মুখরোচক আমের আচার
আমের আচার বানানোর উপকরণ
- ৪ টি কাঁচা আম
- ১ চিমটি নুন
- ১/৪ চা চামচ গোটা পাঁচ ফোঁড়ন
- ১/২ চা চামচ পাঁচফোড়ন ভাজা গুঁড়ো
- ২০০ গ্রাম গুড়
- ৫০ গ্রাম চিনি
- ২ টি শুকনো লঙ্কা
- ২ চা চামচ সরষের তেল
সুস্বাদু আমের আচার বানানোর পদ্ধতি
- (১) প্রথমে আম গুলো ভালো করে ধুয়ে লম্বা লম্বা ভাবে কাট করে নিতে হবে।
- (২) এবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোঁড়ন ও শুকনো লঙ্কা দিতে হবে। ফোঁড়ন হয়ে গেলে আম এর টুকরো গুলো দিয়ে অল্প নুন দিয়ে নাড়তে হবে। নুন দেবার ফলে আম থেকে জল বের হবে। তখন গুড় ও চিনি দিতে হবে। সমানে নাড়তে হবে।
- (৩) নুন, গুড় ও চিনি দেওয়ায় আম থেকে যে জল বের হবে তাতেই আম সিদ্ধ হয়ে যাবে। এই ভাবে নাড়তে নাড়তে যখন রস টা ঘন হয়ে চটচটে হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে।
- (৪) এবার ঠান্ডা হলে ভাজা পাঁচ ফোঁড়ন গুড়ো মিশিয়ে নিলেই তৈরী মিষ্টি আমের আচার।