সুস্বাদু মালাই পনির
মালাই পনির বানানোর উপকরণ
- ২০০ গ্রাম পনির
- ২ টেবিল চামচ কাজুবাদাম
- ৪ টুকরো নারকেল এক আঙ্গুল সাইজের
- ১ টেবিল চামচ পোস্তদানা
- ৪ টি কাঁচা লঙ্কা
- ১ চা চামচ আদা বাটা
- ২ টেবিল চামচ গুঁড়ো দুধ
- ২ টেবিল চামচ সাদা তেল
- ১ টেবিল চামচ ঘি
- ২ চা চামচ চিনি
- ১ টুকরো দারুচিনি
- ৪ টি লবঙ্গ
- ৪ টি ছোটো এলাচ
- ১ টুকরো জয়িত্রি
- স্বাদ মত নুন
- প্রয়োজন অনুযায়ী ইষদুষ্ণ জল
- ১ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
- ১ চা চামচ ঝাল লঙ্কা গুঁড়ো
সুস্বাদু মালাই পনির বানানোর প্রণালী
- (১) প্রথমে পনির গুলো টুকরো করে কেটে সামান্য একটু নুন দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিলাম এবং ইষৎ উষ্ণ জলে ভিজিয়ে রাখলাম।
- (২) এবার নারকেল, পোস্ত, কাজু, কাঁচা লংকা একসাথে পেস্ট করে নিলাম। এরপর কড়াইতে পনির ভাজা অবশিষ্ট তেল গরম হলে তাতে প্রথমে গোটা গরম মশলা দিয়ে একটু নেড়ে ঐ পেস্টটা ঢেলে দিন। মিক্সিং জার ধোয়া সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন।
- (৩) তারপর ওর মধ্যে আদা বাটা, লংকা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে তেল বেরিয়ে এলে ভিজিয়ে রাখা পনির জল সহ দিয়ে দিন।
- (৪) এবার দুটো কাঁচা লংকা চিরে দিয়ে দিন। পনির শুকিয়ে মাখা মাখা হলে গ্যাস অফ করে ওপর থেকে ঘি দিয়ে দিন। কিছু ক্ষন চাপা দিয়ে পরিবেশন করে নিন।