নতুন সামাজিক ইতিহাস’ কী? কোন্ দৃষ্টিভঙ্গি থেকে নতুন সামাজিক ইতিহাসের চর্চা করা হয়?

(১.১.খ.) খেলার ইতিহাস

  • সাম্প্রতিককালে খেলাধুলা ও খেলাধুলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?

(১.১.গ.) খাদ্যাভাসের ইতিহাস

  • সাম্প্রতিককালের খ্যাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঘ.) শিল্পচর্চার ইতিহাস (সংগীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র)

  • দৃশ্যশিল্পের শাখা হিসেবে নৃত্যশিল্পের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাসে নাটকের ইতিহাসচর্চা কীভাবে কীরূপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?
  • সাম্প্রতিককালে শিল্পচর্চার কোন শাখাগুলি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে উঠেছে? শিল্পের ইতিহাসচর্চায় সংগীত কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?

(১.১.ঙ.) পোশাক পরিচ্ছদের ইতিহাস

  • সাম্প্রতিককালের পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
  • সাম্প্রতিককালে পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার প্রয়োজনীয়তা কী?

(১.১.চ.) যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস

  • যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ছ.) দৃশ্য শিল্পের ইতিহাস (ছবি আঁকা, ফোটোগ্রাফি)

  • দৃশ্য শিল্পের ক্ষেত্রে চিত্রকলা ও ফোটোগ্রাফির ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।
  • আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফির ব্যবহার সম্পর্কে আলোচনা করো। অথবা, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ফোটোগ্রাফির গুরুত্ব কী?

(১.১.জ.) স্থাপত্যের ইতিহাস

  • আধুনিককালে স্থাপত্যের ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঝ.) স্থানীয় ইতিহাস

  • স্থানীয় ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঞ.) শহরের ইতিহাস

  • শহরের ইতিহাস ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ট.) সামরিক ইতিহাস

  • সামরিক ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ঠ.) পরিবেশের ইতিহাস

  • সাম্প্রতিককালে পরিবেশের ইতিহাসচর্চা সম্পর্কে আলোচনা করো।

(১.১.ড.) বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস

  • সাম্প্রতিককালে বিজ্ঞান-প্রযুক্তির ইতিহাসচর্চার সূত্রপাত ও তার প্রসার সম্পর্কে আলোচনা করো।
  • সাম্প্রতিককালে চিকিৎসাবিদ্যার ইতিহাসচর্চার পরিচয় দাও।

(১.১.ঢ.) নারী ইতিহাস

  • নারী ইতিহাস সম্পর্কে টীকা লেখ।
  • নারী ইতিহাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য লেখ।

এইসব ইতিহাসচর্চার ধারার মূল বৈশিষ্ট্যসমূহ অতিসংক্ষিপ্ত আলোচনা করে ইতিহাসের বিভিন্ন দিকের ধারণা।(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

১.২. আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি

  • আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদানগুলি কী কী?

(১.২.ক.) সরকারি নথিপত্র (পুলিশ/গোয়েন্দা/সরকারি আধিকারিকদের প্রতিবেদন/ বিবরণ/চিঠিপত্র)

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী?

(১.২.খ.) আত্মজীবনী ও স্মৃতিকথা {সত্তর বৎসর (বিপিনচন্দ্র পাল), জীবনস্মৃতি (রবীন্দ্রনাথ ঠাকুর), জীবনের ঝরাপাতা (সরলা দেবী চৌধুরাণী)}

  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মজীবনী ‘জীবনস্মৃতি’ এর গুরুত্ব কী ?
  • ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব কী ছিল?
  • জীবনের ঝরাপাতা গ্রন্থটি ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন ?
  • ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ এর গুরুত্ব কী ?

(১.২.গ.) চিঠিপত্র {ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠি (Letters from a Father to His Daughter)}

  • আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে চিঠিপত্রের গুরুত্ব কী?
  • ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির গুরুত্ব কি ছিল?
  • ইতিহাসের উপাদান হিসেবে কন্যা ইন্দিরা গান্ধীকে লেখা পিতা জওহরলাল নেহরুর চিঠিগুলি গুরুত্ব কী?

(১.২.ঘ.) সাময়িকপত্র ও সংবাদপত্র (বঙ্গদর্শন এবং সোমপ্রকাশ)

  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
  • আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িকপত্র ও সংবাদপত্রের গুরুত্ব কী?
  • সাময়িকপত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কি?

টুকরো কথা

আধুনিক ভারতের ইতিহাসচর্চায় ফোটোগ্রাফের ব্যবহার। ইতিহাসের তথ্যসংগ্রহে ইনটারনেট ব্যবহারের সুবিধা-অসুবিধা।

  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেটের সুবিধা কী?
  • ইতিহাসের তথ্যসংগ্রহের ক্ষেত্রে ইনটারনেট ব্যবহারের অসুবিধাগুলি কী?

উপরের উপাদানগুলি ব্যবহারের পদ্ধতি বিষয়ের সংক্ষিপ্ত আলোচনা (আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি)।

Leave a Comment