দশম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায়-বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি আলোচনা করা হল।
ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি
প্রশ্ন:- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে ভারতের প্রধান কৃষক আন্দোলনগুলি উল্লেখ করো।
ভূমিকা :- ১৯৪৩ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব যথেষ্ট হ্রাস পায়। তবে এরপরও ভারতের বিভিন্ন প্রদেশে কৃষক আন্দোলন ধীর গতিতে চলতে থাকে।
মহারাষ্ট্র
১৯৪৫ খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের দহনু ও উমাবরগাঁ তালুকে জমিদার ও ইজারাদারদের শোষণের বিরুদ্ধে ভারলিস উপজাতির আন্দোলন শুরু হয়। এতে নেতৃত্ব দেন বামপন্থী নেতা দালভী ও পারুলেকর। এই আন্দোলনের ফলে বেগার প্রথা ও ভূমিদাস প্রথার অবসান ঘটে।
বিহার
বিহারে বকস্ত নামে জমি থেকে প্রজাদের উচ্ছেদের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করে। এটি বকস্ত আন্দোলন নামে পরিচিত।
ত্রিবাঙ্কুর
ত্রিবাঙ্কুরের পুন্নাপ্রা ভায়লার অঞ্চলের কৃষক ও শ্রমিকরা কমিউনিস্টদের নেতৃত্বে আন্দোলন চালায়। এর ফলে স্বাধীনতা লাভের পর ত্রিবাঙ্কুরের ভারতভুক্তি সহজ হয়।
বাংলা
বাংলার রংপুর, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, যশোহর, মেদিনীপুর, ২৪ পরগনা, জলপাইগুড়ি প্রভৃতি জেলার বর্গাদার বা ভাগচাষিরা উৎপন্ন ফসলের ২/৩ অংশ পাওয়ার দাবিতে ১৯৪৬ খ্রিস্টাব্দে তেভাগা আন্দোলন আন্দোলন শুরু করে।
হায়দ্রাবাদ
হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চলে সামন্ততান্ত্রিক শোষণ ও সাম্রাজ্যবাদী অপশাসনের বিরুদ্ধে প্রায় ৩০ লক্ষ কৃষক ১৯৪৬ খ্রিস্টাব্দে আন্দোলন শুরু করে। এটি তেলেঙ্গানা বিদ্রোহ নামে পরিচিত। হায়দ্রাবাদের নিজাম ও রাজাকার বাহিনী নিষ্ঠুর উপায়ে তেলেঙ্গানা বিদ্রোহ দমন করে।
উপসংহার :- ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তীকালে সংঘটিত কৃষক আন্দোলনগুলির অধিকাংশই ছিল বিচ্ছিন্ন এবং বহুক্ষেত্রে আঞ্চলিক প্রবণতা যুক্ত। অধিকাংশ আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব ও অংশগ্রহণ ছিল বিশেষ উল্লেখযোগ্য।
দশম শ্রেণীর ইতিহাস (ষষ্ঠ অধ্যায়) বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তর
দশম শ্রেণী ইতিহাস সিলেবাস ষষ্ঠ অধ্যায়- বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন: বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে অন্যান্য সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন উত্তরগুলি দেওয়া হল।
৬.১. বিশ শতকের ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। অথবা, বিশ শতকে ভারতে কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’-এর গঠন সম্পর্কে কী জান?
- টীকা লেখ: কিষান সভা বা নিখিল ভারত কিষান সভা।
- কিষান সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য কী ছিল?
- বিশ শতকে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের সম্পর্ক উল্লেখ করো।
- বিশ শতকে ভারতে কৃষক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই সময় কোন্ কোন্ কৃষক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
- কৃষক আন্দোলনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভূমিকা কী ছিল?
(৬.১.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনের প্রধান ধারাগুলি কী ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে স্বদেশি আন্দোলনে কৃষকশ্রেণির কীরূপ ভূমিকা ছিল?
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকশ্রেণির আগ্রহ ছিল না কেন? অথবা, বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলনে কৃষকসমাজ যোগ দেয়নি কেন?
(৬.১.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২খ্রি.) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
(৬.১.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে ভারতবর্ষে কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
- আইন অমান্য আন্দোলনের পরবর্তীকালে কৃষক আন্দোলনের অগ্রগতি কেমন ছিল?
- উত্তরপ্রদেশে আইন অমান্য আন্দোলনে কৃষকদের কী ভূমিকা ছিল?
(৬.১.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- টীকা লেখাে- তেভাগা আন্দোলন।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের সময় কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
- ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো।
(৬.১.ঙ.) একা আন্দোলন
- টীকা লেখ: একা আন্দোলন।
(৬.১.চ.) বারদৌলি সত্যাগ্রহ
- টীকা লেখ: বারদৌলি সত্যাগ্রহ।
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.২. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ :
- টীকা লেখো: মিরাট ষড়যন্ত্র মামলা।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও। অথবা, বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।
- বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলন শুরু হওয়ার প্রধান কারণগুলি কী ছিল? এই পর্বে কোন্ কোন্ সময় শ্রমিক আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে?
(৬.২.ক.) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বঙ্গভঙ্গ-বিরোধী আন্দোলন পর্বে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.খ.) অহিংস অসহযোগ আন্দোলন
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলন সম্বন্ধে যা জান লেখো।
- অহিংস অসহযোগ আন্দোলন পর্বে বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.গ.) আইন অমান্য আন্দোলন
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও।
- আইন অমান্য আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা কর।
- আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিকদের ক্ষোভের কারণ কী ছিল? এই সময় বাংলায় শ্রমিক আন্দোলনের অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
(৬.২.ঘ.) ভারত ছাড়ো আন্দোলন
- ভারত ছাড়ো আন্দোলন পর্বে ভারতে শ্রমিক শ্রেণির ভূমিকা আলোচনা করো।
- ভারত ছাড়ো আন্দোলনের (১৯৪২ খ্রি.) সংক্ষিপ্ত পরিচয় দাও।
(৬.২.ঙ.) ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস্ পার্টি
- টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
- ওয়ার্কার্স ও পেজেন্টস পাটি কেন গড়ে উঠেছিল? এর উদ্দেশ্য ও কর্মসূচি কী ছিল?
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)
৬.৩. বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র, বৈশিষ্ট্য ও পর্যালোচনা
- বিশ শতকে ভারতে বামপন্থী রাজনীতি ও আন্দোলনের চরিত্র সম্পর্কে আলোচনা করো। অথবা, বিশ শতকে ভারতের বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো।
- কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার অগ্রগতি সম্পর্কে আলোচনা করো।
- বিংশ শতাব্দীর ভারতে কৃষক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সংযোগ আলোচনা করো।
- কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্ভব কীভাবে হয়? অথবা, টীকা লেখ: কংগ্রেস সমাজতন্ত্রী দল।
- বিশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা কর।
টুকরো কথা
মানবেন্দ্রনাথ রায় ও ভারতের বামপন্থী আন্দোলন
- মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন রায় বিখ্যাত কেন?
- কমিউনিস্ট ভাবধারা ও শ্রমিক আন্দোলনের প্রসারের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি উদ্যোগ উল্লেখ করো।
- ভারতের বামপন্থী ভাবধারা ও আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো।
(আলোচনার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত ও প্রাসঙ্গিক ছবি, সংবাদপত্রের প্রতিবেদন প্রভৃতি, আলোচ্য আন্দোলনগুলির সময়সারণি)