পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2016, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৬, Class 12 History Question Paper 2016, Class XII History Question Paper 2016 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।
- History All Pdf notes for HS examination 2025
- HS History Suggestion 2025
- উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025
- উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
HS History Question Paper 2016 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০১৬)
Part – A
1. কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)
বিভাগ-ক
i. জাদুঘর কাকে বলে ? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
ii. সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি সংক্ষেপে বর্ণনা করো।
iii. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, চিনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো।
iv. চিনের চৌঠা মে (May Fourth) আন্দোলনের কারণগুলি বিশ্লেষণ করো। এই আন্দোলনের প্রভাব আলোচনা করো।
বিভাগ-খ
v. 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলি আলোচনা করো। এই আইনের গুরুত্ব কী ছিল?
vi. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল। এই ঘটনার গুরুত্ব আলোচনা করো।
vi. জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো।
অথবা, ঠাণ্ডা লড়াই বলতে কী বোঝায়? ঠান্ডা লড়াই-এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো।
viii. সার্ক কীভাবে গঠিত হয়েছিল? সার্ক-এর উদ্দেশ্যগুলি কী ছিল?
Part – B
1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
i. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ – এটি কার উক্তি?
- (a) ক্রোচের
- (b) র্যাঙ্কের
- (c) র্যালের
- (d) ই. এইচ. কার-এর
উত্তর:- (a) ক্রোচের।
ii. ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন –
- (a) কৌটিল্য
- (b) কলহন
- (c) বিলহন
- (d) কালিদাস
উত্তর:- (b) কলহন।
iii. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –
- (a) কয়লাকে
- (b) গোলমরিচকে
- (c) লবঙ্গকে
- (d) দারুচিনিকে
উত্তর:- (b) গোলমরিচকে।
iv. ভারতে এশিয়াটিক সোসাটির প্রতিষ্ঠা হয়__________খ্রিস্টাব্দে।
- (a) 1784
- (b) 1774
- (c) 1798
- (d) 1874
উত্তর:- (a) 1784
v. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
- (a) বোম্বে
- (b) গুজরাট
- (c) মাদ্রাজ
- (d) বাংলা
উত্তর:- (d) বাংলা।
vi. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও
| স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
|---|---|
| (i) ফারুকশিয়রের ফরমান | (A) 1773 |
| (ii) পিটের ভারত শাসন আইন | (B) 1717 |
| (iii) রেগুলেটিং আইন | (C) 1765 |
| (iv) কোম্পানির দেওয়ানি লাভ | (D) 1784 |
বিকল্প
- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
- (b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) -A
- (c) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
- (d) (i) – A, (ii) – B, (ii) – C, (iv) – D
উত্তর:- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
vii. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –
- (a) 1839 খ্রিস্টাব্দে
- (b) 1842 খ্রিস্টাব্দে
- (c) 1843 খ্রিস্টাব্দে
- (d) 1845 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1842 খ্রিস্টাব্দে।
viii. ‘বর্তমান ভারত’ রচনা করেন –
- (a) বিবেকানন্দ
- (b) বিদ্যাসাগর
- (c) রামমোহন
- (d) রবীন্দ্রনাথ
উত্তর:- (a) বিবেকানন্দ।
ix. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন –
- (a) দয়ানন্দ সরস্বতী
- (b) লালা হংসরাজ
- (c) কেশবচন্দ্র সেন
- (d) বাল গঙ্গাধর তিলক
উত্তর:- (a) দয়ানন্দ সরস্বতী।
x. রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?
- (a) লর্ড মিন্টো
- (b) সম্রাট বাহাদুর শাহ
- (c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
- (d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
xi. ‘Poverty and un-British rule in India’ রচনা করেন –
- (a) অরবিন্দ
- (b) গান্ধিজি
- (c) দাদাভাই নৌরজি
- (d) সুরেন্দ্রনাথ
উত্তর:- (c) দাদাভাই নৌরজি।
xii. মুসলিম লিগের কোন্ অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?
- (a) লাহোর
- (b) লক্ষ্ণৌ
- (c) মাদ্রাজ
- (d) পাঞ্জাব
উত্তর:- (a) লাহোর।
xiii. 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
- (a) ওয়াভেল
- (b) রিপন
- (c) আরউইন
- (d) ক্লাইভ
উত্তর:- (a) ওয়াভেল।
xiv. স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও
| স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
|---|---|
| (i) RIN বিদ্রোহ | (A) 1943 |
| (ii) ক্রিপস মিশন | (B) 1946 |
| (iii) লিনলিখগো প্রস্তাব | (C) 1942 |
| (iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা | (D) 1940 |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
- (b) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
- (c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
- (d) এগুলির কোনোটিই নয়।
উত্তর:- (c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
xv. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় –
- (a) 1949 খ্রিস্টাব্দে
- (b) 1948 খ্রিস্টাব্দে
- (c) 1947 খ্রিস্টাব্দে
- (d) 1849 খ্রিস্টাব্দে
উত্তর:- (a) 1949 খ্রিস্টাব্দে।
xvi. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –
- (a) মাউন্টব্যাটেন
- (b) এটলি
- (c) ক্যানিং
- (d) ওয়ারেন হেস্টিংস
উত্তর:- (a) মাউন্টব্যাটেন।
xvii. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –
- (a) 1943 খ্রিস্টাব্দে
- (b) 1944 খ্রিস্টাব্দে
- (c) 1945 খ্রিস্টাব্দে
- (d) 1946 খ্রিস্টাব্দে
উত্তর:- (c) 1945 খ্রিস্টাব্দে।
xviii. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল –
- (a) ন্যাটো
- (b) ব্রাসেলস
- (c) সিয়েটো
- (d) ওয়ারশ
উত্তর:- (a) ন্যাটো।
xix. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে?
- (a) বান্দুং
- (b) বেলগ্রেড
- (c) তেহেরান
- (d) নতুন দিল্লি
উত্তর:- (a) বান্দুং।
xx. জিওনিস্ট-দের সংগঠনের সভাপতি ছিলেন –
- (a) নাসের
- (b) বেন গুরিয়ান
- (c) ওয়াইজম্যান
- (d) আরাফত
উত্তর:- (c) ওয়াইজম্যান।
xxi. পি. সি. মহলানবীশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন?
- (a) প্রথম
- (b) দ্বিতীয়
- (c) তৃতীয়
- (d) চতুর্থ
উত্তর:- (b) দ্বিতীয়।
xxii. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে — খ্রিস্টাব্দে।
- (a) 1972
- (b) 1971
- (c) 1947
- (d) 1975
উত্তর:- (b) 1971
xxiii. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন –
- (a) ক্রুশ্চেভ
- (b) লেনিন
- (c) স্তালিন
- (d) গর্বাচেভ
উত্তর:- (d) গর্বাচেভ।
xxiv. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন –
- (a) ভাটনাগর
- (b) মেঘনাদ সাহা
- (c) রাজা রমন্না
- (d) হোমি ভাবা
উত্তর:- (d) হোমি ভাবা।
2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
i. মার্কেন্টাইলবাদ কী?
উত্তর:- ষোড়শ থেকে অষ্টাদশ শতকে ইউরোপে এক বাণিজ্যিক ব্যবস্থা চালু হয়, যেখানে সরকার রাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থায় দেশের রপ্তানি সর্বদা দেশের আমদানির পরিমাণের থেকে বেশি হত। এটি মার্কেন্টাইলবাদ নামে পরিচিত।
অথবা, 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়?
উত্তর:- ১৯১২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিম উপকূলে সুরাট বাণিজ্য বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়।
ii. কোন ইউরোপীয় দেশ চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল?
উত্তর:- ইউরোপের দেশ গুলির মধ্যে পোর্তুগাল চিনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল
অথবা, বৈদেশিক বাণিজ্যের জন্য চিনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল?
উত্তর:- চিনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটি বৈদেশিক বাণিজ্যের জন্য সীমাবদ্ধ ছিল।
iii. আলিনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে ৯ ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
iv. কোন ভূমিব্যবস্থা জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল?
উত্তর:- চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের জমির উপর মালিকানা স্বত্ব দিয়েছিল
অথবা, কে, কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন?
উত্তর:- ১৮৪৯ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন
v. চিনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়?
উত্তর:- ১৮৩৯ খ্রিস্টাব্দে চিনে আফিং আমদানি বন্ধ হয়।
অথবা, উন্মুক্ত দ্বার নীতি কী এবং কে এর প্রবক্তা?
উত্তর:- ১৮৯৯ খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন। চিনের উন্মুক্ত বাণিজ্য নীতি সবদেশের জন্য সমান হওয়াই এই নীতির মূল কথা।
vi. সাহুকার কাদের বলা হয়?
উত্তর:- দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণি সাউকার বা সাহুকার নামে পরিচিত ছিল।
vii. কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান?
উত্তর:- গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক অ্যাংলিসিস্ট-ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান।
অথবা, কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়?
উত্তর:- ভারতে পাশ্চাত্য শিক্ষার পরিকল্পনা রূপায়নের লক্ষ্যে ব্রিটিশ সরকার ১৯১৭ খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করে।
viii. কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন?
উত্তর:- কেরালায় শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন।
অথবা, চিনে কোন বছর মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল?
চিনে ১৯১৯ খ্রিস্টাব্দের ৪ মে মে ফোর্থ আন্দোলন শুরু হয়েছিল।
ix. মর্লে-মিন্টো সংস্কার আইন কবে পাস হয়?
উত্তর:- ১৯০৯ খ্রিস্টাব্দে মর্লে-মিন্টো সংস্কার আইন পাস হয়।
x. কবে এবং কাদের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয়।
অথবা, কবে ও কোথায় ভারতীয় কম্যুনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯২৫ খ্রিস্টাব্দের ২৫ ডিসেম্বর কানপুরে ভারতীয় কম্যুনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়।
xi. ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো।
উত্তর:- মন্ত্রী মিশনের তিনজন সদস্য হলেন ভারত সচিব স্যার পেথিক লরেন্স, বাণিজ্যসভার সভাপতি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস এবং নৌবাহিনীর প্রধান এ. ভি. আলেকজান্ডার।
অথবা, রশিদ আলি দিবস কবে এবং কেন পালিত হয়েছিল?
উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন রশিদ আলিকে বিচারে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয় হলে তার প্রতিক্রিয়া হিসেবে ১১ ফেব্রুয়ারি কলকাতায় ব্যাপক ছাত্র ধর্মঘট এবং ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট পালিত হয়, যা ‘রশিদ আলি দিবস’ নামে পরিচিত।
xii. হো-চি-মিন কে ছিলেন?
উত্তর:- হো-চি-মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিসংগ্রামের পথ প্রদর্শক ও প্রাণপুরুষ। তিনিই ছিলেন ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি।
অথবা, কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়।
xiii. ‘এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান কোন দেশের?
‘উত্তর:- এশিয়া এশিয়াবাসীর জন্য’ এই স্লোগান তুলেছিল জাপান।
xiv. মার্শাল পরিকল্পনা কী?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ জুন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায় আমেরিকার বিদেশমন্ত্রী জর্জ সি মার্শাল যুদ্ধবিধ্বস্ত ইউরোপে আর্থিক পুনরুজ্জীবনের লক্ষ্যে এক পরিকল্পনা পেশ করেন, মা মার্শাল পরিকল্পনা নামে পরিচিত।
অথবা, ওয়ারশ চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে সাম্যবাদের প্রসারের লক্ষ্যে ওয়ারশ চুক্তি স্বাক্ষরিত হয়।
xv. দাঁতাত কী?
উত্তর:- সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী জোট ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী জোটের মধ্যেকার ঠান্ডা লড়াইয়ের অবসান প্রক্রিয়া দাঁতাত নামে পরিচিত। এই প্রক্রিয়ায় উভয় জোটের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় এবং উভয়ের মধ্যে রণনীতি বিষয়ে সমঝোতা গড়ে ওঠে।
xvi. বেন বেল্লা কে?
উত্তর:- স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহম্মদ বেন বেল্লা।
অথবা, ‘পাকিস্তান পিপলস্ পার্টি” কে গঠন করেন?
উত্তর:- জুলফিকার আলী ভুট্টো ‘পাকিস্তান পিপলস্ পার্টি’ গঠন করেন।
HS History Previous Years Other Old Question Paper
- HS History Question Paper 2015
- HS History Question Paper 2017
- HS History Question Paper 2018
- HS History Question Paper 2019
- HS History Question Paper 2020
- HS History Question Paper 2022
- HS History Question Paper 2023
- HS History Question Paper 2024