HS History Question Paper 2023

উত্তর সহ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের HS History Question Paper 2023, উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২৩, Class 12 History Question Paper 2023, Class XII History Question Paper 2023 দেওয়া হল।

আপনি যদি উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাসের সম্পূর্ণ নোট্সের পিডিএফ, HS History Suggestion 2025, উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025 এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025 দেখতে চান তাহলে নিচের লিংকগুলিতে ক্লিক করুণ।

  • History All Pdf notes for HS examination 2025
  • HS History Suggestion 2025
  • উচ্চমাধ্যমিক ইতিহাস বৈকল্পিক প্রশ্ন উত্তর সাজেশন 2025
  • উচ্চ মাধ্যমিক ইতিহাস ছোটো প্রশ্ন উত্তর সাজেশন 2025

HS History Question Paper 2023 (উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্নপত্র ২০২৩)

(বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী)   

1. প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিকটি নির্বাচন করো: 1×24=24

(i) ‘হাজার দুয়ারী জাদুঘর’ হল একটি –

  • (a) প্রাকৃতিক জাদুঘর
  • (b) প্রত্নতাত্ত্বিক জাদুঘর
  • (c) জীবন্ত জাদুঘর
  • (d) ঐতিহাসিক জাদুঘর

উত্তর:- (d) ঐতিহাসিক জাদুঘর।

(ii) মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথার নাম –

  • (a) ‘একাত্তরের ডায়েরী’
  • (b) ‘আমি নেতাজীকে দেখেছি’
  • (c) ‘জীবনের ঝরাপাতা
  • (d) ‘সেদিনের কথা’

উত্তর:- (d) ‘সেদিনের কথা’।

(iii) উত্তমাশা অন্তরীপ সর্বপ্রথম প্রদক্ষিণ করেন

  • (a) ম্যাগেলান
  • (b) ভাস্কো-ডা-গামা
  • (c) কলম্বাস
  • (d) বার্থোলোমিউ ডিয়াজ

উত্তর:- (d) বার্থোলোমিউ ডিয়াজ।

(iv) ‘দ্য ওয়েলথ অব নেশনস্’ গ্রন্থের লেখক

  • (a) অ্যাডাম স্মিথ
  • (b) হবসন
  • (c) লেনিন
  • (d) অমর্ত্য সেন

উত্তর:- (a) অ্যাডাম স্মিথ।

(v) ভারতীয় শাসন কাঠামোয় নতুন পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেন –

  • (a) ওয়ারেন হেস্টিংস
  • (b) লর্ড কর্নওয়ালিস
  • (c) লর্ড ওয়েলেসলি
  • (d) উইলিয়াম বেন্টিঙ্ক

উত্তর:- (b) লর্ড কর্নওয়ালিস।

(vi) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও

            স্তম্ভ-১স্তম্ভ-২
(i) রেগুলেটিং অ্যাক্ট(A) 1765 সাল
(ii) ফারুকশিয়ারের ফরমান(B) 1773 সাল
(iii) বাংলায় কোম্পানির দেওয়ানি লাভ(C) 1784 সাল
(iv) পিটের ভারত শাসন আইন(D) 1717 সাল

বিকল্প সমূহ

  • (a) (i) – (A), (ii) – (B), (iii) – (C), (iv) – (D)
  • (b) (i) – (C), (ii) – (B), (iii) – (D), (iv) – (A)
  • (c) (i) – (D), (ii) – (C), (iii) – (A), (iv) – (B)
  • (d) (i) – (B), (ii) – (D), (iii) – (A), (iv) – (C)

উত্তর:- (d) (i) – (B), (ii) – (D), (iii) – (A), (iv) – (C)

(vii) 1843 সালে চীনে কোন্ চুক্তি স্বাক্ষরিত হয় ?

  • (a) পিকিং সন্ধি
  • (b) নানকিং চুক্তি
  • (c) বোগের সন্ধি
  • (d) তিয়েনসিনের সন্ধি

উত্তর:- (c) বোগের সন্ধি।

(viii) ‘গুলামগিরি’ গ্রন্থটির রচয়িতা হলেন

  • (a) জ্যোতিবা ফুলে
  • (b) শ্রীনারায়ণ গুরু
  • (c) স্বামী দয়ানন্দ সরস্বতী
  • (d) আত্মারাম পাণ্ডুরঙ্গ

উত্তর:- (a) জ্যোতিবা ফুলে।

(ix) আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন

  • (a) উইলিয়াম হান্টার
  • (b) থিওডোর বেক
  • (c) স্যার সৈয়দ আহমেদ খান
  • (d) লর্ড হেস্টিংস

উত্তর:- (b) থিওডোর বেক।

(x) সংস্কারের দাবিতে চীন সম্রাটের কাছে আবেদনপত্র জমা দেন –

  • (a) সান ইউয়ান পেই
  • (b) কোয়াংসু
  • (c) কাং ইউ-ওয়ে
  • (d) চেন-তু-সিউ

উত্তর:- (c) কাং ইউ-ওয়ে।

(xi) রাওলাট কমিশনের অপর নাম হল –

  • (a) সিডিশন কমিশন
  • (b) হুইটলি কমিশন
  • (c) সাইমন কমিশন
  • (d) ওয়াটসন কমিশন

উত্তর:- (a) সিডিশন কমিশন।

(xii) কত সালের 16 আগস্ট ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ ঘোষিত হয় ?

  • (a) 1930 সাল
  • (b) 1931 সাল
  • (c) 1932 সাল
  • (d) 1933 সাল

উত্তর:- (c) 1932 সাল।

(xiii) ক্রীপস প্রস্তাবকে “একটি ফেলপড়া ব্যাঙ্কের আগামী তারিখের চেক” বলেছিলেন –

  • (a) বল্লভভাই প্যাটেল
  • (b) মহাত্মা গান্ধী
  • (c) জওহরলাল নেহেরু
  • (d) মহম্মদ আলি জিন্না

উত্তর:- (b) মহাত্মা গান্ধী।

(xiv) নেতাজী সুভাষচন্দ্র বসু ‘শহীদ’ ও ‘স্বরাজ’ নাম দেন কোন দুটি দ্বীপপুঞ্জের ?

  • (a) লাক্ষা ও মিনিকয়
  • (b) ফরমোজা ও লুসাকা
  • (c) গ্রেট বেরিয়ার ও হাওয়াই
  • (d) আন্দামান ও নিকোবর

উত্তর:- (d) আন্দামান ও নিকোবর।

(xv) হিদেকি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ?

  • (a) চীন
  • (b) জাপান
  • (c) কোরিয়া
  • (d) ইন্দোনেশিয়া

উত্তর:- (b) জাপান।

(xvi) ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন

  • (a) হো-চি-মিন
  • (b) সুহার্ত
  • (c) সুকর্ণ
  • (d) মহম্মদ হাত্তা

উত্তর:- (d) মহম্মদ হাত্তা।

(xvii) স্তম্ভ-১-এর সাথে স্তম্ভ-২ মেলাও

স্তম্ভ-১                                        স্তম্ভ-২স্তম্ভ-১                                        স্তম্ভ-২
(i) ট্রুম্যান নীতি(A) 1946
(ii) বার্লিন অবরোধ(B) 1947
(iii) আনজুস চুক্তি(C) 1948
(iv) ফুলটন বক্তৃতা(D) 1951।

বিকল্প সমূহ

  • (a) (i) – (A), (ii) – (C), (iii) – (B), (iv) – (D)
  • (b) (i) – (B), (ii) – (C), (iii) – (D), (iv) – (A)
  • (c) (i) – (A), (ii) – (D), (iii) – (C), (iv) – (B)
  • (d) (i) – (C), (ii) – (A), (iii) – (B), (iv) – (D)

উত্তর:- (b) (i) – (B), (ii) – (C), (iii) – (D), (iv) – (A)

(xviii) COMECON গড়ে ওঠে –

  • (a) আমেরিকায়
  • (b) এশিয়ায়
  • (c) পূর্ব ইউরোপে
  • (d) পশ্চিম ইউরোপে

উত্তর:- (c) পূর্ব ইউরোপে।

(xix) আরব লীগের অধীন ছিল না –

  • (a) মিশর
  • (b) লেবানন
  • (c) ইরাক
  • (d) ইজরায়েল

উত্তর:- (d) ইজরায়েল।

(xix) কুয়োমিনটাং দলের প্রতিষ্ঠাতা কে?

  • (a) সানইয়াৎ সেন
  • (b) মাও সে তুং
  • (c) চিয়াং কাই শেক
  • (d) চৌ এন লাই

উত্তর:- (a) সানইয়াৎ সেন।

(xxi) বি-উপনিবেশিকরণ (Decolonisation) শব্দটি প্রথম ব্যবহার করেন

  • (a) ওয়াল্টার লিপম্যান
  • (b) মরিস. ডি. মরিস
  • (c) ফ্রানজ ফ্যানন
  • (d) মরিজ জুলিয়াস বন

উত্তর:- (d) মরিজ জুলিয়াস বন।

(xxii) স্বাধীন ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়।

  • (a) 1947 সালে
  • (b) 1948 সালে
  • (c) 1949 সালে
  • (d) 1950 সালে

উত্তর:- (d) 1950 সালে।

(xxiii) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন –

  • (a) শহিদুল্লা
  • (b) জিয়াউল হক
  • (c) শেখ মুজিবর রহমান
  • (d) সুরাবর্দি

উত্তর:- (c) শেখ মুজিবর রহমান।

(xxiv) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?

  • (a) বিশ্বনাথ প্রতাপ সিং
  • (b) চরণ সিং
  • (c) মোরারজি দেশাই
  • (d) জয়প্রকাশ নারায়ণ

উত্তর:- (c) মোরারজি দেশাই।

(সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী)

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): 1×16=16

(i) কোন দেশ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে বিখ্যাত ছিল?

উত্তর:- ইন্দোনেশিয়ার মালুকু দ্বীপপুঞ্জ ‘মশলা দ্বীপপুঞ্জ’ নামে পরিচিত।

(ii) ‘নতুন বিশ্ব’ বলতে কী বোঝায়?

উত্তর:- সপ্তদশ-অষ্টাদশ শতক নাগাদ স্পেন, পোর্তুগাল, ব্রিটেন প্রভৃতি ইউরোপীয় দেশগুলি আমেরিকা মহাদেশে নতুন উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশটি ‘নতুন বিশ্ব’ নামে পরিচিত।

অথবা, ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ – এই ধারণাটি কে প্রচার করেন?

উত্তর:- ‘কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা’ – এই ধারণাটি প্রচার করেন কবি রুডইয়ার্ড কিপলিং।

(iii) কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন?

উত্তর:- মার্কিন সেনাপতি কমোডর ম্যাথু পেরি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন।

অথবা, লগ্নি পুঁজি কী?

উত্তর:- শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত মুনাফা যখন পুনরায় শিল্প বা বাণিজ্যে বিনিয়োগ করে আরও মুনাফা অর্জনের উদ্যোগ নেওয়া হয়, তখন তাকে লগ্নি পুঁজি বলা হয়।

(iv) দস্তক কী?

উত্তর:- দস্তক কথার অর্থ হল ছাড়পত্র। প্রকৃতপক্ষে মোঘল সম্রাট ফারুকশিয়র ১৭১৭ খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বার্ষিক ৩ হাজার টাকার বিনিময়ে বাংলায় বিনাশুল্কে বাণিজ্য করার যে ছাড়পত্র দেন, তাই দস্তক নামে পরিচিত।

(v) চীনে মুক্তদ্বার নীতি কে ঘোষণা করেছিলেন?

উত্তর:- ১৮৯৯ খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে চিনে উন্মুক্ত দ্বার নীতি প্রয়োগের কথা ঘোষণা করেন।

অথবা, কাওটাও প্রথা কী?

উত্তর:- কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চিন সম্রাটের সাক্ষাৎপ্রার্থী হলে প্রথমে তাকে চিন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শনস্বরূপ সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হতে হত। এটি ‘কাওটাও’ প্রথা নামে পরিচিত।

(vi) ‘নব্যবঙ্গ’ নামে কারা পরিচিত?

উত্তর:- উনিশ শতকে ডিরোজিওর নেতৃত্বে একদল তরুণ পুরোনো যুক্তিহীন এবং হিন্দুধর্মের কুসংস্কার ও সামাজিক কুপ্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের লক্ষ্যে সামাজিক আন্দোলন শুরু করেন। এই তরুণরা ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ এবং তাঁদের আন্দোলন নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত।

(vii) ‘দিকু’ কাদের বলা হত?

উত্তর:- ব্রিটিশ শাসনকালে বহিরাগত জমিদার, জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরের মধ্যস্বত্বভোগী ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় থেকে ভারতের বিভিন্ন আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এই বহিরাগতদের ‘দিকু’ বলত।

অথবা, কে ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত?

উত্তর:- বীরসালিঙ্গম পানতুলু ‘দক্ষিণ ভারতের বিদ্যাসাগর’ নামে পরিচিত

(viii) জাপান কবে চীনের কাছে ‘একুশ দফা দাবি পেশ করেছিল?

উত্তর:- জাপান ১৯১৫ খ্রিস্টাব্দের ১৮ জানুয়ারি চিনের কাছে একুশ দফা দাবি পেশ করেছিল।

(ix) ‘মাহাদ মার্চ’ কী ?

উত্তর:- অস্পৃশ্যরা যাতে জনসাধারণের জলাশয় থেকে জল নিতে পারে, সেই দাবিতে আম্বেদকরের নেতৃত্বে ১৯২৭ খ্রিস্টাব্দের ২০ মার্চ বোম্বাইয়ের কোলাবায় চৌদার জলাশয়ে যে পদযাত্রা অনুষ্ঠিত হয়, তা ‘মাহাদ মার্চ” (Mahad March) নামে পরিচিত।

অথবা, মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত ছিলেন ?

উত্তর:- মীরাট ষড়যন্ত্র মামলায় ৩৩ জন শ্রমিক নেতা অভিযুক্ত ছিলেন। এদের মধ্যে দুজন হলেন মুজাফফর আহমেদ ও পি. সি. যোশী।

(x) ‘টিসকো’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯০৭ খ্রিস্টাব্দে জামসেদজি টাটার উদ্দোগে TISCO প্রতিষ্ঠিত হয়।

(xi) ‘সি.আর.ফর্মুলা’ কী ?

উত্তর:- স্বাধীন ভারতকে দ্বিখণ্ডিত না করে, অথচ জিন্নার দাবির কিছু অংশ বাস্তবায়িত করে গান্ধি অনুগামী মাদ্রাজের চক্রবর্তী রাজাগোপালাচারী এক সমাধানসূত্র প্রকাশ করেন (মার্চ, ১৯৪৪ খ্রি.)। তাঁর এই সমাধানসূত্র ‘রাজাজি সূত্র’ বা সি. আর. ফর্মুলা (C. R. Formula) নামে পরিচিত।

(xii) কে ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- ‘ইন্দো-চায়না কমিউনিস্ট পার্টি’ প্রতিষ্ঠা করেন হো-চি-মিন।

অথবা, ‘তানাকা মেমোরিয়াল’ কি?

উত্তর:- জাপানের উগ্ৰ সাম্রাজ্যবাদী প্রধানমন্ত্রী তানাকা জাপানের সম্রাট হিরোহিতোর কাছে প্রদত্ত এক প্রতিবেদনে জানান যে, পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের উচিত যুদ্ধ নীতি গ্রহণ করা। এই প্রতিবেদন তানাকা মেমোরিয়াল (১৯২৭ খ্রি.) নামে পরিচিত।

(xiii) বার্লিন অবরোধ কী?

উত্তর:- কিছু উদ্দেশ্যপূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন পশ্চিমি রাষ্ট্রজোটের পূর্ব বা পশ্চিম বার্লিনে প্রবেশের সড়কপথ (যা ছিল সোভিয়েতের অধীনস্থ) অবরোধ করে (১৯৪৮ খ্রি. ২৪ জুন), যা বাৰ্লিন অবরোধ নামে পরিচিত।

(xiv) বুলগানিন কে ছিলেন ?

উত্তর:- ১৯৫৩-১৯৫৫ সালে সােভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন নিকোলাই বুলগানিন। তিনি ১৯৫৬ সালে ভারত সফরে এসেছিলেন।

(xv) ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?

উত্তর:- ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের উদ্যোগে ১৯৫২ খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খড়গপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি’ (আই আই টি) প্রথম প্রতিষ্ঠিত হয়।

(xvi) আলজেরিয়া কত সালে স্বাধীনতা লাভ করে?

উত্তর:- ১৯৬২ সালের ১৮ মার্চ ইভিয়ান চুক্তির দ্বারা আলজেরিয়া ফরাসি শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

(বিষয়ভিত্তিক / বর্ণনামূলক প্রশ্নাবলী )

3. যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি খণ্ড থেকে ন্যূনতম দুটি প্রশ্নের উত্তর আবশ্যক) (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 8×5=40

খণ্ড- ক

(i) পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায় ? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য কী ? 3+5

অথবা, ‘মিথ’ বলতে কী বোঝো ? মিথ ও কিংবদন্তীর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4+4

(ii) পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা করো।

(iii) নানকিং ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলোচনা করো। 4+4

(iv) একজন সমাজসংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো।

খণ্ড- খ

(v) মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইনের ( 1919) সমালোচনামূলক বিশ্লেষণ করো।

অথবা, বাংলায় 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের কারণগুলি কী ছিল ? এই ব্যাপারে ব্রিটিশ সরকারের ভূমিকা কী ছিল?       4+4

(vi) ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু’র অবদান পর্যালোচনা করো।

(vii) সুয়েজ সংকটের কারণ ও ফলাফল আলোচনা করো।  4+4

(viii) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল ?   5+3

HS History Previous Years Other Old Question Paper

  • HS History Question Paper 2015
  • HS History Question Paper 2016
  • HS History Question Paper 2017
  • HS History Question Paper 2018
  • HS History Question Paper 2019
  • HS History Question Paper 2020
  • HS History Question Paper 2022
  • HS History Question Paper 2024

Leave a Comment