সুস্বাদু হট এন্ড সাওয়ার স্যুপ
হট এন্ড সাওয়ার স্যুপ বানানোর উপকরণ
- ১/৪ কাপ বাধা কপি
- ১/৪ কাপ গাজর
- ১/২ ক্যাপ্সিকাম
- ৪-৫ টা ফ্রেন্চ বিন্স
- ২ চা চামচ রসুন কুচি
- ২ চা চামচ আদা কুচি
- ২ টো কাঁচা লঙ্কা কুচি
- স্বাদ মতো নুন ও চিনি
- ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
- ২ চা চামচ সোয়া সস
- ১ চা চামচ চিলি সস
- ২ চা চামচ ভিনিগার
- ২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার
- ১ টেবিল চামচ তেল /বাটার
মুখরোচক হট এন্ড সাওয়ার স্যুপ প্রস্তুত প্রণালী
- (১) প্রথমে একটি কড়াইয়ে তেল বা বাটার দিয়ে তাতে রসুন কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিয়ে তাতে সবজি গুলো সব দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
- (২) সবজি গুলো হাল্কা করে ভেজে নিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ২-৩ মিনিট পর তাতে নুন, চিনি, সোয়া সস, চিলি সস, ভিনিগার দিয়ে ভালোভাবে ফুটতে দিতে হবে।
- (৩) এবার গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিতে হবে। এখন একটা বাটিতে কনফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে স্যুপের মধ্যে ঢেলে দিতে হবে।
- (৪) স্যুপ টা একটু ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে হট এন্ড সাওয়ার স্যুপ। এই ঠান্ডায় খেতে ভীষণ ভালো লাগে।