সুস্বাদু গুঁড়ো দুধের ভাজা মিষ্টি
গুঁড়ো দুধের ভাজা মিষ্টি বানানোর উপকরণ
- ২ কাপ গুঁড়ো দুধ
- ৩ চা চামচ সুজি
- ২ টেবিল চামচ ময়দা
- ২ টেবিল চামচ চিনি
- ১ চিমটি বেকিং সোডা
- ৫০ গ্রাম গুঁড়ো দুধ
- ১/২ চামচ এলাচ গুঁড়ো
- ১ কাপ চিনি
- ২ কাপ জল
- ২ কাপ সাদা তেল
লোভনীয় গুঁড়ো দুধের ভাজা মিষ্টি প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি পাত্রে গুঁড়ো দুধ আর সব উপকরণ একসঙ্গে মিশিয়ে হাতের তালুর সাহায্যে ঘষে নিয়ে ছানা টা নরম করে নিতে হবে।
- (২) এবার ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিতে হবে। তারপর ওই লেচি গুলো কে হাতের সাহায্যে গোল ডিম্বাকৃতি আকারে বানিয়ে নিতে হবে।
- (৩) তারপর কড়াইতে তেল দিয়ে সেটা গরম করে ওই মিষ্টি গুলো ভালো করে ভেজে নিতে হবে।
- (৪) এবার রস তৈরি করার জন্য একটা পাত্রে চিনি আর জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আর এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিতে হবে।
- (৫) রসটা একটু ফুটে আসলে ভেজে রাখা মিষ্টি গুলো রসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। এবার নামিয়ে নিয়ে ১ ঘন্টা চাপা দিয়ে রেখে দিন। মাঝে একটু উল্টে পাল্টে নিতে হবে।
- (৬) ব্যস এবার একটি প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন।