পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2022, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২২, Class 12 History Question Paper 2022, Class XII History Question Paper 2022 আমরা শিক্ষার্থীদের জন্য তুলে ধরলাম।
আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।
- History All Pdf notes for HS examination 2025
- HS History Suggestion 2025
- উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025
- উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025
HS History Question Paper 2022 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২২)
PART – A
যে-কোন পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক)
বিভাগ – ক
(i) জাদুঘর বলতে কী বোঝো? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো।
অথবা, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কী?
(ii) চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো। ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল?
(iii) ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল ?
(iv) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও।
অথবা, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
বিভাগ – খ
(v) 1909 খ্রিষ্টাব্দের মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
অথবা, রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন?
(vi) কোন পরিস্থিতিতে মীরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল? এর ফলাফল কী হয়েছিল ?
(vii) ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল? ভারতীয়রা কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিলেন ?
(viii) 1946 খ্রিষ্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল?
অথবা, হো-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও।
PART – B
1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ডানদিকে নীচে প্রদত্ত বাক্সে লেখো : 1 x 24 = 24
(i) “ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয়, কমও নয়’ – উক্তিটি করেছেন –
- (a) র্যাঙ্কে
- (b) বিউরী
- (c) ই. এইচ. কার
- (d) জেমস মিল
উত্তর:- (b) বিউরী।
(ii) মিথ শব্দটি এসেছে ‘মিথোস’ থেকে যেটি একটি
- (a) রোমান শব্দ
- (b) লাতিন শব্দ
- (c) গ্রীক শব্দ
- (d) জার্মান শব্দ
উত্তর:- (c) গ্রীক শব্দ।
(iii) দক্ষিণারঞ্জন বসুর ‘ছেড়ে আসা গ্রাম’ একটি
- (a) লোককথা
- (b) স্মৃতিকথা
- (c) কিংবদন্তী
- (d) পুরাণ বিষয়ক গ্ৰন্থ
উত্তর:- (b) স্মৃতিকথা।
(iv) পৃথিবীর প্রাচীনতম জাদুঘর হল –
- (a) ভারতীয় জাদুঘর
- (b) লুভ্যর মিউজিয়াম
- (c) ব্রিটিশ মিউজিয়াম
- (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর
উত্তর:- (d) এন্নাগালডি-নান্নার জাদুঘর।
(v) ভারতের নবজাগরণের অগ্রদূত হলেন –
- (a) বিদ্যাসাগর
- (b) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (c) রামমোহন রায়
- (d) ডিরোজি
উত্তর:- (c) রামমোহন রায়।
(vi) ভারতের প্রথম ব্রিটিশ গভর্ণর জেনারেল ছিলেন –
- (a) রবার্ট ক্লাইভ
- (b) ওয়ারেন হেস্টিংস
- (c) স্যার জন শোর
- (d) লর্ড কর্ণওয়ালিস
উত্তর:- (b) ওয়ারেন হেস্টিংস।
(vii) ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন –
- (a) দয়ানন্দ সরস্বতী
- (b) গোবিন্দ রানাডে
- (c) জ্যোতিবা ফুলে
- (d) রামমোহন রায়
উত্তর:- (d) রামমোহন রায়।
(viii) বোর্ড অফ রেভিনিউ গঠন করেন –
- (a) রবার্ট ক্লাইভ
- (b) ওয়ারেন হেস্টিংস
- (c) লর্ড কর্ণওয়ালিস
- (d) জন শোর
উত্তর:- (b) ওয়ারেন হেস্টিংস।
(ix) নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় –
- (a) চিন ও ইংলন্ডের মধ্যে
- (b) চিন ও জাপানের মধ্যে
- (c) চিন ও ফ্রান্সের মধ্যে
- (d) চিন ও রাশিয়ার মধ্যে
উত্তর:- (a) চিন ও ইংলন্ডের মধ্যে।
(x) এশিয়াটিক সোসাইটি করে প্রতিষ্ঠিত হয় ?
- (a) 1774
- (b) 1784
- (c) 1794
- (d) 1804
উত্তর:- (b) 1784
(xi) চিনে 4 ঠা মে আন্দোলনের নেতৃত্ব দেন –
- (a) চেন-তু-সিউ
- (b) চিয়াং কাই- শেক
- (c) সান ইয়াৎ সেন
- (d) কোয়াংশু
উত্তর:- (a) চেন-তু-সিউ।
(xii) ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হল –
- (a) নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস
- (b) মাদ্রাজ লেবার ইউনিয়ন
- (c) গিরনি কামগর ইউনিয়ন
- (d) ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন
উত্তর:- (b) মাদ্রাজ লেবার ইউনিয়ন।
(xiii) ‘তুয়াফৎ-উল-মুয়াহিদ্দিন’ কে রচনা করেন ?
- (a) রামমোহন রায়
- (b) সৈয়দ আহমেদ খান
- (c) উইলিয়াম হান্টার
- (d) থিয়োডর বেক
উত্তর:- (b) সৈয়দ আহমেদ খান।
(xiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
| স্তম্ভ -১ | স্তম্ভ – ২ |
|---|---|
| (i) এশিয়াটিক সোসাইটি | (A) এইচ. এইচ. উইলসন |
| (ii) ফোর্ট উইলিয়াম কলেজ | (B) ডেভিড হেয়ার |
| (iii) স্কুল বুক সোসাইটি | (C) উইলিয়াম জোন্স |
| (iv) সংস্কৃত কলেজ | (D) লর্ড ওয়েলেসলি |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
- (b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) – A
- (c) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
- (d) (i) – D, (ii) – C, (iii) – B, (iv) – A.
উত্তর:- (c) (i) – C, (ii) – D, (iii) – B, (iv) – A
(xv) মুসলিম লিগের প্রতিষ্ঠাতা হলেন –
- (a) আগা খাঁ
- (b) সলিমউল্লাহ
- (c) মহম্মদ আলি জিন্না
- (d) সৈয়দ আহমেদ খান
উত্তর:- (b) সলিমউল্লাহ।
(xvi) গান্ধিজির খেদা সত্যাগ্রহ আন্দোলন সংঘটিত হয়েছিল –
- (a) 1917 খ্ৰী:
- (b) 1918 খ্রি.
- (c) 1919 খ্ৰী:
- (d) 1920 খ্রী:
উত্তর:- (b) 1918 খ্রি.।
(xvii) ‘নবান্ন’ নাটকের রচয়িতা হলেন –
- (a) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- (b) চিত্তপসাদ চট্টোপাধ্যায়
- (c) বিজন ভট্টাচার্য
- (d) ভবানী ভট্টাচার্য
উত্তর:- (c) বিজন ভট্টাচার্য।
(xviii) ‘ভারত শ্রমজীবী’ পত্রিকার সম্পাদক ছিলেন –
- (a) শশীপদ ব্যানার্জী
- (b) মতিলাল শীল
- (c) গান্ধিজি
- (d) সরোজিনী নাইডু
উত্তর:- (a) শশীপদ ব্যানার্জী।
(xix) কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় সংঘটিত হয়েছিল ?
- (a) দিল্লী
- (b) শীনগর
- (c) সাহারানপুর
- (d) অমৃতসর
উত্তর:- (d) অমৃতসর।
(xx) দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় ভারতের বড়লাট কে ছিলেন?
- (a) লিনলিথগো
- (b) এটলি
- (c) ক্রিপস
- (d) মাউন্টবাটেন
উত্তর:- (a) লিনলিথগো।
(xxi) আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটি হল –
- (a) আইজল
- (b) দিস
- (c) ইম্ফল
- (d) কোহিমা
উত্তর:- (d) কোহিমা।
(xxii) মন্ত্রী মিশন ভারতে এসেছিল –
- (a) 1942-এ.
- (b) 1944-এ
- (c) 1945-এ
- (d) 1946-এ
উত্তর:- (d) 1946-এ।
(xxiii) ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন –
- (a) চক্রবর্তী রাজাগোপালাচারী
- (b) লর্ড মাউন্টব্যাটেন
- (c) জওহরলাল নেহরু
- (d) বল্লভভাই প্যাটেল
উত্তর:- (b) লর্ড মাউন্টব্যাটেন।
(xxiv) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও :
| স্তম্ভ-১ | স্তম্ভ-২ |
|---|---|
| (i) ইন্দোনেশিয়া | (A) ক্লিমেন্ট এটলি |
| (ii) জাপান | (B) রুজভেল্ট |
| (iii) ইংল্যান্ড | (C) ডঃ সুকর্ণ |
| (iv) ইউ. এস. এ. | (D) হিদেকি তোজো |
বিকল্প:
- (a) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
- (b) (i) – C, (ii) – A, (iii) – D, (iv) – B
- (c) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B
- (d) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D.
উত্তর:- (c) (i) – C, (ii) – D, (iii) – A, (iv) – B
2.নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1 x 16 = 16
(i) রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয়েছিল ?
উত্তর:- ১৭৭৩ খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট পাশ হয়েছিল
(ii) কর্নওয়ালিশ কোড কী ?
উত্তর:- ভারতের বড়োলাট লর্ড কর্নওয়ালিশ এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৭৯৩ খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতির প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কর্নওয়ালিশ কোড নামে পরিচিত।
অথবা, সূর্যাস্ত আইন কী?
উত্তর:- লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম শর্ত ছিল সূর্যাস্ত আইন। এই আইনে বলা হয় বাংলা সালের হিসেবে বছরের শেষ দিনে সূর্যাস্ত হওয়ার আগেই জমিদাররা তাদের বকেয়া রাজস্ব জমা দিতে বাধ্য থাকবে, না হলে তাদের জমিদারি বাজেয়াপ্ত হবে।
(iii) গ্যারান্টি প্রথা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ?
উত্তর:- গ্যারান্টি প্রথা ভারতে রেলপথ সম্প্রসারণের সাথে যুক্ত।
অথবা, আলিনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দের ৯ ফেব্রুয়ারি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদদৌলার মধ্যে আলিনগরের সন্ধি স্বাক্ষরিত হয়।
iv) অবশিল্পায়ন কী ?
উত্তর:- ব্রিটিশ শাসনকালে ভারতের বাজারগুলি ইংল্যান্ডের শিল্প-কারখানায় উৎপাদিত পণ্যে ছেয়ে গেলে দেশের চিরাচরিত কুটিরশিল্প ধ্বংস হয়ে যায়। এই ঘটনা ‘অব-শিল্পায়ন’ নামে পরিচিত।
অথবা, কোন চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়?
উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের চার্টার আইন দ্বারা ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী তার একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায়।
(v) ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেন ?
উত্তর:- ১৯২৪-২৫-এর ভাইকম সত্যাগ্রহ শুরু করেন শ্রী নারায়ণ গুরু।
অথবা, পাশ্চাত্যবাদী নামে কারা পরিচিত?
উত্তর:- ভারতে ব্রিটিশ শাসনকালে মেকলে, আলেকজান্ডার ডাফ, স্যান্ডার্স, ক্যালভিন প্রমুখ উচ্চপদস্থ ইংরেজ কর্মচারীগণ ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন। এরা পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে পরিচিত।
(vi) কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- কুয়ো-মিং-টাং দলের প্রতিষ্ঠাতা ছিলেন সান ইয়াৎ সেন।
(vii) স্বামী বিবেকানন্দের লেখা যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- স্বামী বিবেকানন্দের লেখা একটি গ্রন্থের নাম হল ‘বর্তমান ভারত’।
অথবা, চুঁইয়ে পড়া নীতি কী?
উত্তর:- কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন-এর সভাপতি মেকলে বলেন যে, ভারতে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তা মধ্যবিত্তদের মাধ্যমে ক্রমে সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে। মেকলের এই পরিকল্পিত নীতি চুইয়ে পড়া নীতি’ বা ‘ক্রমনিম্ন পরিশ্রুত নীতি’ (Downward Filtration Theory) নামে পরিচিত।
(viii) পিকিং কনভেনশন কবে আহূত হয়েছিল ?
উত্তর:- পিকিং কনভেনশন আহূত হয়েছিল ১৮৬০ খ্রিস্টাব্দে
(ix) বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন কে ?
উত্তর:- বারদৌলি সত্যাগ্রহ সূচনা করেন সর্দার বল্লভভাই প্যাটেল।
(x) ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিল কেন?
উত্তর:- ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং নিজেদের জন্য কতটা শাসন সংস্কারের প্রয়োজন, তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় ভারতীয়রা সাইমন কমিশন বর্জন করেছিলেন।
অথবা, স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাশ ও মতিলাল নেহেরু।
(xi) সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করেছিলেন?
উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন।
(xii) ‘শত দিবসের সংস্কার’ কী?
উত্তর:- চিনের সম্রাট কোয়াংসু দেশের সংস্কারকদের দাবি মেনে ১৮৯৮ খ্রিস্টাব্দে এক সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। এই সংস্কার-কার্য ১০০ দিন ধরে চলে বলে তা ‘শত দিবসের সংস্কার’ নামে পরিচিত।
(xiii) তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর তমলুকে অজয় মুখার্জি, সুশীল ধাড়া ও সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে।
অথবা, রশিদ আলি দিবস কবে পালিত হয়েছিল?
উত্তর:- আজাদ হিন্দ বাহিনীর ক্যাপটেন রশিদ আলিকে বিচারে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলে ১৯৪৬ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি ‘রশিদ আলি দিবস’ হিসেবে পালিত হয়।
(xiv) ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- ১৯৪২ সালে ‘অল ইন্ডিয়া সিডিউলড কাস্ট ফেডারেশন’ প্রতিষ্ঠা করেন ড. বি আর আম্বেদকর।
(xv) মাউন্টব্যাটেন প্রস্তাব কবে ঘোষিত হয়েছিল?
উত্তর:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ৩ জুন মাউন্টব্যাটেন প্রস্তাব ঘোষিত হয়েছিল।
(xvi) ভিয়েতনামে কবে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর ভিয়েতনামে গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়।
অথবা, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে ?
উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভ করে।
HS History Previous Years Other Old Question Paper
- HS History Question Paper 2015
- HS History Question Paper 2016
- HS History Question Paper 2017
- HS History Question Paper 2018
- HS History Question Paper 2019
- HS History Question Paper 2020
- HS History Question Paper 2023
- HS History Question Paper 2024