পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য Madhyamik History Suggestion 2027 মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭ সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সহPDF নিচে দেওয়া রয়েছে।
WBBSE Madhyamik History Suggestion 2027
মাধ্যমিক পরীক্ষার সাতটি বিষয়ের মধ্যে ইতিহাস অন্যতম গুরুত্বপূর্ণ। তবে ইতিহাসের এত সাল, তারিখ, ঐতিহাসিক ঘটনা বড় বড় প্রশ্নোত্তর অনেক ছাত্র-ছাত্রীদের কাছেই খানিকটা জটিল লাগে।
মূলত তাদের জন্যই আজ sikshalay.co.in এর তরফ থেকে প্রকাশ করা হচ্ছে মাধ্যমিক ইতিহাস ২০২৭ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো।
প্রতিটি অধ্যায় থেকে সমস্ত প্রয়োজনীয় ১ নম্বর, ২ নম্বর, ৪ নম্বর ও ৮ নম্বরের প্রশ্নগুলি বাছাই করে দেওয়া রয়েছে এই সাজেশনের ভেতর। এগুলো ছাত্র-ছাত্রীদের ইতিহাস পরীক্ষায় চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে অনেকটাই সাহায্য করবে।
প্রথম অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) আধুনিক ভারতের ইতিহাস রচনায় ‘জীবন স্মৃতি’র গুরুত্ব আলোচনা করো।
(২) ঐতিহাসিক উপাদান হিসেবে ‘সত্তর বৎসর’ -এর গুরুত্ব কী?
(৩) সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী ‘জীবনের ঝরাপাতা’ ইতিহাস চর্চার ক্ষেত্রে কতখানি সহায়ক হয়েছে?
(৪) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
(৫) আধুনিককালে নারী ইতিহাসের ওপর একটি টীকা লেখ।
(৬) সাম্প্রতিক কালে নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
(৭) আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা কর।
(৮) ইন্দিরাকে লেখা জহরলাল নেহেরুর চিঠি থেকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়
(৯) ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথা কেন গুরুত্বপূর্ণ?
(১০) বর্তমান কালে পরিবেশের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা কর।
(১১) আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব আলোচনা কর।
পূর্ণমান-৮
মনে রাখবে মাধ্যমিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে পূর্ণমান-৮ নাম্বারের কোনো প্রশ্ন থাকে না।
দ্বিতীয় অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) হুতোমপ্যাচার নক্সা গ্রন্থে সমকালীন সমাজ-সংস্কৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখ।
(২) শ্রীরামকৃষ্ণের ‘সর্বধর্ম সমন্বয় -এর আদর্শ ব্যাখ্যা কর।
(৩) নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।
(৪) হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে উনিশ শতকের বাংলাদেশের কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?
(৫) উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো।
(৬) দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়?
(৭) গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা থেকে উনিশ শতকের বাংলার কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়?
(৮) এদেশে চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিক্যাল কলেজের কীরূপ ভূমিকা ছিল?
(৯) উডের ডেসপ্যাচ সম্পর্কে কি জান?
(১০) নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা কি ছিল?
(১১) ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে মেকলে মিনিটের ভূমিকা কি ছিল?
(১২) উনিশ শতকে বাংলায় নারীশিক্ষা বিস্তারে রাজা রাধাকান্তদেব কীরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন?
(১৩) মধুসূদন গুপ্ত সম্পর্কে কি জান?
(১৪) উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ কর।
(১৫) ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ কর।
পূর্ণমান-৮
(১) শিক্ষাবিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর।
(২) সমাজ ও ধর্ম সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা কর।
(৩) উনিশ শতকের বাংলায় সমাজসংস্কার আন্দোলনে ব্রাহ্মসমাজগুলির কীরূপ ভূমিকা ছিল?
(৪) বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। বিদ্যাসাগর কতটা সাফল্য অর্জন করেছিলেন?
তৃতীয় অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) চুয়াড় বিদ্রোহ সম্পর্কে টীকা লেখ। অথবা, চুয়াড় বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা কর।
(২) ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল?
(৩) নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা আলোচনা কর।
(৪) ঔপনিবেশিক ভারতে সংঘটিত কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণগুলি আলোচনা কর।
(৫) টীকা লেখ: কোল বিদ্রোহ।
(৬) বাংলায় ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও। অথবা, বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমীরের ভূমিকা আলোচনা কর। অথবা, বারাসাত আন্দোলনের উপর একটি টীকা লেখ।
(৭) ফরাজি আন্দোলনের চরিত্র বা প্রকৃতি আলোচনা কর।
(৮) নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কিরূপ ছিল?
(৯) মুণ্ডা বিদ্রোহের গুরুত্ব লেখ।
পূর্ণমান-৮
(১) নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা, নীল বিদ্রোহের কারণ, ফলাফল, গুরুত্ব (তাৎপর্য) ও বৈশিষ্ট্য গুলি আলোচনা কর।
(২) সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যা জান লেখ। অথবা, সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা কর।
(৩) সন্ন্যাসী-ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কি ছিল ?
চতুর্থ অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন?
(২) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম’ বলার কারন কী?
(৩) গোরা উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
(৪) 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল? অথবা, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেন নি?
(৫) আনন্দমঠ উপন্যাসটি কিভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
(৬) গগনেন্দ্রনাথ ঠাকুর অঙ্কিত ব্যঙ্গচিত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(৭) ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ও কার্যকলাপ আলোচনা কর।
(৮) মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কি?
(৯) স্বামী বিবেকানন্দের ‘বর্তমান ভারত’ ভারতের জাতীয়তাবাদের ক্ষেত্রে কতখানি গুরুত্বপূর্ণ?
(১০) টীকা লেখ: মহারানীর ঘোষণাপত্র।
(১১) জমিদার সভা সম্পর্কে কি জান?
(১২) জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা কি ছিল?
(১৩) মহাবিদ্রোহ কে কী সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে?
(১৪) উনিশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কি ছিল?
পঞ্চম অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) টীকা লেখ জাতীয় শিক্ষা পরিষদ। অথবা, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(২) ছাপাখানা বাংলায় শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল?
(৩) বাংলায় ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারীদের অবদান বিশ্লেষণ কর।
(৪) বাংলায় কারিগরি শিল্পের বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা BTI এর ভূমিকা আলোচনা কর।
(৫) বসু বিজ্ঞান মন্দির সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(৬) রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
(৭) রবীন্দ্রনাথ কিভাবে ঔপনিবেশিক শিক্ষা নীতির সমালোচনা করেছিলেন?
(৮) বাংলায় বিজ্ঞান শিক্ষার বিকাশে IACS -এর অবদান বিশ্লেষণ কর।
(৯) বাংলায় বিজ্ঞানচর্চার বিকাশে মহেন্দ্রলাল সরকারের ভূমিকা কি ছিল?
(১০) শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে অগ্ৰণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়?
(১১) বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান কি ছিল?
(১২) বাংলায় ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা কি ছিল?
পূর্ণমান-৮
(১) বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা কর।
(২) বাংলায় কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত পরিচয় দাও।
ষষ্ঠ অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) আইন অমান্য আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও।
(২) মানবেন্দ্রনাথ রায় ওরফে এম. এন. রায় কি জন্য বিখ্যাত?
(৩) টীকা লেখ: তেভাগা আন্দোলন।
(৪) সারা ভারত কিষান সভা সম্পর্কে আলোচনা করো।
(৫) বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল?
(৬) টীকা লেখ: বারদৌলি সত্যাগ্রহ।
(৭) টীকা লেখ: মিরাট ষড়যন্ত্র মামলা।
(৮) টীকা লেখ: ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি।
(৯) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে শ্রমিক শ্রেণির ভূমিকা কীরূপ ছিল?
(১০) কংগ্রেস সমাজতন্ত্রী দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল?
পূর্ণমান-৮
(১) ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও।
(২) অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলন গুলির পরিচয় দাও।
(৩) বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ।
(৪) আইন অমান্য আন্দোলনের সময় ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখ।
সপ্তম অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) টীকা লেখ : লাহোর ষড়যন্ত্র মামলা / আলিপুর বোমার মামলা / রশিদ আলি দিবস।
(২) দলিত অধিকার বিষয় নিয়ে গান্ধীজি-আম্বেদকরের বিতর্ক আলোচনা কর।
(৩) পুনা চুক্তির প্রেক্ষাপট কি ছিল?
(৪) অলিন্দ যুদ্ধ সম্পর্কে কি জান?
(৫) মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন?
(৬) বিপ্লবী আন্দোলনে লীলা নাগের অবদান / বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদারের অবদান / বিপ্লবী আন্দোলনে কল্পনা দত্তের অবদান / বিপ্লবী আন্দোলনে মাতঙ্গিনী হাজরার অবদান কি ছিল?
(৭) বিপ্লবী আন্দোলনে ক্ষুদিরাম বসুর অবদান / বিপ্লবী আন্দোলনে প্রফুল্ল চাকীর অবদান / বিপ্লবী আন্দোলনে ভগৎ সিং এর অবদান কি ছিল?
(৮) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলান্টিয়ার্স দলের ভূমিকা।
(৯) নারী আন্দোলনে দীপালী সংঘের ভূমিকা কিরূপ ছিল?
পূর্ণমান-৮
(১) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ কর।
(২) সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা আলোচনা কর।
(৩) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীসমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল?
(৪) বাংলায় নমঃশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা।
অষ্টম অধ্যায় থেকে মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৭
পূর্ণমান-৪
(১) ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল?
(২) হায়দ্রাবাদ সমস্যা সম্পর্কে কি জান?
(৩) দেশবিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা সম্পর্কে টীকা লেখ।
(৪) উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করে?
(৫) কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়?
(৬) স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল?
(৭) জুনাগড় কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়?
(৮) ভাষাভিত্তিক রাজ্য গঠনে অন্ধ্রপ্রদেশকে নিয়ে কি সমস্যা হয়েছিল?
(৯) আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা কর।
(১০) রাজ্য পুনর্গঠন কমিশন সম্পর্কে কি জান।
(১১) উদ্বাস্তু সমস্যা বলতে কি বোঝ? এই সমস্যা সমাধানে নেহেরু লিয়াকত চুক্তির কি ভূমিকা ছিল?
(১২) দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা কি ছিল ?
(১৩) ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের প্রয়োজনীয়তার কারণ কি ?
পূর্ণমান-৮
মনে রাখবে মাধ্যমিক পরীক্ষায় অষ্টম অধ্যায় থেকে পূর্ণমান-৮ নাম্বারের কোনো প্রশ্ন থাকে না।