মুখরোচক গার্লিক বাটার নান
গার্লিক বাটার নান বানানোর উপকরণ
- জল ১/২ কাপ
- দুধ ১/৪ কাপ
- দই ১/২ কাপ
- তেল ১ টেবিল চামচ
- গুঁড়ো চিনি ২ টেবিল চামচ
- ময়দা ২ কাপ
- গমের আটা ১ কাপ
- বেকিং পাউডার ১ চা চামচ
- বেকিং সোডা ১/৪ চা চামচ
- লবণ স্বাদমতো
- তেল প্রয়োজন অনুযায়ী
- কালোজিরা প্রয়োজন মতো
- ধনেপাতা কুচি করা
- জল প্রয়োজন মতো
- মাখন প্রয়োজন মতো (গলানো)
- রসুন কুচি প্রয়োজন মতো
সুস্বাদু গার্লিক বাটার নান প্রস্তুত প্রণালী
- (১) একটি বড় মিক্সিং বোল নিন এবং তাতে জল, দুধ, দই, তেল এবং গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মেশান।
- (২) তারপর ময়দা, গমের আটা এবং বাকি শুকনো উপকরণগুলো যোগ করুন। যতক্ষণ না শুকনো ময়দা সব মিশে যায় মেশাতে থাকুন।
- (৩) ডো টি নিয়ে ৮-১০ মিনিট ধরে মেখে নিন যতক্ষণ না এটি মসৃণ ও কম আঠালো হয়। ডো টি মসৃণ ও কম আঠালো হয়ে গেলে শক্ত গোল বলের আকারে তৈরি করুন এবং একটি তেল ব্রাশ করা বাটিতে রাখুন।
- (৪) এবার ডো-এর উপরে কয়েক ফোঁটা তেল ছড়িয়ে দিন যাতে এটি শুকিয়ে না যায়। ভেজা কাপড় দিয়ে ঢেকে কমপক্ষে ২ ঘণ্টা রেখে দিন। সময় থাকলে আরো কিছুক্ষণ রাখতে পারেন।
- (৫) এরপর ডো টি নিয়ে সমান আকারে ভাগ করুন। গোল বল তৈরি করে তেল মাখানো প্লেটে রাখুন। ডো বলগুলোর ওপরে আবার কয়েক ফোঁটা তেল দিন যাতে শুকিয়ে না যায়।
- (৬) তারপর ভেজা কাপড় দিয়ে ঢেকে ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। এবার ডো বলগুলো রান্নার জন্য প্রস্তুত।
- (৭) নান বানানোর জন্য নন-স্টিক নয় এমন তাওয়া ব্যবহার করুন। নান তৈরির আগে তাওয়া খুব ভালোভাবে গরম করুন।
- (৮) তাওয়া গরম হয়েছে কিনা তা দেখার জন্য তাতে একটু জল ছিটান। যদি জল সাথে সাথেই শুকিয়ে যায়, তবে তাওয়া প্রস্তুত।
- (৯) একটি ডো বল নিন, ময়দায় মাখিয়ে মোটা গোল আকৃতির রুটি বেলুন। এরপর নানের উপর পর্যাপ্ত পরিমাণে কু চি করা রসুন ও ধনেপাতা ছড়িয়ে দিন। একটু বেলে নিন যাতে উপকরণগুলো লেগে যায়।
- (১০) তারপর নানের একপাশ ধরে টেনে ডিম্বাকৃতি (ওভাল) আকার দিন। চাইলে গোলও রাখতে পারেন। নানের পিছনের দিকে জল লাগিয়ে দিন। ভালো করে জল লাগাবেন, নাহলে তাওয়ায় নান আটকে থাকবে না।
- (১১) এবার তাওয়ার উপরে নানের জল লাগানো দিকটি নিচের দিকে দিয়ে রাখুন এবং আঙুল দিয়ে আলতো চাপ দিয়ে আটকে দিন।
- (১২) উচ্চ আঁচে ১০-১৫ সেকেন্ড রান্না করুন বা নানের উপর বুদবুদ দেখা দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- (১৩) এরপর তাওয়া তুলে উল্টে সরাসরি আগুনের ওপর ধরুন। নানের উপরিভাগ সোনালি বাদামি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করুন।
- (১৪) নান হয়ে গেলে তাওয়া থেকে তুলে একটি কাঠের বোর্ডে রাখুন এবং গলানো মাখন ব্রাশ করুন। আপনার গার্লিক বাটার নান প্রস্তুত।